Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
কাঁচামাল সরবরাহের উপর উৎস কর কমিয়ে ৪% করবে সরকার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 June, 2022, 04:15 pm
Last modified: 09 June, 2022, 04:15 pm

Related News

  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • ইরান যুদ্ধে ব্যাহত সালফার সরবরাহ, সালফিউরিক অ্যাসিডের দাম বেড়েছে ৮-১০ গুণ 
  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর
  • অ্যাগ্রো কেমিক্যালে স্বাবলম্বী হতে তিন সুবিধা চান উৎপাদকেরা
  • পাকিস্তান থেকে পণ্য নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে আসছে পানামার পতাকাবাহী সেই জাহাজ

কাঁচামাল সরবরাহের উপর উৎস কর কমিয়ে ৪% করবে সরকার

শিল্প-কারখানায় উৎপাদন খরচ কমাতে উৎপাদনকারীদের কাঁচামাল সরবরাহের ওপর উৎসে করের হার ৭ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করার প্রস্তাব করছেন অর্থমন্ত্রী।
টিবিএস রিপোর্ট
09 June, 2022, 04:15 pm
Last modified: 09 June, 2022, 04:15 pm

অর্থমন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছর বাজেটে উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে সরকার উৎপাদকদের কাঁচামাল সরবরাহের ওপর উৎস কর ৭% থেকে কমিয়ে ৪% করতে চলেছে।

এছাড়া, ব্যবসায়িক পণ্যের সরবরাহের ওপর উৎস করের হার ৭ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং সরকারি বই ছাড়া অন্য বই সরবরাহের ওপর ৭ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হবে।

আজ সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, "ব্যবসা সহজ করতে এবং ব্যবসা-বান্ধব পরিবেশ বজায় রাখতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।"

তিনি আরো বলেন, "বিভিন্ন ধরনের সরবরাহের উপর উৎস করের বিভিন্ন হার থাকায় কিছু ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য অত্যধিক করের বোঝা সৃষ্টি হয়। এই সমস্যাটি প্রশমিত করার লক্ষ্যে আমি ব্যবসায়িক পণ্য সরবরাহের উপর উৎসে করের হার ৭ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং সরকারি সরবরাহ ছাড়া বই সরবরাহের উপর কর ৭ শতাংশ থেকে ৩ শতাংশ করার প্রস্তাব করছি।"

শিল্প-কারখানায় উৎপাদন খরচ কমাতে উৎপাদনকারীদের কাঁচামাল সরবরাহের ওপর উৎসে করের হার ৭ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করার প্রস্তাব করছেন অর্থমন্ত্রী।

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

এটি দেশের ৫১তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে চতুর্থ বাজেট। 

২০২১-২২ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। সে হিসাবে ২০২২-২৩ অর্থবছরের নতুন বাজেটের আকার বাড়ছে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা।
 
Related Topics

টপ নিউজ

বাজেট ২০২২-২৩ অর্থবছর / বাজেট ২০২২-২৩ / উৎস কর / কাঁচামাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • ইরান যুদ্ধে ব্যাহত সালফার সরবরাহ, সালফিউরিক অ্যাসিডের দাম বেড়েছে ৮-১০ গুণ 
  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর
  • অ্যাগ্রো কেমিক্যালে স্বাবলম্বী হতে তিন সুবিধা চান উৎপাদকেরা
  • পাকিস্তান থেকে পণ্য নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে আসছে পানামার পতাকাবাহী সেই জাহাজ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net