Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
পাহাড়ি ঢলে নেত্রকোনায় বন্যা, উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছে মানুষ 

বাংলাদেশ

সঞ্জয় সরকার, নেত্রকোনা
17 June, 2022, 04:00 pm
Last modified: 17 June, 2022, 04:50 pm

Related News

  • ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা: হুমকির মুখে হাওরের বোরো ফসল
  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৫৯, নিখোঁজ দুই শতাধিক
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৫৬

পাহাড়ি ঢলে নেত্রকোনায় বন্যা, উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছে মানুষ 

'অনেকের রান্নাঘরে পানি ঢোকায় রান্নাবান্নাও করা সম্ভব হচ্ছে না। অনেক রাস্তাঘাট ডুবে গেছে।'
সঞ্জয় সরকার, নেত্রকোনা
17 June, 2022, 04:00 pm
Last modified: 17 June, 2022, 04:50 pm
নেত্রকোনার দুর্গাপুর শহরে বন্যা। ছবি: টিবিএস

নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানিতে বন্যা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, দুর্গাপুর পয়েন্টে সোমেশ্বরীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এর প্রায় কাছাকাছি কলমাকান্দার উব্দাখালি নদীর পানিও। এ দুই উপজেলার সদর ছাড়াও অসংখ্য গ্রামের বাড়িঘরে পানি উঠেছে। দুর্গাপুর পৌর শহর এবং কলমাকান্দা বাজারের কিছু কিছু এলাকায় চলছে নৌকাও। 

নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ উল্লিখিত দুই উপজেলায় বন্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলছেন, গত এক সপ্তাহ ধরে ভারি বৃষ্টিপাত এবং মেঘালয় থেকে সোমেশ্বরী, গণেশ্বরী ও উদ্বাখালি নদী দিয়ে বয়ে আসা পহাড়ি ঢলের পানির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

গত এক সপ্তাহ ধরে নেত্রকোণা জেলায় ভারি বৃষ্টি হচ্ছে। বিশেষ করে গত বুধবার সন্ধ্যার পর থেকে বৃষ্টি যেন থামছেই না। ওদিকে আবার সোমেশ্বরী, গণেশ্বরী এবং উব্দাখালি নদী দিয়ে ধেয়ে আসছে পাহাড়ি ঢলের পানি। বালির স্তর জমে তলদেশ ভরাট হয়ে যাবার কারণে নদীগুলোর পানি সহজে ভাটির দিকে যেতে পারছে না। 

দুর্গাপুর শহরের ওপর দিয়ে নৌকা চলছে। ছবি: টিবিএস

এ কারণে দুর্গাপুর পৌর এলাকার কাচারি মোড়, মোক্তারপাড়া, চর মোক্তারপাড়া, তেরিবাজার, মুজিবনগর এবং পৌর এলাকার বাইরের বালিকান্দি, খরস, চক লেঙ্গুরা, ঝাঞ্জাইল, শান্তিপুর, মাদুরপাড়, জয়নগর ও রামবাড়ি এলাকার অসংখ্য বাড়ি ঘরে পানি ঢুকেছে। দুর্গাপুর পৌর এলাকার কোথায়ও কোথায়ও নৌকায় যাতায়াত করতে হচ্ছে। অনেকে উঁচু জায়গায় আশ্রয় নিতে শুরু করেছেন। 

অন্যদিকে কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়নের সবকটিই বন্যায় প্লাবিত হয়েছে। কলামাকান্দা বাজারের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। প্লাবিত এলাকার কিছু পরিবার কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের নিচতলাতেও ঢুকে গেছে বন্যার পানি। এ কারণে চিকিৎসা সেবাদান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

বড়খাপন ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের সব গ্রামই প্লাবিত। অনেকে গবাদিপশু রাখারও জায়গা পাচ্ছেন না। বাড়িঘর ছেড়ে মানুষ উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন। 

বিরামহীন বৃষ্টির কারণে এ দুই উপজেলার মানুষজন ঘর থেকেই বেরোতে পারছে না। বন্ধ হয়ে গেছে বহু দোকানপাট। কর্মহীন হয়ে পড়েছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। চুলা ডুবে যাওয়ায় অনেকে করতে পারছেন না রান্নাবান্নাও।

কলমাকান্দার বাসাউড়া গ্রামের বিভাস সাহা বলেন, বন্যায় আমাদের বাড়িঘরে পানি ঢুকেছে। অনেকের রান্নাঘরে পানি ঢোকায় রান্নাবান্নাও করা সম্ভব হচ্ছে না। অনেক রাস্তাঘাট ডুবে গেছে। 

এদিকে সোমেশ্বরী নদীর পানির চাপে দুর্গাপুরের সীমান্ত এলাকার ভবানীপুর-ফারাংপাড়া এলাকার একটি সীমান্ত সড়কে ভাঙ্গন দেখা দিয়েছে। দুর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব উল আহসান সড়কের ভাঙা অংশ পরিদর্শন করেছেন।

নেত্রকোণার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, 'বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষদের আশ্রয় দিতে আমরা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছি। এখন পর্যন্ত আমরা দুই উপজেলায় শতাধিক আশ্রয়কেন্দ্র খোলার প্রস্তুতি নিচ্ছি। কিছু কিছু আশ্রয়কেন্দ্রে মানুষ আসতে শুরু করেছেন।'

জেলা প্রশাসক আরও জানান, দুই উপজেলার দুর্গত মানুষদের জন্য ২০ মেট্রিক টন চাল, প্রতি উপজেলার জন্য ১ লাখ করে টাকা এবং ৫শ প্যাকেট করে শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। 

এদিকে বারহাট্টা এবং মোহনগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলেও বন্যা দেখা দিয়েছে। বারহাট্টার সিংধা, আসমা, রায়পুর এবং মোহনগঞ্জের তেঁতুলিয়া ও মাঘান সিয়াধারের বেশকিছু গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। মোহনগঞ্জ পৌর এলাকারও কিছু বাসাবাড়ি প্লাবিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

 

Related Topics

টপ নিউজ

বন্যা / নেত্রকোনা / পাহাড়ি ঢল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা: হুমকির মুখে হাওরের বোরো ফসল
  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৫৯, নিখোঁজ দুই শতাধিক
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৫৬

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net