Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
মাদক মামলায় জামিনে মুক্ত সাংবাদিক রিগ্যান

বাংলাদেশ

কুড়িগ্রাম সংবাদদাতা
15 March, 2020, 11:45 am
Last modified: 15 March, 2020, 01:07 pm

Related News

  • ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মাদক মামলার জট নিরসনে আলাদা ট্রাইব্যুনাল গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী  
  • উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে; ব্যারেজের ৪৪ গেট খোলা, বন্যার শঙ্কা
  • কুড়িগ্রামে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার
  • কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ নিহত ৩

মাদক মামলায় জামিনে মুক্ত সাংবাদিক রিগ্যান

রোববার সকালে পাবলিক প্রসিকিউটর আডভোকেট আব্রাহাম লিঙ্কন জামিনে মুক্তির সত্যতা নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম সংবাদদাতা
15 March, 2020, 11:45 am
Last modified: 15 March, 2020, 01:07 pm

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে মাদকদ্রব্য মামলায় জামিন দিয়েছেন আদালত। পরে আদালত থেকেই ছাড়া পান তিনি।

রোববার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলুর জিম্মায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজা-উদ-দৌলা তাকে জামিন দেন। মুক্তির পর তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পাবলিক প্রসিকিউটর আডভোকেট আব্রাহাম লিঙ্কন জামিনের সত্যতা নিশ্চিত করেছেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন সাখাওয়াত হোসেন।

এর আগে শুক্রবার মধ্যরাতে সাংবাদিক রিগ্যানের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায়। 

পরে তারা দাবি করে, রিগ্যানের বাড়িতে অভিযান চালিয়ে অর্ধেক বোতল মদ ও একশ গ্রাম গাঁজা পাওয়া গেছে। ওই দিন রাতেই মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় অভিযোগ দিয়ে তাকে ভ্রাম্যমান আদালতে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন আরিফুল ইসলাম রিগ্যান। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

মধ্যরাতে দণ্ড বিধিসম্মত হয়নি

এদিকে মধ্যরাতে অভিযান চালিয়ে দণ্ড দেওয়া বিধিসম্মত হয়নি বলে জানিয়েছেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকির হোসেন। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ রোববার জমা দেওয়ার কথা রয়েছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে। যার যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে বিধিসম্মতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরপরই প্রত্যাহার হতে পারেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Related Topics

টপ নিউজ

সাংবাদিক রিগ্যান / কুড়িগ্রাম / মাদক মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মাদক মামলার জট নিরসনে আলাদা ট্রাইব্যুনাল গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী  
  • উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে; ব্যারেজের ৪৪ গেট খোলা, বন্যার শঙ্কা
  • কুড়িগ্রামে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার
  • কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ নিহত ৩

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net