Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
করোনায় বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত

খেলা

টিবিএস রিপোর্ট
16 March, 2020, 01:00 pm
Last modified: 16 March, 2020, 05:27 pm

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ব্যবসায়ীদের বড় স্বস্তি দিতে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের সুযোগ দিতে পারে সরকার
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের
  • মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: একটি অসম্পূর্ণ বিশ্লেষণ
  • আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

করোনায় বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত

বাংলাদেশের তৃতীয় দফার পাকিস্তান সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ড।
টিবিএস রিপোর্ট
16 March, 2020, 01:00 pm
Last modified: 16 March, 2020, 05:27 pm

বাংলাদেশের তৃতীয় দফার পাকিস্তান সফর নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। ধারণা করা হচ্ছিল, করোনা সতর্কতায় এই দফার সফরটি স্থগিত হয়ে যেতে পারে। অবশেষে সেটাই হলো। বাংলাদেশের তৃতীয় দফার পাকিস্তান সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাকিস্তান সফর না করার বিষয়টি জানিয়েছে।

আগামী এপ্রিলে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু পুরো বিশ্বে আতঙ্ক ছড়ানো প্রাণঘাতী করোনা ভাইরাস সতর্কতায় বাংলাদেশের সফরটি স্থগিত করা হলো। দুই বোর্ড আলোচনা করেই এমন সিদ্ধান্ত পৌঁছেছে।

বাকি থাকা টেস্ট ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বিসিবি ও পিসিবি আলোচনা করে পরবর্তীতে নতুন সূচি নির্ধারণ করবে। আগামী ৫-৯ এপ্রিল পাকিস্তানের করাচিতে দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরআগে ১ এপ্রিল করাচিতেই একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলার কথা ছিল দুই দলের।

করোনা ভাইরাস সতর্কতায় তৃতীয় দফার পাকিস্তান সফর না করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়ার প্রস্তুতিও নেওয়া ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল বিসিবি। এই মুহূর্তে পাকিস্তান সফর না করতে বাংলাদেশ সরকার থেকেও একটা নির্দেশনা বিসিবিকে দেওয়া হয়েছিল।

পাকিস্তানে সব মিলিয়ে ২০জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে ৯জন আছেন করাচিতে। পাকিস্তানে যখন পাঁচজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়, তখন থেকেই তৃতীয় দফার সফর নিয়ে নতুন করে ভাবতে শুরু করে বিসিবি। ওই সময় করাচিতে দুইজন করোনা আক্রান্ত রোগী ছিলেন। করোনা ভাইরাস সতর্কতায় সে সময় ২ থেকে ১৩ মার্চ পর্যন্ত করাচির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়।

অবস্থা আরও খারাপ হওয়ায় করাচির শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি রাখা হয়েছে। যাত্রীদের পরীক্ষা করে তারপর ছাড়া হচ্ছে।

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো প্রাণঘাতী করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করা হয়েছে। করোনা সতর্কতায় বিশ্ব ক্রীড়াঙ্গনে স্থবিরতা নেমে এসেছে। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স লিগের খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি এ'র খেলাসহ আরও অনেক টুর্নামেন্ট।

ক্রিকেট মাঠও এর ব্যতিক্রম নয়। সিরিজ শেষ না করেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়েছে। স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

করোনা / বাংলাদেশ / পাকিস্তান সফর / ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ব্যবসায়ীদের বড় স্বস্তি দিতে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের সুযোগ দিতে পারে সরকার
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের
  • মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: একটি অসম্পূর্ণ বিশ্লেষণ
  • আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net