Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
ছেলের ফিরে আসার অপেক্ষায় মা   

বাংলাদেশ

নওগাঁ প্রতিনিধি
06 June, 2022, 10:15 am
Last modified: 06 June, 2022, 10:31 am

Related News

  • চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক
  • ব্যাংককের বারে ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু, আশঙ্কাজনক ৮
  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩
  • চকবাজারে সাততলা ভবনের তৃতীয় তলার দোকানে আগুন নিয়ন্ত্রণে
  • চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে দগ্ধ ২ নাবিকের মৃত্যু, প্রকৌশলী সংকটাপন্ন

ছেলের ফিরে আসার অপেক্ষায় মা   

অফিস থেকে বলে, রবিউল ডিউটিতে গেছে তার জন্য দোয়া করেন। সকাল ৮টার দিকে বাসায় এসে টেলিভিশন চালু করে দেখি আগুনের সংবাদ।
নওগাঁ প্রতিনিধি
06 June, 2022, 10:15 am
Last modified: 06 June, 2022, 10:31 am
রবিউল ইসলাম/ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে নওগাঁর ছেলে রবিউল ইসলাম রবিন (২৭) নিখোঁজ হন। তিনি সীতাকুণ্ড ফায়ার স্টেশনে ফায়ারফাইটার হিসেবে কর্মরত ছিলেন। আগুন নেভানোর কাজে তিনিও সেখানে অংশ নিয়েছিলেন। তার বাড়ি নওগাঁ শহরের চকপাথুরিয়া মহল্লার পূর্বপাড়ায়। রোববার (৫ জুন) সকালে টেলিভিশনে খবর দেখে ছেলে নিখোঁজ হওয়ার সংবাদ পায় তার পরিবার।  

এরপর থেকে পরিবারটিতে বইছে শোকের মাতম। রবিউল ছিল পরিবারের একমাত্র ভরসা ও উপার্জনক্ষম। ছেলেকে হারিয়ে মা বারবার বিলাপ করছেন। ছেলের ফেরত আসার অপেক্ষায় মা। স্বজনেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ছেলের নিখোঁজের সংবাদে মনকে সান্ত্বনা দিতে পারছেন না মা। এদিকে ছেলের খোঁজ নিতে বাবা খাদেমুল ইসলাম গতকালই ছোট ছেলে রনিকে নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের উদ্দেশ্যে গেছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে মা ফাইমা বেগমের সাথে ছেলে রবিউল ইসলামের মুঠোফোনে কয়েক সেকেন্ড কথা হয়েছিল। বলেছিলেন, পরে আবার কথা হবে। কিন্তু মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় আর কথা বলা হয়নি।

রবিউল ইসলামরা তিন ভাই-বোন। রবিউল সবার বড়। বাবা কৃষক, মা গৃহিণী। চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে দেড় বছর আগে কর্মস্থল সীতাকুণ্ডের ফায়ার সার্ভিসে যোগ দেন। গত ঈদ-উল-ফিতরের দুইদিন আগে ছুটি নিয়ে বাড়ি আসেন। ছুটি শেষে ঈদের পরদিন আবারও কর্মস্থলে ফিরে যান।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে শনিবার (৪ জুন) রাত ১১টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে আগুন নেভানোর কাজে রবিউল অংশ নেয় বলে জানতে পারে পরিবার। বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটে। তবে রবিউলের কোনো তথ্য এখনো জানা সম্ভব হয়নি।

মা ফাইমা বেগম বলেন, 'শনিবার রাতে এশার নামাজ পর ছেলের সঙ্গে সামান্য কথা হয়। ছেলে ব্যস্ত থাকায় পরে ফোন দিতে বলে। কিন্তু আমি আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে আর বাসায় আসতে না পারায় ছেলেকে ফোন দিতে পারিনি। সকাল ৫টার দিকে ছেলেকে ফোন দিলে অফিসে যে ডিউটিতে ছিল সে রিসিভ করে। তিনি তখন বলেন, রবিউল ডিউটিতে গেছে তার জন্য দোয়া করেন। সকাল ৮টার দিকে বাসায় এসে টেলিভিশন চালু করে দেখি আগুনের সংবাদ।'

কথা শেষ করতে পারেন না ফাইমা; কাঁদতে থাকেন।

ছেলের ফিরে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন তিনি।

'ঈদের তিন দিন আগে ছেলে বাড়ি আসে। ঈদের পরদিন আবার চলে যায়। তবে সামনের ঈদে (ঈদ-উল-আযহা) ছুটি হবে না বলে জানায় ছেলে।'

রবিউল ইসলামের ছোট চাচা নাজিম উদ্দিন বলেন, 'বড় ভাইয়ের তিন ছেলে-মেয়ে। অনেক কষ্ট করে ছেলেকে (রবিউল) মানুষ করেছে। বড় ভাতিজাকে নিয়ে ভাইয়ের অনেক স্বপ্ন ছিল। কিছুদিন পর নতুন করে আলাদা বাড়ি করার কথা ছিল। এরপর ভাতিজার বিয়ে করার জন্য পাত্রী দেখারও কথা ছিল।

অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে ভাতিজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তো মনে হচ্ছে সে না ফেরার দেশে চলে গেছে। পরিবারটি এখন নিঃস্ব হয়ে পড়বে। আমরা চাই ভাতিজা ফিরে আসুক। পরিবারটিতে আনন্দ বিরাজ করুক। আর যদি কোন ধরনের অঘটন ঘটেই থাকে, সরকারের কাছে দাবি পরিবারটিকে যেন যথাযথভাবে সহযোগিতা করা হয়।'

প্রতিবেশি চাচা আব্দুল মান্নান বলেন, 'ভাতিজা (রবিউল ইসলাম) খুবই ভাল ছিল। সবার সঙ্গে ভাল ব্যবহার করতো। ঈদে বাড়ি আসছিল। প্রতিবেশি সবার সঙ্গে কথা বলেছিল। ছুটি শেষে যাওয়ার সময় সবার কাছ থেকে দোয়া নিয়ে গেছে। এখন ভাতিজার কথা মনে করে সবার মন খাবার হয়ে গেছে। সবাই দুশ্চিন্তায় মধ্যে আছে।' 
 

 

Related Topics

টপ নিউজ

কনটেইনার ডিপোতে বিস্ফোরণ / অগ্নিকাণ্ড / বিস্ফোরণ / দমকল কর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক
  • ব্যাংককের বারে ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু, আশঙ্কাজনক ৮
  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩
  • চকবাজারে সাততলা ভবনের তৃতীয় তলার দোকানে আগুন নিয়ন্ত্রণে
  • চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে দগ্ধ ২ নাবিকের মৃত্যু, প্রকৌশলী সংকটাপন্ন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net