Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
‘ভুলভুলাইয়া ২’-এ কেন নেওয়া হল না অক্ষয়কে? উত্তর দিলেন পরিচালক

বিনোদন

টিবিএস ডেস্ক
23 May, 2022, 03:15 pm
Last modified: 23 May, 2022, 03:24 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

‘ভুলভুলাইয়া ২’-এ কেন নেওয়া হল না অক্ষয়কে? উত্তর দিলেন পরিচালক

২০০৭ সালে মুক্তি পায় অক্ষয় কুমার, বিদ্যা বালান অভিনীত ‘ভুলভুলাইয়া’। বক্স অফিসে হইচই ফেলার পাশাপাশি বিদ্যার চরিত্র ‘মঞ্জুলিকা’ এবং তার কণ্ঠে ‘আমি যে তোমার’ মুখে মুখে ফিরেছিল দর্শকের।
টিবিএস ডেস্ক
23 May, 2022, 03:15 pm
Last modified: 23 May, 2022, 03:24 pm
ভুলভুলাইয়া ২- এ অক্ষয়ের স্থলাভিষিক্ত হয়েছেন কার্তিক আরিয়ান

তারই ছবি। তুমুল সাফল্যের পর তৈরি হয়েছে সিক্যুয়েল। অথচ তাতেই জায়গা হয়নি খোদ নায়ক অক্ষয় কুমারের। 'ভুলভুলাইয়া ২'-এ কেন বাদ দেওয়া হল বলিউডের 'খিলাড়ি'কে? তা নিয়ে বিস্তর অভিযোগ-অনুযোগ ছিল ভক্তদের। ছবি মুক্তির পরে অবশেষে এ নিয়ে মুখ খুললেন পরিচালক অনীশ বাজমি। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার।   

সিক্যুয়েল ছবিটি প্রেক্ষাগৃহে আসার পরে অনীশ বলেন, ''এই সব ছোটখাটো বিষয়ের তুলনায় অক্ষয় এখন অনেক বড়। ওকে নেওয়া যেত না। 'ভুলভুলাইয়া ২'-তে অক্ষয় থাকল কি থাকল না, তা ওর কাছে নিতান্তই ছোট একটা ব্যাপার। ও এখন পছন্দমতো প্রস্তাব পাচ্ছে, অভিনয়ও করছে নিয়মিত। আমাদের ছবির প্রস্তাব ওর কাছে গেলেও নিশ্চয়ই তাতে অভিনয় করত। আমার সঙ্গে ওর যথেষ্ট ভাল সম্পর্ক। পরেও নিশ্চয়ই আমরা আবার একসঙ্গে কাজ করব।''

তবে এখানেই গন্ধটা কেমন যেন সন্দেহজনক ঠেকছে অনুরাগীদের। অনীশের কথা যে খানিক বেসুরে বাজছে!

অক্ষয়ের সঙ্গে কোনও রকম ঝামেলা বা টানাপোড়েনের কারণে কি তাকে সিক্যুয়েলে নিলেন না অনীশ? নাকি ছবির নায়ক হতে অনেক বেশি টাকা পারিশ্রমিক হেঁকে বসেছিলেন 'খিলাড়ি', যার জন্য বাদ দিতে হল তাকে? নাকি অন্য কোনও কারণে বনিবনা হয়নি? কোনও প্রশ্নেরই জবাব অবশ্য মেলেনি।

২০০৭ সালে মুক্তি পায় অক্ষয় কুমার, বিদ্যা বালান অভিনীত 'ভুলভুলাইয়া'। ছবিতে তাদের পাশাপাশি ছিলেন রাজপাল যাদব, আমিশা পাটেল, পরেশ রাওয়ালরাও। বক্স অফিসে হইচই ফেলার পাশাপাশি বিদ্যার প্রেতাত্মা-চরিত্র 'মঞ্জুলিকা' এবং তার কণ্ঠে 'আমি যে তোমার' মুখে মুখে ফিরেছিল দর্শকের। সেই ছবিরই সিক্যুয়েল হিসেবে প্রথম থেকে চর্চায় 'ভুলভুলাইয়া ২'।  ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানি। 
 
Related Topics

টপ নিউজ

ভুল ভুলাইয়া / অক্ষয় কুমার / বলিউড / ভুলভুলাইয়া ২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net