Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৫৬

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 November, 2025, 10:45 am
Last modified: 28 November, 2025, 10:48 am

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • যেভাবে পাহাড়ধসের আগাম সতর্কবার্তা বাঁচাচ্ছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার লাখো মানুষের প্রাণ
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৫৬

ঘূর্ণিঝড় ‘দিতওয়া’ শ্রীলঙ্কার পূর্ব উপকূল বরাবর অগ্রসর হওয়ায় শুক্রবার (২৮ নভেম্বর) আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
টিবিএস ডেস্ক
28 November, 2025, 10:45 am
Last modified: 28 November, 2025, 10:48 am
দেশটির নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ছবি: এএফপি

টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় অন্তত ৫৬ জন নিহত এবং ২১ জন নিখোঁজ হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে আঘাত হানা এটি অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে মনে করা হচ্ছে। খবর বিবিসি'র।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, চা উৎপাদনকারী মধ্যাঞ্চলীয় জেলা বাদুল্লায় রাতের আঁধারে ঘরবাড়ির ওপর ভূমিধস হলে ২১ জনের প্রাণহানি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রবল স্রোতে ঘরবাড়ি ভেসে যাচ্ছে, প্লাবিত হচ্ছে জনপদ।

দুর্যোগ এখানেই থেমে নেই। ঘূর্ণিঝড় 'দিতওয়া' শ্রীলঙ্কার পূর্ব উপকূল বরাবর অগ্রসর হওয়ায় শুক্রবার (২৮ নভেম্বর) আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুরুতে গভীর নিম্নচাপ থাকলেও, পরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ঝড়টি ভারতের উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির মধ্যাঞ্চলীয় জেলা বাদুল্লায় টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধস। ছবি: এপি

এদিকে দেশটির বিভিন্ন নদীর পানি দ্রুত বাড়ছে। নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে ডিএমসি। সেচ বিভাগ আগামী ৪৮ ঘণ্টার জন্য কেলানি নদী উপত্যকার নিচু জনপদে 'রেড অ্যালার্ট' জারি করেছে। ঝুঁকিতে রয়েছে রাজধানী কলম্বোও।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার মধ্য ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। প্রধান সড়কগুলোর অনেকগুলোই বন্ধ করে দেওয়া হয়েছে। রেলওয়ে বিভাগ জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে জরুরি পরিষেবা ছাড়া সব ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, বৈরী আবহাওয়ায় প্রায় ৪৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ২০ হাজার ৫০০ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে শিক্ষার্থীদের এ-লেভেল পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

শ্রীলঙ্কায় এখন বর্ষাকাল চলছে। তবে এমন তীব্র আবহাওয়া দেশটিতে খুব কমই দেখা যায়। এর আগে ২০০৩ সালের জুনে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় ২৫৪ জনের মৃত্যু এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / বন্যা / ভূমিধস / নিহত / ঘূর্ণিঝড় দিতওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • যেভাবে পাহাড়ধসের আগাম সতর্কবার্তা বাঁচাচ্ছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার লাখো মানুষের প্রাণ
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net