Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
যারা শুধুই নবজাতকের ছবি তোলেন

ফিচার

কানিজ সুপ্রিয়া
02 June, 2022, 06:10 pm
Last modified: 02 June, 2022, 06:10 pm

Related News

  • কলকাতায় ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত নাসির আলী মামুনকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র
  • আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি
  • ডলির ছবির খোঁজে
  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • দ্য ম্যান বিহাইন্ড দ্য ক্যামেরা 

যারা শুধুই নবজাতকের ছবি তোলেন

জন্মের পঞ্চম থেকে চৌদ্দতম দিন হলো নবজাতকের ছবি তোলার জন্য উপযুক্ত সময়। জন্মের দুই সপ্তাহ পর থেকে শিশুরা খুব 'একটিভ' হয়ে ওঠে। ওইসময় তাদের ঘুমও অনেক কমে যায়, ফলে নিখুঁতভাবে ছবি তোলা কঠিন হয়ে যায়।
কানিজ সুপ্রিয়া
02 June, 2022, 06:10 pm
Last modified: 02 June, 2022, 06:10 pm
নবজাতকের ছবি তোলায় পারদর্শী হতে চাইলে বাচ্চাদের সঙ্গে মিশে যাওয়ার দারুণ ক্ষমতা থাকতে হবে, বিশেষ করে শিশুরা যখন কাঁদে তখন মাথা ঠাণ্ডা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। ছবি-সংগৃহীত

একটি শিশু জন্মের পর যেন চোখের পলকে বড় হয়ে যায়। অদ্ভুত এ রূপান্তরের সময়টুকু স্মৃতিবন্দি করে রাখতে ফোনের ক্যামেরার সুবিধা নেন বাবা-মায়েরা। আবার সন্তানের বেড়ে ওঠার ছবিগুলো সুন্দর ও ভালো মানের হোক, এমনটিও চান অনেক অভিভাবক। 

ছোট্ট সোনামণিদের সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করার জন্য বছর পাঁচেক আগে `স্টুডিও পিকচারিফিক' নামে একটি ফটোগ্রাফি প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন মাইশা সামিহা। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে তার তোলা শিশুদের বিভিন্ন ছবি।

স্টুডিওটি তার কাছে একটি আবেগের জায়গা বলে জানান মাইশা। তার ভাষ্যে, '২০১০ সালে প্রথম ডিএসএলআর ক্যামেরা পাই। আমার চাচার কাছ থেকে পাওয়া উপহার ছিল সেটি। ছবি তোলার ক্ষেত্রে তিনি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন। তিনি যা-ই করতেন, সবকিছুই আমার খুব ভালো লাগত। ছবি তোলার প্রতি আমার এ আবেগ উত্তরাধিকারসূত্রে পেয়েছি বলে আমি মনে করি।'

ছবি-সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রতি সপ্তাহে ছোট ছোট ফটোগ্রাফির কাজ করতেন। ২০১৭ সালে স্নাতক শেষ হওয়ার পর ছবি তোলাকে পেশা হিসেবে নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষার্থী। তবে বিয়ে এবং প্রচলিত কাজগুলোর প্রতি খুব একটা আকর্ষণ ছিল না তার। বরং যেসব বিষয় নিয়ে ফটোগ্রাফি হয়নি, সেগুলোই বেশি টানতো তাকে। সে ধারায়ই শিশুদের ছবি তোলার বিষয়টিকে তুলনামূলকভাবে নতুন এবং চ্যালেঞ্জিং বলে মনে হয় তার কাছে। 

"ওয়েডিং ফটোগ্রাফি আমাদের দেশে খুবই জনপ্রিয়। এমনকি বিয়ের আগে এবং বিয়ের পরের ফটোগ্রাফিও খুব সাধারণ হয়ে উঠেছে। কিন্তু নবজাতকদের ওপর ফটোগ্রাফি সেরকম জনপ্রিয় নয়।"

২০১৮ সালে, গুলশান ১-এ স্টুডিও তৈরি করতে এবং এতে পুরোপুরি মনোনিবেশ করার জন্য চাকরি ছেড়ে দেন মাইশা। সে বছরই, ফটোগ্রাফির ওপর মালয়েশিয়ায় একটি কর্মশালায় যোগ দিয়ে পোর্ট্রেট, স্টুডি লাইটিং শেখেন তিনি। পরের বছর নবজাতকদের ছবিতে আরও দক্ষতা অর্জনের জন্য আরেকটি কর্মশালায় যোগ দেন তিনি। ওই কর্মশালাটি পরিচালনা করেন পুরস্কারজয়ী নিউবর্ন ফটোগ্রাফার তারা বার্গম্যান।

ছবি-সংগৃহীত

মাইশা জানান, তিনিই দেশের একমাত্র আন্তর্জাতিক সনদপ্রাপ্ত নিউবর্ন ফটোগ্রাফার।

মাইশার মতে, জন্মের পঞ্চম থেকে চৌদ্দতম দিন হলো নবজাতকের ছবি তোলার জন্য উপযুক্ত সময়। জন্মের দুই সপ্তাহ পর থেকে শিশুরা খুব 'একটিভ' হয়ে ওঠে। ওইসময় তাদের ঘুমও অনেক কমে যায়, ফলে নিখুঁতভাবে ছবি তোলা কঠিন হয়ে যায়।

বর্তমানে, স্টুডিও পিকচারিফিকের চারজনের একটি দল রয়েছে। এরমধ্যে দুইজন নারী ফটোগ্রাফার এবং একজন পুরুষ সিনেমাটোগ্রাফার। এখন পর্যন্ত প্রায় ৩০০ নবজাতকের ছবি তুলেছেন তারা। সদ্যোজাত শিশুদের ছবি তুলতে ১৭ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকার বিভিন্ন প্যাকেজ রয়েছে তাদের।

কোভিড-১৯ মহামারি শুরুর আগে, মাসিক প্রায় আড়াই লাখ টাকা লাভ থাকত। এখনও মহামারির দশা কাটিয়ে ওঠার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে গড়ে দেড় লাখ টাকার মতো লাভ হয় তাদের।

ছবি-সংগৃহীত

ফটোগ্রাফির ক্ষেত্রে নবজাতক শিশুদের ছবি তোলা অনেক বেশিই কঠিন উল্লেখ করে মাইশা বলেন, "আপনি যত বড় ফটোগ্রাফারই হোন না কেন, এই পেশায় পারদর্শী হতে চাইলে বাচ্চাদের সঙ্গে মিশে যাওয়ার দারুণ ক্ষমতা থাকতে হবে, বিশেষ করে শিশুরা যখন কাঁদে তখন মাথা ঠাণ্ডা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।" 

সদ্যোজাতের ফটোগ্রাফির ক্ষেত্রে প্রপসের ব্যবহার খুবই জরুরী বলে মত মাইশার। তিনি বলেন, "প্রপস ছাড়া কোনো গল্প ফুটিয়ে তোলা সম্ভব নয়। সঠিক সেট ডিজাইনিং হলেই কেবল কাঙ্ক্ষিত ছবিটি পাওয়া সম্ভব।" 

দোলনা থেকে শুরু করে নবজাতকের আসবাব, ব্যাকড্রপ- মাইশার স্টুডিওতে ব্যবহৃত সব প্রপসই চীন থেকে আমদানি করা। প্রতিবার ব্যবহারের আগে এগুলো ধুয়ে, স্যানিটাইজ করে নেন তিনি। 

 
 

Related Topics

টপ নিউজ

ফটোগ্রাফি / শিশুদের ফটোগ্রাফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • কলকাতায় ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত নাসির আলী মামুনকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র
  • আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি
  • ডলির ছবির খোঁজে
  • আমানুল হক : আলোছায়ার ভাস্কর
  • দ্য ম্যান বিহাইন্ড দ্য ক্যামেরা 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net