Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
আবাহনী-প্রাইম ব্যাংক ম্যাচ থামিয়ে দেওয়ার হুমকি আম্পায়ারদের

খেলা

টিবিএস রিপোর্ট
14 April, 2022, 07:55 pm
Last modified: 14 April, 2022, 08:00 pm

Related News

  • ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়া নিয়ে বিতর্ক, তদন্তের আহ্বান ইউরোপীয় নেতাদের
  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা

আবাহনী-প্রাইম ব্যাংক ম্যাচ থামিয়ে দেওয়ার হুমকি আম্পায়ারদের

রান আউট মানতে পারছিলেন না মোসাদ্দেক হোসেন সৈকত। হতভম্ব হয়ে উইকেটের পেছনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। মাঠে যখন এই অবস্থা, গ্যালারির একটা অংশ তখন উত্তাল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে ওঠেন আবাহনীর সমর্থকরা।
টিবিএস রিপোর্ট
14 April, 2022, 07:55 pm
Last modified: 14 April, 2022, 08:00 pm
ম্যাচ শেষে মাঠ ছাড়ছেন আম্পায়াররা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের প্রতাপের কথা কার না জানা! মাঠের পারফরম্যান্সের বাইরে পেশি শক্তিতেও তারা যেকোনো ক্লাবের চেয়ে এগিয়ে। বিসিবির ছত্রছায়ায় থাকার কারণে ঐতিহ্যবাহী ক্লাবটিকে অনেকে 'কমিটির ক্লাব' বলেও ডাকেন। প্রতি বছরই আবাহনীকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও থাকে। 

এবার তেমন অভিযোগ না উঠলেও দলটির সমর্থকদের উগ্রতার কারণে ম্যাচ চলাকালীন দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নেওয়ার হুমকি দিতে দেখা গেল আম্পায়ারদের। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে হাজির হওয়া আবাহনী সমর্থকদের অকথ্য গালিগালাজে ম্যাচ থামিয়ে প্রতিবাদ জানান ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার। তিনি জানান, অফিসিয়ালরা ভয় পাচ্ছেন; যে কারণে দায়িত্ব পালন করতে চান না তারা।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের মুখোমুখি হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টস হেরে আগে ব্যাটিং করতে নামে আবাহনী। তখন ৪৩ ওভারের খেলা চলছিল। ব্যাটিং করছিলেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও হনুমা বিহারী। নাহিদুলের করা পঞ্চম ডেলিভারিটি স্লিপে ঠেলে দিয়ে রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন বিহারী।

ফিল্ডার রুবেল হোসেনের কাছ থেকে পাওয়া বল কুড়িয়ে স্টাম্প ভাঙেন প্রাইম ব্যাংকের উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন। প্রাইম ব্যাংকের জোরালো আবেদনে মোসাদ্দেক হোসেনকে আউট ঘোষণা করেন লেগ আম্পায়ার তানভীর আহমেদ। কিন্তু এই রান আউট মানতে পারছিলেন না মোসাদ্দেক। হতভম্ব হয়ে উইকেটের পেছনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। উইকেট পতনে প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা উদযাপন করতে থাকেন, তখনও একই ভঙিতে ব্যাটের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকেন আবাহনী অধিনায়ক। 

মাঠে যখন এই অবস্থা, গ্যালারির একটা অংশ তখন উত্তাল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে ওঠেন আবাহনীর সমর্থকরা। মিরপুর স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের নিচের গ্যালারিতে বসা আবাহনীর ২০-২৫ জন সমর্থক আম্পায়ারদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। ক্ষুব্ধ সমর্থকদের একজন বলতে থাকেন, 'আম্পায়ারের মাথায় বল মার।' আরেকজন বলেন, 'বের করে দে মাঠ থেকে।'

আবাহনীর সমর্থকদের এমন উগ্রতায় নিজেদের অনিরাপদ মনে করছেন বলে জানান ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার। তিনি জানান, এমন চলতে থাকলে এই ম্যাচে দায়িত্ব পালন করবেন না তারা। পরে আবাহনী কর্তৃপক্ষ সমর্থকদের বুঝিয়ে ঠান্ডা করে। মাঝে কয়েক মিনিট খেলা বন্ধ থাকে। সমর্থকরা শান্ত হলে আম্পায়াররা আবার ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত নেন। 

ঘটনাটি কানে গেছে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুর। ঘটনার কিছুক্ষণ পর মাঠে গিয়ে আবাহনীর ড্রেসিং রুমে যান তিনি। ভক্তদের উগ্রতা নিয়ে আবাহনীর কোচ খালেদ আহমেদ সুজনের সঙ্গে কথাও বলেন মিঠু। 

বিসিবির এই পরিচালক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'হ্যাঁ আবাহনীর ভক্তরা গালিগালাজ করেছে। রোজার মাসে এমন ঘটনায় আম্পায়াররা মনোক্ষুন্ন হয়েছেন। ঘটনা শুনে আমি মাঠে গিয়েছিলাম। রান আউটটা ৫০-৫০ ছিল। আউট হতে পারতো, নাও হতে পারতো। তো আমি ড্রেসিং রুমে গিয়ে সুজনকে বলেছি, 'সমর্থকদের এসব তো তোমাদেরই ম্যানেজ করতে হবে।' তবে মাঠে তো এমন ঘঠনা ঘটেই। সচেতন থাকতে হবে এসব নিয়ে এই আর কি।'  

Related Topics

টপ নিউজ

আম্পায়ারিং / ঢাকা প্রিমিয়ার লিগ / আবাহনী লিমিটেড / বিতর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টায় আত্মসমর্পণের নির্দেশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির

Related News

  • ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়া নিয়ে বিতর্ক, তদন্তের আহ্বান ইউরোপীয় নেতাদের
  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা

Most Read

1
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

3
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টায় আত্মসমর্পণের নির্দেশ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net