Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
মুশফিকের রিভার্স সুইপ নিয়ে করা মন্তব্য বদলে নিলেন মুমিনুল

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
14 May, 2022, 02:30 pm
Last modified: 14 May, 2022, 02:37 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

মুশফিকের রিভার্স সুইপ নিয়ে করা মন্তব্য বদলে নিলেন মুমিনুল

মাস খানেক আগে বলা নিজের কথাই ‘ঘুরিয়ে’ দিলেন মুমিনুল হক। দক্ষিণ আফ্রিকা সফরে পোর্ট এলিজাবেথ টেস্টে মুশফিকের খেলা রিভার্স শটে সমর্থন জানালেও টেস্ট অধিনায়ক এবার ভিন্ন কথা বললেন।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
14 May, 2022, 02:30 pm
Last modified: 14 May, 2022, 02:37 pm
প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে মুমিনুল হক ও মুশফিকুর রহিম। ছবি: বিসিবি

মুশফিকুর রহিমের সুইপ-রিভার্স সুইপ খেলা নিয়ে আলোচনা-সমালোচনা বহুদিনের। কিন্তু পুরো ক্যারিয়ারজুড়ে তাতে কমই কান দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। দলের অসময়েও এমন সব শট খেলে সমালোচিত হয়েছেন তিনি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও টেস্টে রিভার্স সুইপ খেলে দলকে বিপদে ফেলেছেন মুশফিক। এতে সমালোচনার ঝড় সামাল দিতে হয় তাকে। 

সে সময় মুশফিককে সমর্থন দিয়ে টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানিয়েছিলেন, এটা ক্রিকেটের শট; খেলতেই পারেন রিভার্স সুইপ। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে মুমিনুলই নিজের বক্তব্য বদলে নিলেন। জানালেন, সময় বিবেচনা করে রিভার্স সুইপ খেলার কথা বলেছিলেন তিনি। যদিও এমন কথা তিনি সেসময় বলেননি। 

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজ সামনে রেখে গত ৮ মে চট্টগ্রামে চলে আসে বাংলাদেশ দল। প্রথম টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই প্রস্তুতি নিয়েছে মুমিনুলবাহিনী। শুক্রবারের অনুশীলনের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। যেখানে উঠে আসে মুশফিকের রিভার্স সুইপ খেলার প্রসঙ্গটি। 

মুশফিকের রিভার্স শট খেলায় আপত্তি নেই ডমিঙ্গোর। তবে এর জন্য উপযুক্ত সময় বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। প্রোটিয়া এই কোচের ভাষায়, 'ওপেনিং ব্যাটসম্যান কাভার ড্রাইভ করতে গিয়ে আউট হলে বা মিড উইকেটে খেলতে গিয়ে এলবিডব্লিউ হলে এটা খেলা বন্ধ করতে বলবেন? কোনো শট নিয়ে যদি কারও আত্মবিশ্বাস থাকে, আস্থা থাকে এবং যদি সে মনে করে এটা ভালো বিকল্প, সেই শট খেলায় সমস্যা থাকতে পারে না। আমার মতে, শট খেলার সময়টা গুরুত্বপূর্ণ, কখন শটটি খেলা উচিত এবং কেন ওই শট খেলা প্রয়োজন।'

ম্যাচের আগের দিন মুমিনুলকে সেটাই মনে করিয়ে দেওয়া হলো। প্রশ্ন করা হলো, সেশন বা শেষ হওয়ার কয়েক মিনিট বাকি কিংবা দল বিপদে, এমন সময়ে কেউ রিভার্স সুইপ খেললে সেটাকে সমর্থন করবেন কিনা? উত্তরে মুমিনুল বলেন, 'এর আগে কিন্তু আমি সমর্থন দিয়ে কথাটা বলিনি। আমি বলেছি, অবস্থা বুঝে খেলা। ওই সময়ে ওই অবস্থায় উনি যদি মনে করেন ঠিক হয়নি, তাহলে উনি বুঝতে পারবেন। এটা আমার বলার দরকার নেই। তাহলে সবাই বুঝতে পারবে উনি শিখতে পারেননি।'

যদিও সময় বুঝে রিভার্স শট খেলার কথা সে সময় বলেননি মুমিনুল। ওই টেস্টে মুশফিকের রিভার্স সুইপ নিয়ে তিনি বলেছিলেন, ''আমার কাছে মনে হয়, ওয়ানডে টেস্ট বা টি-টোয়েন্টি, যেসব জায়গায় খেলা হয়; উনি কিন্তু… (এই শট খেলেন)।'

'আপনারা এটা নিয়ে বেশি কথা বলতেই পারেন। রিভার্স সুইপ কিন্তু ক্রিকেটের একটা শট, তাই না? ক্রিকেটের বাইরের কোনো শট না। অবশ্যই এটা একটা শট। এই শট তো খেলতেই পারেন উনি। উনার খেলার পরিকল্পনায় যদি এই শট থাকে, তাহলে তো খেলবেই। আর এটা এমন না যে উনি খেলে রান করেনি বা ব্যর্থ খুব। আমার মনে হয় উনাকে সমর্থন করা উচিত। আমি উনাকে সমর্থনও করি।'

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / মুমিনুল হক / রিভার্স সুইপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net