Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
চাল রপ্তানিও সীমিত করতে পারে ভারত    

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
26 May, 2022, 08:00 pm
Last modified: 26 May, 2022, 08:30 pm

Related News

  • সোশ্যাল মিডিয়ায় পরিচয় ফাঁস ঠেকাতে নেমট্যাগ খুলে রেখে যন্তর মন্তরের বিক্ষোভ দমন করল দিল্লি পুলিশ
  • হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
  • পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জয়শঙ্কর ও রিয়াজ হামিদুল্লাহর আলোচনা
  • পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

চাল রপ্তানিও সীমিত করতে পারে ভারত    

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, "পাঁচটি পণ্য রপ্তানিতে বিধিনিষেধ আরোপের কথা ভাবা হচ্ছে, এগুলোর মধ্যে গম ও চিনির উপর ইতোমধ্যেই তা কার্যকর করা হয়েছে।"
টিবিএস রিপোর্ট
26 May, 2022, 08:00 pm
Last modified: 26 May, 2022, 08:30 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

গম ও চিনির পর এবার চাল রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করতে পারে ভারত। অভ্যন্তরীণ বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যবৃদ্ধি রোধে এ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত একটি কমিটিকে অ-বাসমতি চালসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের বাজার পরিস্থিতি বিশ্লেষণ করতে নিয়োগ দেওয়া হয়েছে। দাম বাড়ার লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে এটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করা যাচ্ছে। 

বিষয়টির সাথে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, "মুদ্রাস্ফীতি সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে ভারত। দ্রব্যমূল্য পর্যবেক্ষণ কমিটি প্রতিটি পণ্যের উপর নজর রাখছে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে।"

চীনের পর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ চাল উৎপাদনকারী দেশ। ২০২১-২২ অর্থবছরে দেড়শোটিরও বেশি দেশে চাল রপ্তানি করেছে দেশটি।  

আরেক কর্মকর্তা বলেন, "৫টি পণ্য রপ্তানিতে বিধিনিষেধ আরোপের কথা ভাবা হচ্ছে, এগুলোর মধ্যে গম ও চিনির উপর ইতোমধ্যেই তা কার্যকর করা হয়েছে।"

এছাড়াও, আরো কয়েকটি সূত্রে জানা যায়, চালের ক্ষেত্রেও চিনির মতো একই বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এই মুহূর্তে ভারত থেকে সর্বোচ্চ ১ কোটি টন চিনি রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

খুচরা মুদ্রাস্ফীতি গত আট বছরের মধ্যে সর্বোচ্চ ৭.৭৯ শতাংশে পৌঁছানোর ফলে ভারত সরকারকে নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের কথা ভাবতে হচ্ছে।

এসব ব্যবস্থার মধ্যে রয়েছে ডিজেল ও পেট্রোলের আবগারি শুল্ক কমানো, উজ্জলা সুবিধাভোগীদের গ্যাস সিলিন্ডারে ২০০ রূপি ভর্তুকি, গম ও চিনির উপর রপ্তানি সীমাবদ্ধতা আরোপ, ইস্পাত ও প্লাস্টিক পণ্যের কাঁচামালের উপর আমদানি শুল্ক কমানো এবং লৌহ আকরিক ও স্টিল ইন্টারমিডিয়েটের উপর রপ্তানি শুল্ক আরোপ।

সংবাদমাধ্যমকে সেই প্রথম কর্মকর্তা বলেন, "অনেক দেশে এখন অপরিহার্য শস্যের উপর একটি অভ্যন্তরীণ নীতি রয়েছে। ভারত নিজের জন্য, তার প্রতিবেশীদের এবং দুর্বল দেশগুলোর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চায়।" তিনি আরো যোগ করেন, অ-বাসমতি চালের উপর বিধিনিষেধের কথা বিবেচনা করা হয়েছে কারণ এটি সবাই খায়।

ভারত ২০২২ অর্থবছরে ৬.১১৫ বিলিয়ন ডলারের অ-বাসমতি চাল রপ্তানি করেছে যা দেশটির সব কৃষিপণ্যের মধ্যে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য। 

এদিকে ২০২১-২২ সালের সেকেন্ড অ্যাডভান্স এস্টিমেট অনুযায়ী, ২০২১-২২ সালের মধ্যে ভারত রেকর্ড ১২৭.৯৩ মেট্রিক টন চাল উৎপাদন করবে বলে অনুমান করা হচ্ছে, যা গত পাঁচ বছরের গড় উৎপাদনের তুলনায় সর্বোচ্চ।     

Related Topics

টপ নিউজ

ভারত / চাল রপ্তানি / বিধিনিষেধ / মুদ্রাস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • সোশ্যাল মিডিয়ায় পরিচয় ফাঁস ঠেকাতে নেমট্যাগ খুলে রেখে যন্তর মন্তরের বিক্ষোভ দমন করল দিল্লি পুলিশ
  • হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
  • পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জয়শঙ্কর ও রিয়াজ হামিদুল্লাহর আলোচনা
  • পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net