Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
সিঙ্গাপুরে নিষিদ্ধ 'দ্য কাশ্মীর ফাইলস'

বিনোদন

হিন্দুস্তান টাইমস
10 May, 2022, 07:55 pm
Last modified: 10 May, 2022, 08:01 pm

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • বক্স অফিস: শীর্ষে 'জুটোপিয়া ২', মাত্র ২১ লাখ ডলার আয়ে ডিজনির ইতিহাসে অন্যতম ফ্লপ 'এলা ম্যাককে'
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • ‘দি এক্সরসিস্ট’ থেকে ‘কনজিউরিং’: বক্স অফিসে তুমুল সাফল্য—এখন কেন হরর সিনেমার স্বর্ণযুগ?
  • বক্স অফিসে ব্যর্থ; চিরতরে অভিনয় ছাড়েন নায়িকা; ১৮ পুরস্কার জিতে শাহরুখের এ সিনেমা এখন কাল্ট ক্লাসিক

সিঙ্গাপুরে নিষিদ্ধ 'দ্য কাশ্মীর ফাইলস'

১৯৯০-তে কাশ্মীর উপত্যকা থেকে হিন্দু পণ্ডিতদের উৎখাত করার ঘটনাই পরিচালক বিবেক অগ্নিহোত্রি তুলে ধরেছিলেন তার ছবিতে।
হিন্দুস্তান টাইমস
10 May, 2022, 07:55 pm
Last modified: 10 May, 2022, 08:01 pm
ছবি- সংগৃহীত

সিঙ্গাপুরে নিষিদ্ধ ঘোষিত হলো বলিউড সিনেমা 'দ্য কাশ্মীর ফাইলস'। সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ছবি 'উত্তেজক', এবং এতে এক-তরফাভাবে দেখানো হয়েছে মুসলিমদেরকে। ছবিটিতে শুধু হিন্দুদের উপর হওয়া অত্যাচারের কথা তুলে ধরা হয়েছে বলে উল্লেখ করে তারা।

মার্চ মাস থেকেই ভারতের বক্স অফিসে আয় করে চলেছে 'দ্য কাশ্মীর ফাইলস'। ছবি নিয়ে উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে সকালের শো-তেও হাউজফুল যাচ্ছিল। ১৯৯০-তে কাশ্মীর উপত্যকা থেকে হিন্দু পণ্ডিতদের উৎখাত করার ঘটনাই পরিচালক বিবেক অগ্নিহোত্রি তুলে ধরেছিলেন তার ছবিতে।

এছাড়া, ইনফোকম মিডিয়া ডেভলপমেন্ট অথারিটি (আইএমডিএ), সাংস্কৃতিক মন্ত্রণালয়, কমিউনিটি অ্যান্ড উয়ুথ (এমসিসিওয়াই), মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স (এমএইচএ)-র তরফ থেকে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, 'এই ছবি দুই ধর্মের মধ্যে শত্রুতা তৈরি করতে পারে।'

'দ্য কাশ্মীর ফাইলস' যে ধর্মীয় ভেদাভেদ করতে পারে সে দাবি তুলতে দেখা গিয়েছিল ভারতের কিছু বিরোধী রাজনৈতিক দল, পরিচালক, অভিনেতাদেরকে।

বক্সঅফিসে তুমুল সাফল্যের পর এখন ছবিটি মুক্তি পেতে চলেছে ওটিটি-তে। হিন্দির পাশাপাশি আরও কয়েকটি আঞ্চলিক ভাষায় ডাব করা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী জোশি।

Related Topics

টপ নিউজ

দ্য কাশ্মীর ফাইলস / বক্স অফিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • বক্স অফিস: শীর্ষে 'জুটোপিয়া ২', মাত্র ২১ লাখ ডলার আয়ে ডিজনির ইতিহাসে অন্যতম ফ্লপ 'এলা ম্যাককে'
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • ‘দি এক্সরসিস্ট’ থেকে ‘কনজিউরিং’: বক্স অফিসে তুমুল সাফল্য—এখন কেন হরর সিনেমার স্বর্ণযুগ?
  • বক্স অফিসে ব্যর্থ; চিরতরে অভিনয় ছাড়েন নায়িকা; ১৮ পুরস্কার জিতে শাহরুখের এ সিনেমা এখন কাল্ট ক্লাসিক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net