Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
টানা বৃষ্টিতে নিমজ্জিত চট্টগ্রাম 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 June, 2022, 10:05 am
Last modified: 20 June, 2022, 10:12 am

Related News

  • রাতভর ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, যাত্রীদের ভোগান্তি
  • রাজধানীর বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
  • টানা বৃষ্টিতে ডুবল সড়ক, ভোগান্তিতে ঢাকাবাসী
  • চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী
  • বৃষ্টিতে জলাবদ্ধতা ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটিতে ইমার্জেন্সি রেসপন্স টিম, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

টানা বৃষ্টিতে নিমজ্জিত চট্টগ্রাম 

বৃষ্টিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবন, চাঁন্দগাও থানাসহ নগরের প্রায় সবগুলো প্রধান সড়ক পানির নিচে।
টিবিএস রিপোর্ট
20 June, 2022, 10:05 am
Last modified: 20 June, 2022, 10:12 am
ছবি-টিবিএস

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে চট্টগ্রাম নগরে। পানিতে নিমজ্জিত বিভিন্ন এলাকা। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবন, চাঁন্দগাও থানাসহ নগরের প্রায় সবগুলো প্রধান সড়ক পানির নিচে। জলাবদ্ধতার নগরীর ফ্লাইওভারগুলোতে আটকে আছে হাজারো গাড়ি। 

শুক্রবার রাত ১০টার দিকে ভারী বর্ষণের পর নগরের নিম্নাঞ্চলগুলো ডুবতে থাকে। রোববার দিনভর বৃষ্টিতে পানি ঢুকে গেছে অধিকাংশ বাসাবাড়িতে।

মেয়র রেজাউল করিম চৌধুরীর পৈতৃক বাড়ি নগরের বহদ্দারহাটে। তিনি পরিবার নিয়ে দোতলা ভবনে থাকেন। জলাবদ্ধতায় সে ভবনের নিচতলা পানিতে তলিয়ে গেছে। আশপাশের এলাকাগুলোতেও একই অবস্থা।

ছবি-টিবিএস

আজ সকাল সাড়ে আটটায় দেখা যায়, নগরের চাঁদগাও থানা এলাকা, মোহরা, কাপ্তাই রাস্তার মাথা, আগ্রাবাদ, হালিশহর, ষোলোশহর, দুই নম্বর গেট, চকবাজার, বাকলিয়া, কাপাসগোলা, কাতালগঞ্জ, চাক্তাই, খাতুনগঞ্জের কোথাও হাঁটু, আবার কোথাও কোমরসমান পানির নিচে ডুবে আছে। নগরের নিম্নাঞ্চলের বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। তাদের বসতভিটায় পানি ঢুকে পড়েছে।

কাতালগঞ্জের বাসিন্দা নাসিমা বেগম বলেন, 'বৃষ্টিতে গৃহবন্দী হয়ে পড়েছি। বাসার সামনে কোমরসমান পানি। তাই কর্মস্থলে যেতে পারিনি।'

বাদুরতলা এলাকার বাসিন্দা সারওয়ার কামাল বলেন, 'সড়ক থেকে কয়েক ফুট উঁচু আমাদের ভবনটি। তবুও ভবনের নিচতলা তলিয়ে গেছে। ভেতরে হাঁটু পানি জমে আছে।'

নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারের মুরাদপুর ও চাঁদগাও অংশে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ফ্লাইওভারের উপর আটকে আছে প্রচুর সংখ্যক যানবাহন।

ছবি-টিবিএস

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজও চট্টগ্রামে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টি দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা প্রবল। এ কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে ১০ হাজার ৯২১ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প বাস্তবায়ন করছে তিনটি সংস্থা। প্রায় পাঁচ বছর ধরে প্রকল্পগুলোর কাজ চলছে। এ সময়ে প্রকল্পের বিভিন্ন কাজে ৪ হাজার ৩৩৯ কোটি টাকা খরচ হয়েছে। এরপরেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছে না নগরবাসী। ভারী বৃষ্টি হলেই নগরের বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এই পরিস্থিতির জন্য পরস্পরকে দায়ী করে দায় সারছে সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রামে জলাবদ্ধতা / জলাবদ্ধতা / চট্টগ্রামে বৃষ্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • রাতভর ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, যাত্রীদের ভোগান্তি
  • রাজধানীর বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
  • টানা বৃষ্টিতে ডুবল সড়ক, ভোগান্তিতে ঢাকাবাসী
  • চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী
  • বৃষ্টিতে জলাবদ্ধতা ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটিতে ইমার্জেন্সি রেসপন্স টিম, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net