Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে: ডিএমপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 April, 2022, 04:15 pm
Last modified: 12 April, 2022, 05:15 pm

Related News

  • নববর্ষের ভাষণে ইউক্রেন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রুশ প্রেসিডেন্ট পুতিন
  • পয়লা বৈশাখের সন্ধ্যায় ঢাকার আকাশে ‘ড্রোন শো’
  • ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন সেনাপ্রধান, জানালেন নববর্ষের শুভেচ্ছা
  • নববর্ষে জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া: রিজভী
  • রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণ

পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে: ডিএমপি

ছায়ানটের অনুষ্ঠান সকাল ১১টার মধ্যে শেষ করতে বলা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুপুর ২টার মধ্যে রমনার মেলা শেষ করতে বলা হয়েছে। দুপুর ১টা থেকে মেলার সব প্রবেশপথ বন্ধ থাকবে।
টিবিএস রিপোর্ট
12 April, 2022, 04:15 pm
Last modified: 12 April, 2022, 05:15 pm
ছবি- সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেছেন, আসন্ন পহেলা বৈশাখের সব অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে।

মঙ্গলবার বিকেলে বাংলা নববর্ষ উদযাপনের প্রধান ভেন্যু রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি প্রধান এ ঘোষণা করেন।

তিনি বলেন, "মহামারিজনিত কারণে দুই বছর স্থগিত থাকার পর, নতুন বছরকে স্বাগত জানানোর ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ এবার সীমিত পরিসরে উদযাপন করা হবে। রমজানের কারণে এবারের উদযাপন ভিন্ন হবে। 'পান্তা ভাত'সহ কোনো খাবারের স্টল থাকবে না এবার।"

তিনি বলেন, ছায়ানটের অনুষ্ঠান সকাল ১১টার মধ্যে শেষ করতে বলা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুপুর ২টার মধ্যে রমনার মেলা শেষ করতে বলা হয়েছে। দুপুর ১টা থেকে মেলার সব প্রবেশপথ বন্ধ থাকবে।

অনুষ্ঠান শেষে বের হয়ে মানুষ যাতে সহজেই তাদের ইফতার করতে পারে, সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, মঙ্গল শোভাযাত্রায় যোগদানকারীদেরকে চেকিং করতে হবে এবং কেউ যাতে মাঝপথে শোভাযাত্রায় যোগ না দেয় তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং এলাকার আরও কয়েকটি পয়েন্টে বেশ কয়েকটি চেকপোস্ট স্থাপন করা হবে। এসব এলাকায় অনুষ্ঠান চলাকালীন কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

"পুরো এলাকা সিসিটিভির অধীনে থাকবে। পাশাপাশি সেখানে সোয়াট এবং বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট মোতায়েন করা হবে," তিনি যোগ করেন।

২০০১ সালের সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, "এ ধরনের হামলার কথা মাথায় রেখেই আমরা পরিকল্পনা নিয়েছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে লোকজনকে উদ্ধারে আলাদা টিম প্রস্তুত থাকবে।"

ডিএমপি কমিশনার বলেন, ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকের পুলিশ সদস্যরা মাঠে থাকবে।

এলাকায় কোনো খাবারের দোকান থাকবে না বলে মেলা প্রাঙ্গণে ছোট বাচ্চাদের না আনার জন্য তিনি লোকজনকে অনুরোধ করেন।

"উচ্চ শব্দের কোনো বাদ্যযন্ত্র বহন করার অনুমতি দেওয়া হবে না," যোগ করেন তিনি।

 

Related Topics

টপ নিউজ

বাংলা নববর্ষ / নববর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • নববর্ষের ভাষণে ইউক্রেন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রুশ প্রেসিডেন্ট পুতিন
  • পয়লা বৈশাখের সন্ধ্যায় ঢাকার আকাশে ‘ড্রোন শো’
  • ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন সেনাপ্রধান, জানালেন নববর্ষের শুভেচ্ছা
  • নববর্ষে জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া: রিজভী
  • রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net