Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
ডলারের দাম বেড়ে হলো ৮৭.৫০ টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
16 May, 2022, 07:30 pm
Last modified: 16 May, 2022, 09:25 pm

Related News

  • ডলারের দর বাড়ায় ফরওয়ার্ড-বুকিং করা আমদানিকারকদের ডলারপ্রতি ১ টাকা পর্যন্ত লাভ
  • রিজার্ভ চুরির মামলা পরিচালনায় নিয়োজিত মার্কিন আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ব্যাংক
  • এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দর কমেছে  ১ টাকা 
  • মার্কিন প্রতিষ্ঠান গানভরের কাছ থেকে ১৩ বছরে ১১৭ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
  • ফুরিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের মজুত পূরণের প্রতিযোগিতায় হারছে আমেরিকা!

ডলারের দাম বেড়ে হলো ৮৭.৫০ টাকা

গত ১০মে ডলারের দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সা এবং ২৭ এপ্রিল ছিল ৮৬ টাকা ২০ পয়সা...
টিবিএস রিপোর্ট 
16 May, 2022, 07:30 pm
Last modified: 16 May, 2022, 09:25 pm
এখনই বাস্তবায়ন জরুরি নয়, এমন প্রকল্পে বৈদেশিক মুদ্রা ব্যয় সীমিত করল সরকার
প্রতীকী ছবি

আন্তঃব্যাংক মুদ্রাবাজারে এক ডলারের দাম বেড়ে হয়েছে ৮৭ টাকা ৫০ পয়সা। মূলত আমদানির ব্যয় পরি‌শো‌ধের চাপে মা‌র্কিন ডলারের ব্যাপক চা‌হিদা বে‌ড়ে‌ছে।

গত ২০ দিনে ব্যবধা‌নে তিন দফায় ডলারের বিপরীতে টাকার দরপতন হলো এক টাকা ৩০ পয়সা। 

সোমবার (১৬ মে) আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতিডলার কিনতে খরচ করতে হচ্ছে ৮৭ টাকা ৫০ পয়সা। এক‌দিন আ‌গেও এক ডলার কিনতে লাগত ৮৬ টাকা ৭০ পয়সা। আর গত ১০ মে ৮৬ টাকা ৪৫ পয়সা এবং ২৭ এপ্রিল ছিল ৮৬ টাকা ২০ পয়সা। 

তবে আন্তঃব্যাংকের চেয়ে বেশি মূল্যে গ্রাহকদের কাছে ডলার বিক্রি করছে ব্যাংকগুলো। 

ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি করছে এর  ৫-৭ টাকা বেশি দরে। ব্যাংকের বাহিরে খোলাবাজার বা কার্ব মার্কের্টে ডলার কেনাবেচা হচ্ছে  ৯২- ৯৬ টাকায়। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের রপ্তানি আয়ের তুলনায় বেশি পরিশোধ করতে হচ্ছে আমদানি মুল্য। ফলে বাড়তি ডলার লাগছে। সে তুলনায় রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়েনি। ফলে ব্যাংক ব্যবস্থা ও খোলাবাজারে মার্কিন ডলারের ওপর চাপ বাড়ছে। এতে করে বৈদেশিক মুদ্রা সরবরাহে ঘাটতি দেখা দি‌য়ে‌ছে। 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম  বলেন, 'আমাদের রপ্তানি আয়ের তুলনায় আমদানি বেশি, এ কারণে ডলারের উপর চাপ প‌ড়ে‌ছে।'

তিনি আরো জানান, রপ্তানি বাড়ছে, ঈদের সময় ২০০ মিলিয়ন ডলার রেমিটেন্স  এসেছে। এর স‌ঙ্গে ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক ডলার সরবরাহ করছে। এখন পর্যন্ত ব্যাংকগু‌লোর চা‌হিদার বিপরী‌তে ৫  বিলিয়ন ডলারের বেশি  বিক্রি করা হয়েছে। 

'আমরা আশা করি রপ্তানি বাড়বে। এছাড়া নিত্যপ্র‌য়োজনীয় খাদ্যপণ্য ছাড়া অন্যান্য পণ্যের আমদানিতে নগদ মা‌র্জিনসহ আমরা বিভিন্ন বিধিনিষেধ দিয়েছি। আশা করছি, খুব শিগগিরই বাজার স্থি‌তিশীল হ‌য়ে যা‌বে।'

Related Topics

টপ নিউজ

মুদ্রাবাজার / আন্তঃব্যাংক লেনদেন / ডলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • ডলারের দর বাড়ায় ফরওয়ার্ড-বুকিং করা আমদানিকারকদের ডলারপ্রতি ১ টাকা পর্যন্ত লাভ
  • রিজার্ভ চুরির মামলা পরিচালনায় নিয়োজিত মার্কিন আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ব্যাংক
  • এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দর কমেছে  ১ টাকা 
  • মার্কিন প্রতিষ্ঠান গানভরের কাছ থেকে ১৩ বছরে ১১৭ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
  • ফুরিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের মজুত পূরণের প্রতিযোগিতায় হারছে আমেরিকা!

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net