Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
রোনালদোর সন্তান কয়জন, তাদের মা কারা? 

খেলা

টিবিএস ডেস্ক
21 April, 2022, 03:10 pm
Last modified: 21 April, 2022, 04:23 pm

Related News

  • দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ বিতর্ক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

রোনালদোর সন্তান কয়জন, তাদের মা কারা? 

প্রথম সন্তানের জন্মের পর ২০১৭ সালে কৃত্রিম প্রক্রিয়াতেই জমজ সন্তান ইভা ও মাতেওর জন্ম হয়। সেবারও মায়ের পরিচয় গোপন রাখেন রিয়াল মাদ্রিদের টপ স্কোরার।
টিবিএস ডেস্ক
21 April, 2022, 03:10 pm
Last modified: 21 April, 2022, 04:23 pm
ছবি: সংগৃহীত

অনেক তারকাই নিজের ব্যক্তিগত জীবন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে লুকিয়ে রাখলেও ফুটবলের লিভিং লিজেন্ড ক্রিশ্চিয়ানো রোনালদো তা করেন না। প্রতিনিয়তই ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারে নিজের পেশাদার জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের আপডেট দিতে দেখা যায় তাকে। কিন্তু আপনি কি জানেন, নিজের সন্তানদের সম্পর্কে কিছু তথ্য কখনোই বাইরের দুনিয়ায় জাহির করেননি ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ এই তারকা?

একদিন আগেই বান্ধবী জর্জিনা রদ্রিগেজের গর্ভে সদ্যোজাত পুত্রের মৃত্যুর খবর জানিয়েছেন রোনালদো। ভক্তকুল তো বটেই, প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকেরাও ব্যথিত হয়েছেন তার এই দুঃখে। যমজদের মধ্যে সদ্যোজাত কন্যা বেঁচে আছেন এবং সুস্থ-সবলই আছেন। এ নিয়ে রোনালদোর সন্তান সংখ্যা দাঁড়াল ৫ জন। কিন্তু এই পাঁচজনের জন্মবিত্তান্ত সম্পর্কে খুব একটা তথ্য জানাননি রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলার।

View this post on Instagram

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

ক্রিশ্চিয়ানো রোনালদোর আগের ৪ সন্তানের নাম হলো ক্রিশ্চিয়ানো জুনিয়র, ইভা, মাতেও এবং আলানা। এদের মধ্যে সবচেয়ে বড় হলো ১২ বছর বয়সী ক্রিশ্চিয়ানো জুনিয়র। ইতোমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে জায়গা করে নেওয়া ক্রিশ্চিয়ানো জুনিয়র তার বাবার মতোই ফুটবলে বেশ পারদর্শী হয়ে উঠছে।

View this post on Instagram

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

২০১০ সালের ৪ জুলাই ক্যালিফোর্নিয়ায় সারোগেট প্রেগনেন্সির মাধ্যমে জন্ম নেয় রোনালদোর প্রথম সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র। সেই থেকে গোপন রাখা হয়েছে জুনিয়রের মায়ের পরিচয়। সন্তানের সারোগেট মা নিজেই নাম-পরিচয় গোপন রাখার শর্ত জুড়ে দিয়েছিলেন। জন্মের পর থেকে রোনালদোর তত্ত্বাবধানেই রয়েছে ক্রিশ্চিয়ানো জুনিয়র।

প্রথম সন্তানের জন্মের পর ২০১৭ সালে কৃত্রিম প্রক্রিয়াতেই জমজ সন্তান ইভা ও মাতেওর জন্ম হয়। সেবারও মায়ের পরিচয় গোপন রাখেন রিয়াল মাদ্রিদের টপ স্কোরার।

A Alana Martina acaba de nascer! Tanto a Geo como a Alana estão muito bem! Estamos todos muito felizes! ❤️ pic.twitter.com/nMT4rYc32U— Cristiano Ronaldo (@Cristiano) November 12, 2017

আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সাথে বছর খানেকের সম্পর্কের পর ২০১৭ সালেই আরেক সন্তানের পৃথিবীতে আসার খবর প্রকাশ করেন রোনালদো। জর্জিনার গর্ভবতী হওয়ার খবরটা ঘটা করেই প্রকাশ করেছিলেন রোনালদো। ২০১৭ সালের নভেম্বরে জন্ম নেয় রোনালদোর চতুর্থ সন্তান আলানা। স্ত্রী ও নবজাতকের সাথে সেলফি তুলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন রোনালদো।

সূত্র: মার্কা 

Related Topics

টপ নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো / সন্তান / মায়ের পরিচয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ বিতর্ক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net