Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
সোমবার থেকে পাম তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 May, 2022, 04:45 pm
Last modified: 19 May, 2022, 06:30 pm

Related News

  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত
  • ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, অন্তত ৩৮ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
  • ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা করল পাপুয়ার বিদ্রোহীরা, জ্বালিয়ে দিল বিমান
  • চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

সোমবার থেকে পাম তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া

দেশে ভোজ্য তেলের সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো।
টিবিএস ডেস্ক
19 May, 2022, 04:45 pm
Last modified: 19 May, 2022, 06:30 pm
ছবি: রয়টার্স

আগামী ২৩ মে, সোমবার থেকে পাম তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে ইন্দোনেশিয়া। 

দেশে ভোজ্য তেলের সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো।

এছাড়া ইন্দোনেশিয়ার অভ্যন্তরে পাম তেলের দামের উন্নতি হওয়ায় এবং স্থানীয় পাম শিল্পের প্রায় পৌনে ২ কোটি কর্মীর কথা বিবেচনা করেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উইডোডো।

জোকো উইডোডো বলেন, দেশে যতটুকু চাহিদা ছিল, ভোজ্য তেলের সরবরাহ এখন তারচেয়ে অনেক বেশি হয়ে গেছে।

তিনি বলেন, 'রপ্তানি নিষেধাজ্ঞার আগে ভোজ্য তেলের প্রতি লিটারের দাম ছিল গড়ে ১৯,৮০০ রুপিয়াহ। নিষেধাজ্ঞার পর প্রতি লিটার তেলের গড় মূল্য ১৭,২০০ থেকে ১৭,৬০০ রুপিয়াহতে নেমে আসে।'

গত ২৮ এপ্রিল বিশ্বের শীর্ষ পাম তেল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি নিষিদ্ধ করে।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পাম চাষা কমে যাওয়া ও করোনা মহামারির কারণে এ ইন্দোনেশিয়ার বাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল। এই মূল্যবৃদ্ধি ঠেকাতেই পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটি। 

কিন্তু এই সিদ্ধান্তে সমাধান না এসে ইন্দোনেশিয়ায় পাম ফলের দাম কমে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। তাই পাম চাষিরা শুরু থেকেই পাম তেলের রপ্তানি নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা জানিয়ে আসছিলেন।

পাম তেল রপ্তানিতে দেওয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে শত শত বিক্ষোভ মিছিলও বের করেছেন কৃষকরা। এই সিদ্ধান্তের জেরে তলানিতে নেমে যায় জোকো উইডোডোর জনপ্রিয়তা। এর পরই পাম তেলের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিলেন তিনি।

বিশ্বের উদ্ভিজ্জ তেলের বাজারের এক-তৃতীয়াংশের বেশিই পাম তেলের দখলে। আর বিশ্বে পাম তেলের মোট চাহিদার ৬০ শতাংশের বেশি জোগান দেয় ইন্দোনেশিয়া।

পাম তেলের উপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রশংসা করেছে ইন্দোনেশিয়ার পাম অয়েল অ্যাসোসিয়েশন। 

পাম তেল চাষিদের ইউনিয়ন এসপিকেএস এক পৃথক বিবৃতিতে বলেছে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে পাম চাষ কার্যক্রম শীঘ্রই স্বাভাবিক গতি ফিরে পাবে বলে আশা করছে তারা।

  • সূত্র: রয়টার্স ও ব্লুমবার্গ

Related Topics

টপ নিউজ

ইন্দোনেশিয়া / পাম তেল / ভোজ্য তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত
  • ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, অন্তত ৩৮ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
  • ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা করল পাপুয়ার বিদ্রোহীরা, জ্বালিয়ে দিল বিমান
  • চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net