Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
সীতাকুণ্ডের আগুন নেভাতে প্রথমবারের মতো হাইটেক রোবট ব্যবহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 June, 2022, 09:40 pm
Last modified: 07 June, 2022, 09:47 pm

Related News

  • নাচানাচি-দৌড়ঝাঁপের পর এবার ঘরের কাজে নজর চীনা রোবট কোম্পানিগুলোর, বিক্রি বাড়ার আশা
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

সীতাকুণ্ডের আগুন নেভাতে প্রথমবারের মতো হাইটেক রোবট ব্যবহার

কালুরঘাট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বলেন, “ঢাকা থেকে আসা অগ্নিনির্বাপণের বিশেষজ্ঞ দল ‘হ্যাজমট’ এই রোবট ব্যবহার করেছে। তারাই ঢাকা থেকে এই আধুনিক যন্ত্রটি নিয়ে আসে।”
টিবিএস রিপোর্ট
07 June, 2022, 09:40 pm
Last modified: 07 June, 2022, 09:47 pm
এলইউএফ-৬০ অগ্নিনির্বাপক রোবট। সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নি-নির্বাপণে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তির হাইটেক রোবট ব্যবহার করেছে ফায়ার সার্ভিস। ঢাকার একটি বিশেষজ্ঞ দল সোমবার (৬ জুন) সকালে পরীক্ষমূলকভাবে যন্ত্রটির ব্যবহার করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "প্রথমবারের মতো গত সোমবার সীতাকুণ্ডের আগুন নেভাতে একটি অটোমেটিক হাইটেক রোবট ব্যবহার করেছি আমরা। আমাদের দুটি রোবট রয়েছে। এছাড়া ঘটনাস্থল পর্যবেক্ষণের জন্য বিশেষ ড্রোনও রয়েছে। আমাদের কাছে থাকা অটোমেটিক মেশিন ৩০০ মিটার দূরত্ব পর্যন্ত পানি ছিটাতে সক্ষম।"

কালুরঘাট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বলেন, "ঢাকা থেকে আসা অগ্নিনির্বাপণের বিশেষজ্ঞ দল 'হ্যাজমট' এই রোবট ব্যবহার করেছে। তারাই ঢাকা থেকে এই আধুনিক যন্ত্রটি নিয়ে আসে।"

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ২০১৭ সালে প্রথমবার এই রোবট ক্রয়ের পরিকল্পনা করেছিল সংস্থাটি। ২০১৯ সালে ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়। করোনা মহামরির কারণে ক্রয় প্রক্রিয়া বিলম্বিত হয়। বর্তমানে দেশে দুটি এলইউএফ-৬০ (LUF 60) রোবট রয়েছে।

হাইটেক রোবটটি প্রায় ছয় মাস আগে ফায়ার সার্ভিসে যুক্ত করা হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন।  

নির্মাতা প্রতিষ্ঠান অস্ট্রিয়ান ওয়েবসাইট অনুসারে, এলইউএফ-৬০ মডেলের রোবটটি ধোঁয়া, তাপ এবং বিষাক্ত গ্যাস পরিষ্কার করে আগুনের তীব্রতা কমাতে পারে। প্রায় ৩০০ মিটার দূরে পর্যন্ত স্প্রে করতে পারে। যন্ত্রটি প্রতি মিনিটে ২,৪০০ লিটার পানি নিক্ষেপ করতে সক্ষম।

এর আগে শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪৩ জনের মৃতদেহ উদ্ধার ও দেড় শতাধিক আহতের ঘটনা ঘটে।

এদিকে নিখোঁজ থাকা ২০ জনের সন্ধানে ডিএনএ টেস্টেও নমুনা দিয়েছেন তাদের পাঁচ স্বজন। 

দুর্ঘটনায় এখনও ফায়ার সার্ভিসের ৩ কর্মী নিখোজ রয়েছে। কয়েকশ মানুষ দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

Related Topics

টপ নিউজ

বিএম কনটেইনার ডিপো / অগ্নিকাণ্ড / রোবট / অগ্নিনির্বাপক রোবট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • নাচানাচি-দৌড়ঝাঁপের পর এবার ঘরের কাজে নজর চীনা রোবট কোম্পানিগুলোর, বিক্রি বাড়ার আশা
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net