Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
‘সাকিব ৫ উইকেট করে নিলেই তো কাজটা সহজ হয়ে যায়’

খেলা

টিবিএস রিপোর্ট
15 June, 2022, 08:00 pm
Last modified: 15 June, 2022, 08:08 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

‘সাকিব ৫ উইকেট করে নিলেই তো কাজটা সহজ হয়ে যায়’

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট শুরু হচ্ছে ১৬ জুন। অ্যান্টিগায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
টিবিএস রিপোর্ট
15 June, 2022, 08:00 pm
Last modified: 15 June, 2022, 08:08 pm
সাকিব আল হাসান ও ইমরুল কায়েস। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হার, খেলা এবার ওয়েস্ট ইন্ডিজে। বাস্তবতা নিরিখে ভাবলে ক্যারিবীয় দীপপূঞ্জে টেস্টে জেতাটা বাংলাদেশের জন্য কঠিন কাজ। এরপরও কাজটা সহজ হতে পারে, আর সেই সহজ পথের কথা জানালেন ইমরুল কায়েস। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান মনে করেন, দুই ইনিংসে সাকিব আল হাসান ৫টি করে উইকেট নিলেই কাজ সহজ হয়ে যায়।  

কেবল সাকিবই নয়, তাইজুলসহ বাংলাদেশের অন্যান্য বোলারদেরও ওয়েস্ট ইন্ডিজে ১০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে বলে মনে করেন ইমরুল। তবে ক্যারিবীয়দের তাদের মাটিতেই টেস্টে হারানো যে কঠিন কাজ, সেটাও মানছেন তিনি। এ ক্ষেত্রে জয় না পেলেও ড্র হতে পারে বলার মতো সাফল্য। 

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টিতেই ক্যারিবীয়দের জয়, একটি ম্যাচ ড্র হয়। বাংলাদেশের জয় পেয়েছে ২টি। বাংলাদেশের এই দুই জয় নিয়েও আছে আলোচনা। ২০০৯ সালের সেই টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দল খেলেছিল। এরপর ২০১৪ ও ২০১৮ সালে চার টেস্টে বাজেভাবে হারে বাংলাদেশ। 

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট শুরু হচ্ছে ১৬ জুন। অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এবারও ওয়েস্ট ইন্ডিজে কঠিন পরীক্ষা দিতে হতে পারে বাংলাদেশকে। বাস্তবসম্মতা চিন্তা থেকে জয়ের আশা করছেন না ইমরুল, তার চাওয়া বাংলাদেশ যেন অন্তত ড্র করতে পারে। 

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পের অনুশীলন শেষে ইমরুল বলেন, 'আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজে সবশেষ সফরটা আমরা ভালো খেলি নাই। কিন্তু এ বছর যারা আছে, আমাদের পেস আক্রমণ এবং স্পিন আক্রমণ মিলিয়ে ভালো একটা দল গেছে। আমি আশাবাদী আমরা যেন ম্যাচটা না হারি, আমরা জিততে না পারলেও অন্তত ম্যাচটা যেন ড্র করতে পারি। আমি আশা করি ভালো কিছু হবে।'

এরপরও ইমরুল প্রত্যাশার বেলুন ফোলাচ্ছেন সাকিবের ওপর ভরসা রেখে, দলের বাকি বোলারদের সামর্থ্যে বিশ্বাস আছে তার, 'সাকিব যদি ৫ ও ৫ করে (দুই ইনিংসে) দশ উইকেট নিয়ে নে,য় তাহলে তো আর কঠিন না। কাজটা অনেক সহজ হয়ে যায়। তাইজুল আছে বা যারাই আছে না কেন, সবাই অনেক সামর্থ্যবান দশ উইকেট করে নেওয়ার। আমার কাছে মনে হয় উত্তেজনাময় একটা টেস্ট ম্যাচ হবে।'

Related Topics

টপ নিউজ

ইমরুল কায়েস / সাকিব আল হাসান / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net