Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
গুম হওয়া নাগরিকেরা...

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 May, 2022, 02:50 pm
Last modified: 31 May, 2022, 05:54 pm

Related News

  • তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনার আভাস
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • আলোচনার দুয়ার খুলেছে পাকিস্তান, সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকায় ইসলামাবাদ
  • আমিও গুমের শিকার ছিলাম, গুম প্রতিরোধে উন্নত আইন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম হওয়া নাগরিকেরা...

অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফের সময়কাল থেকে শুরু করে ইমরান খানসহ পরবর্তী সব নির্বাহী প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে নোটিশ প্রদানে সরকারকে নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।
টিবিএস ডেস্ক
31 May, 2022, 02:50 pm
Last modified: 31 May, 2022, 05:54 pm

পাকিস্তানের হাইকোর্ট এবার এক সাহসী পদক্ষেপ নিয়েছে। দেশের নাগরিক অধিকারের ইতিহাসে কালিমা লেপে দেওয়া বিতর্কিত গুমকাণ্ডের বিরুদ্ধেই অবশেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন আদালত।

অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফের সময়কাল থেকে শুরু করে ইমরান খানসহ পরবর্তী সব নির্বাহী প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে নোটিশ প্রদানে সরকারকে নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। নাগরিকদের গুম করা নিয়ে রাষ্ট্রের 'অঘোষিত নীতি'র প্রতি 'মৌন সম্মতি' প্রদানের বিষয়ে তাদের সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তা নাহলে, তাদের বিরুদ্ধে জেনেবুঝে সংবিধানে বর্ণিত নাগরিক অধিকার লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ রাষ্ট্রদোহের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাংবিধানিক দায়িত্ব পালনে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় জাতীয় সংসদেরও নিন্দা জানান ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ। একইসঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচার না করায় গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেন তিনি।

প্রশ্নবিদ্ধ এই নীতিমালার জন্য প্রকৃতপক্ষে রাষ্ট্রের কোন অংশীদার দায়ী তা প্রধান বিচারপতি নিঃসন্দেহেই ভালোমতো জানেন। নেতৃত্বদানে দৃঢ় অবস্থান গ্রহণ প্রয়োজন। দেশের শাসকদের সরাসরি দায়ী করে তিনি এই সিদ্ধান্ত জানিয়েছেন। ফলে যে শক্তিগুলো আড়ালে রাষ্ট্রপ্রধানদের পরিচালনা করে, তাদের প্রতি মৌন বা অন্যকোনো সমর্থন প্রকাশের ক্ষেত্রেও ভবিষ্যতে অন্যরা চাপে থাকবেন।

চলতি বছরের শুরুতে বলপূর্বক গুমসংক্রান্ত তদন্ত কমিশনের কার্যকারিতা নিয়ে হাইকোর্টে পেশ করা একটি প্রতিবেদন থেকে বিষয়টি স্পষ্ট যে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা খুব সামান্যই কাজে এসেছে। এমনকি আদালতের নির্দেশ ছিল এমন নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পেতেও কমিশনকে প্রায়ই ব্যর্থ হতে দেখা গেছে।

যত গুরুতর অপরাধের অভিযোগই থাকুক না কেন, কোনো নাগরিককে বলপ্রয়োগ করে গুম করার যৌক্তিকতা থাকতে পারে না। এই নীতি সমর্থনকারীদের দাবি, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে কখনও কখনও এটাই একমাত্র কার্যকর পন্থা। কিন্তু প্রকৃতপক্ষে বিদ্যমান আইনি ব্যবস্থায় মাধ্যমে অপরাধ প্রতিরোধ, তদন্ত ও বিচারিক দায়িত্বপালনে কর্তৃপক্ষের ব্যর্থতাকেই তা তুলে ধরে।

এই ব্যর্থতাগুলো শুধু অবিশ্বাসের দুষ্ট চক্রকেই টিকিয়ে রাখতে সাহায্য করে। বলপূর্বক গুমের ঘটনা প্রান্তিক গোষ্ঠীগুলোর দুঃখ, হতাশা ও বিচ্ছিন্নতা বোধ আরও বাড়িয়ে তুলে। ফলে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডেও তাদের সমর্থন বাড়ে।

বেলুচিস্তানে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা সবচেয়ে বেশি। প্রদেশটিতে শাসন করা এখন রাষ্ট্রের জন্য দুঃসাধ্য হয়ে উঠেছে। ত্রুটিপূর্ণ নীতিমালার কারণেই রাষ্ট্র নাগরিকদের মন জয় করতে ব্যর্থ। কৌশলগত এই নীতি বদলে ফেলার এখনই সময়।


  • সূত্র: দ্য ডন
  • লেখাটি ৩১ মে সম্পাদকীয় হিসেবে প্রকাশিত হয়

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / গুম / গুমের শিকার / নিখোঁজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনার আভাস
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • আলোচনার দুয়ার খুলেছে পাকিস্তান, সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকায় ইসলামাবাদ
  • আমিও গুমের শিকার ছিলাম, গুম প্রতিরোধে উন্নত আইন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net