Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
বন্যার্তদের মাঝে সেনাপ্রধানের ত্রাণ বিতরণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 June, 2022, 09:15 pm
Last modified: 19 June, 2022, 09:21 pm

Related News

  • নেপালে ১০ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
  • নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে ‘ছবির দেয়াল’ এখন নেপালিদের শেষ ভরসা
  • আকস্মিক বন্যার জন্য ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ুজনিত ক্ষতিপূরণ দাবি করল নেপাল
  • নেপালে বন্যায় ভেসে গেছে বাড়ি, তবু পুরোনো ভিটা ছাড়ছে না বিশ্বস্ত কুকুর

বন্যার্তদের মাঝে সেনাপ্রধানের ত্রাণ বিতরণ

টিবিএস রিপোর্ট
19 June, 2022, 09:15 pm
Last modified: 19 June, 2022, 09:21 pm

আজ দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

পরে উপজেলার বঙ্গবন্ধু হাইটেক পার্কে ত্রাণ বিতরণ করেন তিনি।

সেনাবাহিনী প্রধান বলেন, 'এটা অভাবনীয় বিপর্যয়। যার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। এই অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আমরা দুর্গত মানুষের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

'মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। তাদের সহায়তায় সেনা সদস্যরা কী পরিমাণ কষ্ট করছে তা নিজে দেখতে এসেছি।'

'সেনাবাহিনী এর চেয়ে ভালো কাজ করতে পারত কিনা- আমরা এই আলোচনায় যেতে চাই না। আমাদের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। তবে বৈরী আবাহাওয়া, প্রবল স্রোত, টানা বৃষ্টি, নেটওয়ার্কহীনতা সত্ত্বেও সেনা সদস্যরা বন্যাকবলিতদের সহায়তায় কাজ করে যাচ্ছে।'

পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশনা পাওয়ার কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, 'সেনাবাহিনী দুর্গত মানুষের সহায়তায় যা কিছু করা সম্ভব তা করে যাচ্ছে। ইতোমধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সাভারসহ বিভিন্ন ক্যান্টনমেন্টের সেনা সদস্যদের বন্যার্তদের সহায়তায় নিয়োজিত করা হয়েছে। আরও অনেককে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।'

'দ্রুত এই পানি নেমে যাবে বলে মনে হচ্ছে না। তবে বন্যার পানি কমলেও মানুষের দুর্ভোগ সহসা কমবে না। ব্যাপক ক্ষয়ক্ষতিও হবে। পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে। আমরা ত্রাণ ও চিকিৎসা প্রদান শুরু করেছি। সেনাসদস্যদের বলেছি কষ্ট যতই হোক মানুষের দুর্ভোগ লাঘবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।'

সেনাবহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নিরলসভাবে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখতে, জরুরি ত্রাণকার্য পরিচালনা, চিকিৎসা সহায়তা প্রদান এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মকভাবে সহায়তার নির্দেশনা দেন। 
 
Related Topics

বন্যা / ত্রাণ / সেনাপ্রধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • (বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
    নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
    যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
    ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

Related News

  • নেপালে ১০ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
  • নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে ‘ছবির দেয়াল’ এখন নেপালিদের শেষ ভরসা
  • আকস্মিক বন্যার জন্য ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ুজনিত ক্ষতিপূরণ দাবি করল নেপাল
  • নেপালে বন্যায় ভেসে গেছে বাড়ি, তবু পুরোনো ভিটা ছাড়ছে না বিশ্বস্ত কুকুর

Most Read

1
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

3
(বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
আন্তর্জাতিক

নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন

4
একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
ফিচার

যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল

5
আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net