Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
৩৭ বছর পর ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের ড্র

খেলা

01 June, 2022, 10:20 pm
Last modified: 01 June, 2022, 10:30 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

৩৭ বছর পর ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের ড্র

ইন্দোনেশিয়ার মুহুর্মুহু আক্রমণে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। কিন্তু দেয়াল তুলে দাঁড়ানো বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দৃঢ়তায় তা হয়নি।
01 June, 2022, 10:20 pm
Last modified: 01 June, 2022, 10:30 pm

শক্তিতে বেশ এগিয়ে, খেলাও আবার ঘরের মাঠে; ইন্দোনেশিয়া যেন বাংলাদেশকে পেয়ে বসে। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই মুহুর্মুহু আক্রমণ করতে থাকে স্বাগতিকরা। কিন্তু দেয়াল তুলে দাঁড়ানো বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দৃঢ়তা ও নিজেদের ব্যর্থতায় গোলের ঠিকানা পায়নি ইন্দোনেশিয়া। 

ফিফার প্রীতি ম্যাচে বুধবার বাংদুংয়ে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে সাত বারের সাক্ষাতে দ্বিতীয় ড্র করল বাংলাদেশ। 

৩৭ বছর পর দলটির বিপক্ষে ড্র করলো লাল-সবুজের দল। ১৯৮৫ সালের ২৮ এপ্রিল কায়েদে আযম ট্রফিতে ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র ছিল করে বাংলাদেশ। তাদের বিপক্ষে ওটাই ছিল বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য, বাকি সব ম্যাচেই বাংলাদেশের হার। 

এ যাত্রাও হারও মিলতে পারতো। পুরো ম্যাচে শাসন জারি রেখে খেলে গেছে ইন্দোনেশিয়া। অবিরত আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে দিশেহারা করে তোলে তারা। কিন্তু খুব কাছে গিয়েও লক্ষ্যভেদ করতে পারেনি স্বাগতিকরা। পরিষ্কার আক্রমণ সাজিয়েও বাজে শটে সুযোগ হারায় তারা। এ ছাড়া বেশ কয়েকটি গোল থেকে বাংলাদেশকে বাঁচান গোলরক্ষক জিকো।

বাংদুংয়ের জালাক হারুপাত সোরেং স্টেডিয়ামে প্রতিপক্ষের আক্রমণে কঠিন সময় পার করতে হলেও খেই হারায়নি বাংলাদেশের রক্ষণভাগ। ১১তম মিনিটে ইন্দোনেশিয়া প্রথম সুযোগ তৈরি করে। আসনাওয়ি ম্যাংকুয়ালামের লম্বা থ্রো-ইন থেকে ফাসরুদ্দিন হেড নেন। জিকো ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দলকে রক্ষা করেন।

দুই মিনিট পর বক্সের ভেতর থেকে সাদ্দিল রামদানির বাঁ পায়ের জোরালো শট ফেরান জিকো। পরের মিনিটে ইন্দোনেশিয়ার নেওয়া আরেকটি জোরালো শট বারের ওপর দিয়ে চলে যায়। ২১তম মিনিটে সতীর্থের দারুণ পাস থেকে বল পেয়ে স্টিফেনো জানজি বক্সে ঢুকে শট নেন, কিন্তু জিকোর শরীরে লেগে বল বাইরে চলে যায়।

বাংলাদেশও আক্রমণ সাজানোর চেষ্টা করে। ২৫তম মিনিটে সুযোগ পেলেও জালের ঠিকানা মেলেনি। বক্সের বাইরে থেকে রাকিব হোসেনের জোরালো শট গ্লাভসবন্দী করেন ইন্দোনেশিয়ার গোলরক্ষক। ঘাম ঝরলেও প্রথমার্ধ গোল হজম না করেই কেটে যায়।

বিরতির পরও দাপুটে ফুটবল খেলে আক্রমণ সাজাতে থাকে স্বাগতিকরা। বাংলাদেশ শুধু আক্রমণ ফিরিয়ে গেছে। ৪৬ মিনিটে রাসমত ইরিয়ান্তোর ক্রসে বক্সের ভিতরে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যে শট নিতে পারেননি ইরফান জায়া। 

৫৪তম মিনিটে আক্রমণে যায় বাংলাদেশ। কিন্তু জামালের ফ্রি-কিক থেকে বল পেয়ে সাজ্জাদ শট নিলেও গোলের সম্ভাবনা তৈরি হয়নি। ৬৬তম মিনিটে সাদ্দিলের ফ্রি-কিকে হেড নেন স্টিফেনো জানজি। তার হেড ফিস্ট করে দলকে বাঁচান জিকো। ৮৬তম মিনিটে মোহাম্মদ ধিমাসের নেওয়া জোরালো লক্ষভ্রষ্ট হয়।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ফুটবল দল / প্রীতি ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net