Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
করোনা শঙ্কার মধ্যেই শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ

খেলা

টিবিএস রিপোর্ট
14 March, 2020, 03:35 pm
Last modified: 14 March, 2020, 03:51 pm

Related News

  • ৫০ চার, ২২ ছক্কায় ৪০৪ রানের ইনিংসে মুস্তাকিমের ইতিহাস
  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • প্রিমিয়ার লিগ শুরুর আগে ‘ঠিকঠাক পারিশ্রমিকের’ আকুতি তামিম-মোসাদ্দেকদের
  • প্রিমিয়ার লিগে পারিশ্রমিক কমিয়েছে সব দল, হতাশ ক্রিকেটাররা
  • প্রিমিয়ার লিগে নতুন ঠিকানায় নাম লেখালেও খেলতে পারবেন তো সাকিব!

করোনা শঙ্কার মধ্যেই শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ

বিশ্ব ক্রীড়াঙ্গনের প্রায় সব আসর স্থগিত করা হলেও রোববার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।
টিবিএস রিপোর্ট
14 March, 2020, 03:35 pm
Last modified: 14 March, 2020, 03:51 pm
অনুশীলনে ব্যস্ত ঢাকা আবাহনীর খেলোয়াড় ও কোচিং স্টাফরা। ছবি: রতন গোমেজ/ বিসিবি

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো প্রাণঘাতী করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা করা হয়েছে। করোনা সতর্কতায় বিশ্ব ক্রীড়াঙ্গনে স্থবিরতা নেমে এসেছে। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স লিগের খেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি এ'র খেলাসহ আরও অনেক টুর্নামেন্ট।

ক্রিকেট মাঠও এর ব্যতিক্রম নয়। সিরিজ শেষ না করেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়েছে। স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

তবে এতো স্থগিতের মধ্যেই শুরু হচ্ছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসর।

বাংলাদেশে কোনো করোনা আক্রান্ত রোগী নেই বলে শনিবার জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। এর আগে গত সপ্তাহে যে তিনজনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলো প্রতিষ্ঠানটি তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে আজ শনিবার জানানো হয়েছে।

এই সুসংবাদের মধ্যেও উন্নত অনেক দেশ আক্রান্ত হওয়ায় করোনা নিয়ে শঙ্কা বেড়েই চলছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে মুজিববর্ষের অনুষ্ঠান, বাড়তি সতর্কতা মেনে চলতে বলা হয়েছে সবাইকে। 

১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টেও সব ধরনের সতর্কতা অবলম্বন করা হবে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। করোনা সতর্কতায় বিসিবির মেডিকেল টিম সব সময় প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সরশিপ ঘোষণা অনুষ্ঠানে এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'করোনা ভাইরাসকে বিবেচনায় রেখে সরকার যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে ও মেডিকেল অ্যাডভাইজরি দিচ্ছে, সেগুলো আমরা অনুসরণ করব। আমরা এরই মধ্যে ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করেছি এবং আজ একটি টিম মিটিং আছে।'

'বিসিবি থেকে এটা নিশ্চিত করা হবে, যদি কোনো খেলোয়াড় বা অফিসিয়াল সামন্যতম অসুস্থ বা লক্ষণ দেখা যায়, তাৎক্ষণিক যেন বিসিবির মেডিকেল টিম এবং ক্লাবকে জানায়। ক্লাব যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।'

মাঠে খেলোয়াড়রা হ্যান্ডসেক করে থাকেন। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় হ্যান্ডসেক না করার পরামর্শ দিচ্ছেন নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, 'সাম্প্রতিক সবদিক বিবেচনা করে আমরা হ্যান্ডশেক না করার পরামর্শ দিব। এ রকম বিষয়গুলো ক্লাবগুলো যেন ফলো করে। এ ছাড়া দর্শকদের ব্যাপারে যেটা বলা হয়েছে, সেটা আমাদের আন্তর্জাতিক ম্যাচে বিবেচনার বিষয় ছিল। এ ম্যাচে হয়তো রেসট্রিকশনের প্রয়োজন হবে না। তারপরও আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখব।'

এ সময় বাংলাদেশের তৃতীয় দফার পাকিস্তান সফর নিয়েও কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী। আপাতত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন নিজাম উদ্দিন চৌধুরী। তৃতীয় দফার পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলেও পিসিবি কী বলে, সেটা জেনেই সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি।

তিনি বলেন, 'পাকিস্তান আয়োজক। সিদ্ধান্তটা পাকিস্তান নেবে। আমরা দেখি পাকিস্তান কী সিদ্ধান্ত নেয়। তাদের ঘরোয়া যে লিগ (পিএসএল) হচ্ছে, সেখান থেকে ৯-১০ জন বিদেশি খেলোয়াড় চলে গেছে। আমরা পাকিস্তানের সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছি। আমরা সফরকারী দল, আমরা যে কোনো সময়ই সিদ্ধান্ত নিতে পারি। আমরা প্রত্যাশা করছি, পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব শিগগিরিই তাদের সিদ্ধান্ত জানাবে।' 
 

Related Topics

টপ নিউজ

করোনার প্রভাব / ক্রিকেট লিগ / বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ / ঘরোয়া ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • ৫০ চার, ২২ ছক্কায় ৪০৪ রানের ইনিংসে মুস্তাকিমের ইতিহাস
  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • প্রিমিয়ার লিগ শুরুর আগে ‘ঠিকঠাক পারিশ্রমিকের’ আকুতি তামিম-মোসাদ্দেকদের
  • প্রিমিয়ার লিগে পারিশ্রমিক কমিয়েছে সব দল, হতাশ ক্রিকেটাররা
  • প্রিমিয়ার লিগে নতুন ঠিকানায় নাম লেখালেও খেলতে পারবেন তো সাকিব!

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net