Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
উইকেটশূন্য দ্বিতীয় সেশনের পর তাইজুলের ছোবল

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
15 May, 2022, 12:35 pm
Last modified: 15 May, 2022, 03:17 pm

Related News

  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • কোথাও মঙ্গলধ্বনি : 'দেলুপি' কেন দেখবেন? 
  • অবশেষে জুটি ভাঙলেন তাইজুল
  • তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে এবার জামায়াতে ইসলামীর ‘রিভিউ’ আবেদন
  • সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন মির্জা ফখরুলের

উইকেটশূন্য দ্বিতীয় সেশনের পর তাইজুলের ছোবল

দুটি রিভিউ খোয়া গেলেও প্রথম সেশনটা মন্দ যায়নি বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় ইনিংসটা হতাশায় কাটলো মুমিনুল হকের দলের।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
15 May, 2022, 12:35 pm
Last modified: 15 May, 2022, 03:17 pm

দুটি রিভিউ খোয়া গেলেও প্রথম সেশনটা মন্দ যায়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম সেশেনে ২টি উইকেট তুলে নেয় বাংলাদেশ, শ্রীলঙ্কা তোলে ৭৩ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসটা হতাশায় কাটলো বাংলাদেশের। ৩২ ওভারের এই সেশনে কোনো উইকেট পায়নি বাংলাদেশ। অ্যাঞ্জেলো ম্যাথুস ও কুশল মেন্ডিস ব্যাটে এই সেশন থেকে ৮৫ রান তোলে তারা। 

৫৬ ওভারে ২ উইকেটে ১৫৮ রান তুলে দ্বিতীয় সেশন শেষ করে লঙ্কানরা। ম্যাথুস ও মেন্ডিস দুজনই ৫৪ রানে অপরাজিত থাকেন। কিন্তু তৃতীয় সেশনে শ্রীলঙ্কাকে ভালো শুরু করতে দিলেন না তাইজুল ইসলাম। তৃতীয় সেশনের প্রথম বলেই মেন্ডিসকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। ৫৭ ওভার শেষে ৩ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ১৫৮ রান। ম্যাথুসের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। 

লাঞ্চের আগে দুই উইকেট ও দুই রিভিউ হারানোর আক্ষেপ

ম্যাচের আগেরদিনই রিভিউ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলো মুমিনুল হককে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক অনেকটা অসহায়ত্ব প্রকাশ করেই বললেন, 'আমার রোবট হতে হবে, এ ছাড়া বিকল্প নেই।' আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে 'অদূরদর্শী' বললেও ভুল হবে না। প্রায়ই ভুল রিভিউ নিয়ে পরে আক্ষেপ করতে দেখা যায় বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম সেশনেই দেখা গেল তেমন দুটি ঘটনা।

এরপরও অবশ্যই প্রথম সেশনে বাংলাদেশকেই এগিয়ে রাখা যায়। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া টেস্টের প্রথম সেশনে শ্রীলঙ্কা রান তুলেছে ৭৩, বাংলাদেশের শিকার ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন ডানহাতি অফ স্পিনার নাঈম হাসান। 

এক সেশনে ২ উইকেট নিয়েও বাংলাদেশ শিবিরে অস্বস্তি। ইনিংসের তিন রিভিউয়ের দুটিই গেছে বিফলে, দুটি রিভিউই শরিফুল ইসলামের বোলিংয়ে। প্রথম রিভিউটি তো নিজেই নিয়ে নেন তরুণ বাঁহাতি এই পেসার। পরেরটি আলোচনা করে নিয়েও লাভ হয়নি, এবারও ফল বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের হাতে আর মাত্র একটি রিভিউ জমা। শ্রীলঙ্কাও হারিয়েছে একটি রিভিউ। 

সাবলীল শুরুর পরও দলকে বেশি পথ এগিয়ে দিতে পারেননি শ্রীলঙ্কার দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে। অষ্টম ওভারে দারুণ এক ডেলিভারিতে লঙ্কান অধিনায়ক করুনারত্নেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাঈম। ২২তম ওভারে গিয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন বাংলাদেশের ডানহাতি স্পিনার। তার অফ স্টাম্পের ঠিক বাইরে করা ডেলিভারিতে ব্যাট চালিয়ে লিটন কুমার দাসের হাতে ধরা পড়েন ওশাদা।

পঞ্চম ওভারে করা প্রথম ডেলিভারিতেই ফার্নান্দোকে পরাস্থ করেন শরিফুল। লঙ্কান ওপেনারের প্যাডে বল লাগতেই জোরালো আবেদন করেন তিনি। আম্পায়ার আউট না দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে নেন শরিফুল। কিন্তু রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্পের পিচ করেছে। 

২৩তম ওভারে অ্যাঞ্জেলো ম্যাথুসের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেও আম্পায়ারের কাছ থেকে সাড়া পাননি শরিফুল। আলোচনার পর রিভিউ নেন অধিনায়ক মুমিনুল। এবার দেখা যায় বল অফ স্টাম্পের বাইরে পিচ করেছে।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ / রিভিউ / টেস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • কোথাও মঙ্গলধ্বনি : 'দেলুপি' কেন দেখবেন? 
  • অবশেষে জুটি ভাঙলেন তাইজুল
  • তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে এবার জামায়াতে ইসলামীর ‘রিভিউ’ আবেদন
  • সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন মির্জা ফখরুলের

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net