Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2026, 07:45 pm
Last modified: 27 April, 2026, 08:57 pm

Related News

  • ৫ আগস্ট ছাত্রজনতা দেশকে আবার স্বাধীন করেছে: প্রধানমন্ত্রী
  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াচ্ছে: মির্জা ফখরুল
  • দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী
  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ফ্যামিলি কার্ডের পরিধি পর্যায়ক্রমে কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি রান্নার কষ্ট লাঘবে নারীদের জন্য এলপিজি গ্যাস কার্ড চালু করা হবে।’ এছাড়া বন্ধ হয়ে যাওয়া দেশের বিভিন্ন কল-কারখানা আগামী কয়েক মাসের মধ্যে পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।
টিবিএস রিপোর্ট
27 April, 2026, 07:45 pm
Last modified: 27 April, 2026, 08:57 pm
যশোর ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, দেশে নারী শিক্ষার প্রসারে মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত অবৈতনিক বা বিনামূল্যে করা হবে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের শান্তি বিঘ্নিত করে দেশে আর কাউকে হরতাল করার সুযোগ দেওয়া হবে না।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ২৮ মিনিট দীর্ঘ বক্তৃতায় প্রধানমন্ত্রী সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

তারেক রহমান বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত মা-বোনদের শিক্ষিত করার জন্য মাধ্যমিক (মেট্রিক) পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন। পরবর্তীতে ২০০১-২০০৬ মেয়াদে তিনি উচ্চমাধ্যমিক (ইন্টারমিডিয়েট) পর্যন্ত ফ্রি করে দেন। তার সেই অসমাপ্ত কাজ পূর্ণ করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করা হবে।'

নারীদের কল্যাণে নতুন পদক্ষেপের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'ফ্যামিলি কার্ডের পরিধি পর্যায়ক্রমে কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি রান্নার কষ্ট লাঘবে নারীদের জন্য এলপিজি গ্যাস কার্ড চালু করা হবে।' এছাড়া বন্ধ হয়ে যাওয়া দেশের বিভিন্ন কল-কারখানা আগামী কয়েক মাসের মধ্যে পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।

রাজনৈতিক বিরোধীদের সমালোচনা করে তারেক রহমান বলেন, 'যারা অতীতে জান্নাতের টিকিট বিক্রি করেছে, তারা এখন বিএনপিকে ফ্যাসিবাদের দোসর বলছে। তারাই এখন ফ্যাসিবাদের সাথে গোপনে বৈঠক করছে। যারা স্বৈরাচারের সাথে ঢাকার বাইরে মিটিং করে, তারা জনগণের জন্য কখনো কাজ করে না। যারা ৭১ ও ২০০৮ সালে মানুষকে বিভ্রান্ত করেছে, তারা ২০২৬ সালেও নতুন করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।'

তিনি আরও বলেন, 'দেশের মানুষের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেবে না বিএনপি। অতীতে আমরা ১৭৩ দিন হরতাল দেখেছি, সেই সুযোগ আর কাউকে দেওয়া হবে না।'

জনসভার আগে প্রধানমন্ত্রী শার্শায় ঐতিহাসিক 'উলশী খাল' পুনঃখনন কাজ, যশোর শহরতলীর হরিনারবিলে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ব্রিটিশ আমলে স্থাপিত যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন করেন।

জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহেদ আলম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বেলা আড়াইটায় শুরু হওয়া এই জনসভায় যশোর ও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেন।
 

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / তারেক রহমান / নারী শিক্ষা / স্নাতক / ডিগ্রি / অবৈতনিক শিক্ষা / যশোর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • ৫ আগস্ট ছাত্রজনতা দেশকে আবার স্বাধীন করেছে: প্রধানমন্ত্রী
  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াচ্ছে: মির্জা ফখরুল
  • দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী
  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net