Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
২ মাস বাকি থাকলেও ব্যয় হয়নি এডিপির ৪৫ শতাংশ 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 May, 2022, 11:10 am
Last modified: 23 May, 2022, 11:15 am

Related News

  • বাজেট ২০২৬-২৭: ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশে ১,০০০ কোটি টাকার বড় পরিকল্পনা
  • ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন
  • ৩ লাখ কোটি টাকার এডিপির প্রাথমিক অনুমোদন; চূড়ান্ত সিদ্ধান্ত ১৮ মে
  • অর্থবছরের প্রথম ৯ মাসে এডিপি ব্যয় কমেছে ৭,২৮৭ কোটি টাকা
  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে

২ মাস বাকি থাকলেও ব্যয় হয়নি এডিপির ৪৫ শতাংশ 

“এত কম সময়ে এত বেশি অর্থ ব্যয় করতে গেলে মানসম্মত প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে না। বাড়বে সরকারি অর্থের অপচয়।”
টিবিএস রিপোর্ট
23 May, 2022, 11:10 am
Last modified: 23 May, 2022, 11:15 am
ইনফোগ্রাফ- টিবিএস

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের পুরো অর্থ ব্যবহার করতে হলে আগামী দুই মাসে (মে-জুন) মাসে ব্যয় করতে হবে ৯৭ হাজার ৩৪৬ টাকা, যা মোট সংশোধিত এডিপি বরাদ্দের ৪৫ শতাংশ।

বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছে ৫৫.১৮ শতাংশ। টাকার অংকে এ সময়ে ব্যয় হয়েছে ১ লাখ ১৯ হাজার ৮৩০ কোটি টাকা।

আইএমইডির তথ্য অনুযায়ী, শুধু এপ্রিল মাসে ব্যয় হয়েছে ২০ হাজার ৮৯৫ কোটি টাকা, যা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের ৯.৬২ শতাংশ। এপ্রিল মাসের অর্থ ব্যয় যে কোনো একক মাসের মধ্যে সর্বোচ্চ।

কিন্ত মে ও জুন মাসে দ্বিগুণেরও বেশি অর্থ ব্যয় করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ড. ডক্টর মোস্তফা কে মুজেরি বলেন, "আমাদের দেশে দেখা যায়, অর্থবছরের প্রথম দিকে এডিপি অর্থ ব্যয় হয় না। কিন্ত অর্থবছরের শেষ দুই বা তিন মাসে বরাদ্দের অর্থের বেশি ব্যয় করা হয়। চলতি অর্থবছরের সংশোধিত এডিপির শতভাগ অর্থ ব্যয় করতে হলে শেষ দুই মাসে মোট বরাদ্দের ৪৫ শতাংশ অর্থ ব্যয় করতে হবে।"

"এত কম সময়ে এত বেশি অর্থ ব্যয় করতে গেলে মানসম্মত প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে না। বাড়বে সরকারি অর্থের অপচয়," বলেন তিনি।

তিনি আরও বলেন, গুণগতভাবে এডিপি বাস্তবায়ন করতে হলে সঠিক পরিকল্পনা নিয়ে অর্থবছরের শুরু থেকে অর্থ ব্যয় করতে হবে।  

"এখন দরকার নীতিগত ও প্রতিষ্ঠানিক পলিসি নেওয়া। তা না হলে উন্নয়ন প্রকল্প থেকে সুফল আসবে না," যোগ করেন মোস্তফা কে মুজেরি।

সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় ও বিভাগগুলোর এডিপি বাস্তবায়ন হার

সংশোধিত এডিপির ৮৩ শতাংশ বরাদ্দ দেওয়া হয় ১৫টি মন্ত্রণালয় ও বিভাগকে। সর্বোচ্চ বরাদ্দ দেওয়া মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে প্রতি অর্থবছরের মতো এবারও পিছিয়ে আছে স্বাস্থ্য বিভাগ। 

স্বাস্থ্য বিভাগ চলতি অর্থবছরের ১০ মাসে বরাদ্দের ৩৯ শতাংশ অর্থ ব্যয় করতে সক্ষম হয়েছে। অর্থবছরের বাকি সময়ে এ বিভাগকে বরাদ্দের ৬১ শতাংশ অর্থ ব্যয় করতে হবে।

যদিও প্রতিবছর বরাদ্দের উল্লেখ যোগ্য অংশই খরচ করা হয় না। গত অর্থবছরে বরাদ্দের ৪২ শতাংশ ব্যয় করতে পারেনি স্বাস্থ্য বিভাগ।

অর্থবছরের ১০ মাসে বরাদ্দ পাওয়া অর্থের অর্ধেকের কম ব্যয় করা মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে রয়েছে- নৌ-পরিবহন মন্ত্রণালয় (৪০.৫২%), প্রধানমন্ত্রীর কার্যালয় (৪৫%), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (৪৩.৭৬%) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (৪৭.২৮%)।

বড় মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে ৬০ শতাংশ করে এডিপি বরাদ্দের অর্থ ব্যয় করতে সক্ষম হয়েছে বিদ্যুৎ বিভাগ, রেল পথ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। সর্বোচ্চ ৮৩ শতাংশ অর্থব্যয় করতে পেরেছে শিল্প মন্ত্রণালয়। 

আইএমইডির তথ্য অনুযায়ী, কোভিড পূর্ববর্তী সময়ে অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৫৪.৯৪ শতাংশ। এরপর ২০২০-২১ এবং ২০১৯-২০ অর্থবছরে এডিপি বাস্তবায়ন ছিল যথাক্রমে ৪৯.০৯ এবং ৪৯.১৩ শতাংশ।

 
 

Related Topics

টপ নিউজ

এডিপি বাস্তবায়ন / এডিপি / স্বাস্থ্য খাতে দুর্নীতি / সরকারি বরাদ্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • বাজেট ২০২৬-২৭: ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশে ১,০০০ কোটি টাকার বড় পরিকল্পনা
  • ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন
  • ৩ লাখ কোটি টাকার এডিপির প্রাথমিক অনুমোদন; চূড়ান্ত সিদ্ধান্ত ১৮ মে
  • অর্থবছরের প্রথম ৯ মাসে এডিপি ব্যয় কমেছে ৭,২৮৭ কোটি টাকা
  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net