Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
ব্যাংকগুলি রেমিট্যান্স ও ঋণপত্রে ডলারের দর নির্ধারণ করতে পারবে: বাংলাদেশ ব্যাংক 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 June, 2022, 04:55 pm
Last modified: 02 June, 2022, 05:07 pm

Related News

  • রুপালী ব্যাংকের ফোর্সড লোন ১.৮৭ বিলিয়ন ডলার, আরও দুর্বল হচ্ছে আর্থিক অবস্থা
  • বাণিজ্যিক ব্যাংক থেকে ৬০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • প্রায় দুই মাস পর ফের নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ব্যাংকগুলি রেমিট্যান্স ও ঋণপত্রে ডলারের দর নির্ধারণ করতে পারবে: বাংলাদেশ ব্যাংক 

তবে কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট হারেই ডলার বিক্রি করবে বলে জানিয়েছেন এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা
টিবিএস রিপোর্ট
02 June, 2022, 04:55 pm
Last modified: 02 June, 2022, 05:07 pm
ছবি: নূর -এ- আলম/ টিবিএস

ব্যাংকিং খাতের জন্য মার্কিন ডলারের নির্দিষ্ট দরে প্রবাসী আয় সংগ্রহ এবং ঋণপত্র (এলসি) খোলার ব্যবস্থা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট দরেই ডলার বিক্রি করবে বলে জানিয়েছেন এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। 

তিনি আরও জানান, দেশে আসা রেমিট্যান্স ও ঋণপত্র খোলার নির্দিষ্ট দর প্রত্যাহার করা হয়েছে। এখন ব্যাংকগুলি নিজেদের সুবিধামতো নির্ধারণ করতে পারবে।   

রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের ট্রেজারি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন যে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত হারে সংগ্রহ করতে হলে রেমিট্যান্সে বড় ধরনের প্রভাব পড়তো, সেজন্য এটি উঠিয়ে নেওয়া হয়েছে। 

কিন্তু, এর ফলে ডলারের দাম যেন হঠাৎ বেড়ে না যায়- সে বিষয়েও ব্যাংকগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই নির্দেশনা রয়েছে ফরেন এক্সচেঞ্জ হাউজগুলোর প্রতি। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলিকে এরমধ্যেই জানানো হয়েছে যে মুদ্রাবাজার অনুসারে তারা ডলারের দর নির্ধারণ করতে পারবে। 

"আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় ও রপ্তানিকারকদের অসুবিধার কথা চিন্তা করে নেওয়া হয় এ সিদ্ধান্ত। আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীল অবস্থার মধ্যে বৈদেশিক মুদ্রা আয়কারীরা যেন লাভবান হন সেজন্য বাজারমূল্য অনুসারে ডলারের দর নির্ধারণের সুযোগ দেওয়া হয়েছে।"

সিরাজুল আরও বলেন, ব্যাংকগুলি এবং তাদের বৈদেশিক মুদ্রা বিনিময় শাখা মনিটর করতে এরমধ্যেই কয়েকটি পরিদর্শক টিমকে নিয়োজিত করা হয়েছে।

ডলারের মূল্যসীমা উঠিয়ে নেওয়া দেশের মুদ্রাস্ফীতিতে প্রভাব ফেলবে কি-না জানতে চাইলে তিনি বলেন, বিশ্বের অন্যান্য জায়গাতেও এটি বাড়ছে।

"আমরা কেউ বিশ্ব  ব্যবস্থার বাইরে নই। তবে ডলারের মূল্য ছাড়া আরও কিছু পদ্ধতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। বর্তমানে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজন অনুসারে দরকারি ব্যবস্থা নেওয়া হবে"- যোগ করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। 

Related Topics

টপ নিউজ

ডলারের একক বিনিময় হার / বাংলাদেশ ব্যাংক / মুদ্রাবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • রুপালী ব্যাংকের ফোর্সড লোন ১.৮৭ বিলিয়ন ডলার, আরও দুর্বল হচ্ছে আর্থিক অবস্থা
  • বাণিজ্যিক ব্যাংক থেকে ৬০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • প্রায় দুই মাস পর ফের নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net