Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
ব্যক্তিগত হজ প্যাকেজ সাড়ে ৪ লাখ টাকার কম হতে পারবে না: হাব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 May, 2022, 12:05 pm
Last modified: 13 May, 2022, 12:50 pm

Related News

  • যখন চট্টগ্রামের বন্দর থেকে শুরু হতো হজযাত্রা
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: ধর্মমন্ত্রী
  • হজযাত্রীরা যাতে হয়রানির শিকার না হন সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে: বিমানমন্ত্রী
  • ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

ব্যক্তিগত হজ প্যাকেজ সাড়ে ৪ লাখ টাকার কম হতে পারবে না: হাব

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ বাংলাদেশি হজ করতে পারবেন।
টিবিএস রিপোর্ট
13 May, 2022, 12:05 pm
Last modified: 13 May, 2022, 12:50 pm
ছবি- বাসস/ এএফপি

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সাধারণ প্যাকেজ মূল্য ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। ২০২০ সালের তুলনায় এটি প্রায় ১ লাখ ৯ হাজার ১৫০ টাকা বেশি।

তবে এ প্যাকেজের মধ্যে কোরবানির খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। এজন্য প্রত্যেক হজযাত্রীকে আরও ১৯ হাজার ৬৮৩ টাকা ব্যয় করতে হবে।

বৃহস্পতিবার হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম জানান, হজ এজেন্সিগুলো তাদের নিজস্ব 'বিশেষ হজ প্যাকেজ' ঘোষণা করতে পারবে। তবে, এরকম কোনো প্যাকেজের ন্যূনতম মূল্য নির্ধারিত পরিমাণের চেয়ে কম হতে পারবে না।

হাবের অধীনে রয়েছে প্রায় ১৫০০টি হজ এজেন্সি। ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে 'সাধারণ হজ প্যাকেজ' ঘোষণা করা হয়।

এর আগে বুধবার, বেসরকারি ব্যবস্থাপনায় ন্যূনতম হজ প্যাকেজ প্রস্তাব করে ধর্ম মন্ত্রণালয়, এর মূল্য ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা।

তবে মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি সংস্থাগুলো সরকারের ঘোষিত প্যাকেজ-১ এবং প্যাকেজ-২-এর মতো একাধিক প্যাকেজ দিতে পারবে।

হাব সভাপতি বলেন, বিমান ভাড়া, সৌদি আরবে বাসস্থান, সার্ভিস চার্জ, মুয়াল্লেম ফি, জমজমের পানি, খাবারের খরচ এবং অন্যান্য ফি হিসাব করে সাধারণ হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, "বিমান ভাড়া মোট ১ লাখ ৪০ হাজার টাকা, বাড়ি ভাড়া ১ লাখ ৫৮ হাজার ৫৬ টাকা, সার্ভিস ও পরিবহন ব্যয় ৪২ হাজার ৬৩৫ টাকা, জমজম পানি ২৯২ টাকা, অন্যান্য সার্ভিস চার্জ ৬২ হাজার ২৩৬ টাকা, লাগেজ পরিবহন ৭২৯ টাকা, ভিসা ফি ৮ হাজার ৩৮৪ টাকা, ইনস্যুরেন্স ২ হাজার ৬৭৩ টাকা, স্থানীয় সার্ভিস চার্জ ১০০০, ক্যাম্প তহবিল ২০০ টাকা, প্রশিক্ষণ ৩০০, খাওয়া ৩২ হাজার টাকা, নিবন্ধন ২০০০ টাকা, মোনাজ্জেম খরচ ৪০০০, হজ গাইড খরচ ১০ হাজার ২৩৮ টাকা।"

প্রত্যেক হজযাত্রীকে সৌদি আরবের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে কুরবানী কুপনের জন্য অতিরিক্ত ১৯ হাজার ৬৮৩ টাকা দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

"প্যাকেজের টাকা ১৮ মের মধ্যে জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাব অথবা টাকা জমা দেওয়ার রশিদ গ্রহণ করতে হবে। হজ ফ্লাইট পরিচালনায় ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করতে হবে। তা না হলে সব হজ যাত্রীদের দেশে ইমিগ্রেশন সম্পন্ন করা সম্ভব হবে না," বলেন শাহাদাত হোসেন।

তিনি আরও বলেন, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার সরকারি ব্যবস্থাপনায় হজ করবেন এবং বাকিরা বেসরকারি সংস্থার অধীনে হজ করবেন।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ বাংলাদেশি হজ করতে পারবেন। এ বছর ৮ জুলাই থেকে হজ শুরু হতে পারে। তবে, এটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

 

 

Related Topics

টপ নিউজ

হজ / হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) / হজযাত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • যখন চট্টগ্রামের বন্দর থেকে শুরু হতো হজযাত্রা
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: ধর্মমন্ত্রী
  • হজযাত্রীরা যাতে হয়রানির শিকার না হন সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে: বিমানমন্ত্রী
  • ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net