Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াচ্ছে: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 May, 2026, 07:30 pm
Last modified: 01 May, 2026, 07:36 pm

Related News

  • সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
  • অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
  • হালাল শিল্প কী, এ খাতে বাংলাদেশের সম্ভাবনা কতটা?
  • ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াচ্ছে: মির্জা ফখরুল

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির এক বিশাল সমাবেশে তিনি এ কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
টিবিএস রিপোর্ট
01 May, 2026, 07:30 pm
Last modified: 01 May, 2026, 07:36 pm
ফাইল ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং তিনি মানুষের মনে জায়গা করে একে একে বিজয় অর্জন করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির এক বিশাল সমাবেশে তিনি এ কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, "আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের মনে জায়গা করে একে একে বিজয় অর্জন করে যাচ্ছেন। আজকে বাংলাদেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও উঠে দাঁড়াতে শুরু করেছে।"

শ্রমিকদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, "শ্রমিকরা বর্তমানে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে। কিন্তু তারাই পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি জীবন দিয়েছে। আমাদের ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অসংখ্য শ্রমিক প্রাণ দিয়েছে।"

শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও হকার পুনর্বাসন প্রসঙ্গে মহাসচিব বলেন, "সরকার হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ায় আমরা অনেক খুশি হয়েছি। শ্রমিকদের নূন্যতম মজুরির বিষয়ে আপনি (প্রধানমন্ত্রী) দেখবেন। শ্রমিকদের ছেলেমেয়েরা যাতে শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক অধিকার পায়, সে বিষয়ে আপনি গুরুত্ব দেবেন। তাদের জীবনের মান উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।"

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, "তিনি একজন রাষ্ট্রনায়কের মতো সমগ্র দেশকে সামনে নিয়ে যাচ্ছেন। আমাদের উচিত তাঁর হাতকে শক্তিশালী করা। আমরা ঐক্যবদ্ধ হয়ে তাঁকে সমর্থন করব। আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।"

সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ শ্রমজীবী মানুষেরা অংশ নেন। তারা বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / মির্জা ফখরুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
  • অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
  • হালাল শিল্প কী, এ খাতে বাংলাদেশের সম্ভাবনা কতটা?
  • ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net