Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
জাস্টিন বিবার যে ভাইরাসে আক্রান্ত, সেই র‍্যামজি হান্ট সিনড্রোম আসলে কী? 

ফিচার

টিবিএস ডেস্ক
13 June, 2022, 03:20 pm
Last modified: 13 June, 2022, 09:26 pm

Related News

  • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু
  • অনন্ত আম্বানির বিয়ের গ্র্যান্ড সংগীত অনুষ্ঠানে গাইলেন জাস্টিন বিবার  
  • চোখের পাপড়িতে বসবাস করা খুদে পোকা, তাদের আমলে নেওয়া উচিত?
  • ২০০ মিলিয়ন ডলারে নিজের সব গানের স্বত্ব বিক্রি করলেন জাস্টিন বিবার

জাস্টিন বিবার যে ভাইরাসে আক্রান্ত, সেই র‍্যামজি হান্ট সিনড্রোম আসলে কী? 

বাল্যকালে চিকেনপক্স বা প্রাপ্তবয়স্ক হয়ে দাদে আক্রান্ত হলে, ভেরিসেলা-জোস্টার নামক এই ভাইরাসটি দেহে সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে। তবে কেন এই ভাইরাসটি পুনরায় সক্রিয় হয় এবং র‍্যামজি হান্টের উপসর্গ তৈরি করে, তা এখনো জানা যায়নি।
টিবিএস ডেস্ক
13 June, 2022, 03:20 pm
Last modified: 13 June, 2022, 09:26 pm
পপ সংগীতশিল্পী জাস্টিন বিবার। ছবি: সংগৃহীত

'র‍্যামজি হান্ট সিনড্রোম' নামক একটি ভাইরাল রোগে আক্রান্ত হয়ে মুখের একাংশ প্যারালাইজড হয়ে গেছে পপ সঙ্গীতশিল্পী জাস্টিন বিবারের। ভেরিসেলা-জোস্টার নামক যে ভাইরাসের কারণে  মানুষ চিকেনপক্স এবং দাদে আক্রান্ত হয়, সেই একই ভাইরাসের কারণে র‍্যামজি হান্ট সিনড্রোম দেখা দেয়।  

গেল শুক্রবার এক ইউটিউব ভিডিওতে ভক্তদেরকে নিজের অসুস্থতার কথা জানান জাস্টিন বিবার।  ভিডিওতে তিনি বলেন, "কান ও মুখের স্নায়ুতে সংক্রমণের ফলে আমার মুখের এক পাশ (ডান পাশ) প্যারালাইজড হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি চোখের পলক ফেলতে পারছি না। আমি আমার মুখে এই পাশ দিয়ে হাসতেও পারছি না, আর এপাশের নাসারন্ধ্রও কাজ করছে না।"

ভেরিসেলা-জোস্টার ভাইরাস যখন কানের অভ্যন্তরভাগের কাছাকাছি মস্তিষ্কের একটি স্নায়ুকে সংক্রামিত করে তখন র‍্যামজি হান্ট সিনড্রোম নামক এই বিরল স্নায়বিক ব্যাধি দ্বারা মানুষ আক্রান্ত হয়। বাল্যকালে চিকেনপক্স বা প্রাপ্তবয়স্ক হয়ে দাদে আক্রান্ত হলে, এই ভাইরাসটি দেহে সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে। তবে কেন এই ভাইরাসটি পুনরায় সক্রিয় হয় এবং র‍্যামজি হান্টের উপসর্গ তৈরি করে, তা এখনো জানা যায়নি।

মাউন্ট সিনাইয়ের আইকান স্কুল অব মেডিসিন বলছে, এ রোগের উপসর্গগুলোর মধ্যে রয়েছে কানের ভেতরে ও বাইরে ব্যথাসহ ফুসকুড়ি, কখনো কখনো জিহ্বা ও মুখের তালুতে আক্রমণ। কানের অভ্যন্তরভাগ যুক্ত থাকায়, এ রোগে আক্রান্ত মানুষ কখনো কখনো 'ভার্টিগো' অবস্থার শিকার হতে পারে। আবার কানে ভোঁ ভোঁ শব্দ বা কিছু একটা বাজছে কানের ভেতর, এরকম অনুভূতিও হতে পারে।

তাছাড়া র‍্যামজি হান্ট সিনড্রোমের কারণে মুখের যে পাশ আক্রান্ত হয়, সেই পাশের কানের শ্রবণশক্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার বিবারের মতো শারীরিক দুর্বলতা, মুখের পেশি ঠিকঠাক কাজ না করা কিংবা মুখের আক্রান্ত পাশ প্যারালাইজড হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।

শারীরিক দুর্বলতার কারণে এক চোখ বন্ধ করা, মুখের অভিব্যক্তি প্রকাশে সমস্যা এবং খাওয়ার সময় মুখের আক্রান্ত পাশ দিয়ে খাবার গড়িয়ে পড়ে যেতে পারে।

র‍্যামজি হান্ট সিনড্রোমের চিকিৎসা হিসেবে প্রদাহ কমাতে প্রিডনিসোনের মতো স্টেরয়েড এবং ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়। যদিও বিবার তার ভক্তদের নিশ্চিত করেছেন যে তিনি 'সুস্থ হয়ে যাবেন' এবং তিনি চেহারাকে আগের অবস্থায় নিয়ে আসতে মুখের ব্যায়াম করছেন।

ভিডিওতে বিবার বলেন, "আমার মুখ আবারও আগের অবস্থায় ফিরে যাবে… এখন শুধু সময়ের ব্যাপার। আমি জানিনা কতদিন সময় লাগবে, কিন্তু আমি ঠিক হয়ে যাবো। আমার শরীর বলছে আমাকে বিশ্রাম নিতে হবে। আমি আশা করি, সবাই বুঝতে পারছেন আমার পরিস্থিতিটা। এখন আমি এই সময়টা শুধু বিশ্রাম নিতে কাজে লাগাবো এবং শতভাগ আগের অবস্থায় ফিরে আসবো।"

তবে মাউন্ট সিনাইয়ের আইকান স্কুল অব মেডিসিন মনে করে, এ রোগ থেকে পুরোপুরি সুস্থ হবেই, তার নিশ্চয়তা নেই। কেউ কেউ কয়েক মাসেই সুস্থ হয়ে যান, আবার কেউ কেউ হন না। তবে যত দ্রুত রোগ ধরা পরবে, সেরে ওঠার সম্ভাবনা তত বেশি থাকবে।  

সূত্র: সিএনএন 

Related Topics

টপ নিউজ

জাস্টিন বিবার / র‍্যামজি হান্ট সিনড্রোম / উপসর্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু
  • অনন্ত আম্বানির বিয়ের গ্র্যান্ড সংগীত অনুষ্ঠানে গাইলেন জাস্টিন বিবার  
  • চোখের পাপড়িতে বসবাস করা খুদে পোকা, তাদের আমলে নেওয়া উচিত?
  • ২০০ মিলিয়ন ডলারে নিজের সব গানের স্বত্ব বিক্রি করলেন জাস্টিন বিবার

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net