Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
হৃদয় চন্দ্র মন্ডলের অবিলম্বে মুক্তির দাবি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 April, 2022, 01:40 pm
Last modified: 09 April, 2022, 03:25 pm

Related News

  • সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীরও সমালোচনার সুযোগ চাই: হাসনাত আবদুল্লাহ  
  • বিশ্বজুড়ে মানবাধিকার ধ্বংসের মূলে তিন ‘ক্ষুধার্ত শিকারি’—ট্রাম্প, পুতিন ও নেতানিয়াহু: অ্যামনেস্টি
  • হাদি হত্যা ও 'মব ভায়োলেন্সে হওয়া' বিভিন্ন হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চায় অ্যামেনেস্টি
  • বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে ‘সম্প্রীতি যাত্রা’র বিক্ষোভ
  • মৃত্যুদণ্ডের রায় মানবাধিকার লঙ্ঘন: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

হৃদয় চন্দ্র মন্ডলের অবিলম্বে মুক্তির দাবি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হৃদয় চন্দ্র মন্ডলের এই ঘটনা বিদ্যমান সংকটের পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে, একটি দেশের স্বাধীন মত প্রকাশের জন্য হুমকিস্বরূপ এই ঘটনা। 
টিবিএস রিপোর্ট
09 April, 2022, 01:40 pm
Last modified: 09 April, 2022, 03:25 pm

ধর্ম ও বিজ্ঞানের পার্থক্য নিয়ে ক্লাসরুমে আলোচনায় 'ধর্মীয় অনুভূতিতে আঘাত' করার অভিযোগে গ্রেপ্তার হওয়া স্কুল শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বিচারে আটক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে অপরাধীকরণ করার ফলে জনগণের মধ্যে উদ্ভূত ভীতি সঞ্চারের পরিস্থিতি নথিভুক্ত করছে সংস্থাটি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হৃদয় চন্দ্র মন্ডলের এই ঘটনা বিদ্যমান সংকটের পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে, একটি দেশের স্বাধীন মত প্রকাশের জন্য হুমকিস্বরূপ এই ঘটনা। 

"শ্রেণিকক্ষে পাঠদানের সময় নিজের মতামত দেওয়ার জন্য একজন শিক্ষকের গ্রেপ্তার হওয়ার বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক। কোনো ভয় ছাড়া সব ধরনের ধারণা ও মত নিয়ে আলোচনা করতে পারার স্বাধীনতা থাকা উচিত শিক্ষকদের। হৃদয় চন্দ্র মন্ডলকে অবিলম্বে ও নিঃশর্তে মুক্তি দিতে হবে," বলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের স্মৃতি সিং। 

"হৃদয় চন্দ্র মন্ডলকে গ্রেপ্তার করা বাংলাদেশের চলমান উদ্বেগজনক প্রবণতার প্রতীক যেখানে ক্রমশই স্বাধীন মত প্রকাশের সুযোগ সঙ্কুচিত হয়ে আসছে। শ্রেণিকক্ষে আলোচনার জন্য একজন শিক্ষকের গ্রেপ্তার হওয়া বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে, যেখানে শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা-ধারায় উদ্বুদ্ধ করার জন্য কাউকে জেলে যেতে হতে পারে"। 

এক শিক্ষার্থীর রেকর্ড করা অডিও ফাইল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, বিজ্ঞানের একটি ক্লাসে 'ধর্ম বিশ্বাসের ব্যাপার', 'বিজ্ঞান পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত। ', এ নিয়ে কথা বলেছিলেন তিনি। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সংগ্রহ করা অডিও রেকর্ডিংটিতে ওই শিক্ষককে বলতে শোনা যায়, "ধর্মের কোন প্রমাণ নেই। শেষমেশ ধর্মের ব্যখ্যা কোথায় যায় জানো? শেষমেশ ওই ঈশ্বর দেখে, ঈশ্বর সমাধান দেবেন, পরকালে বিচার হবে। এসব বিশ্বাসের বিষয়। কোন প্রমাণ নেই৷ আর বিজ্ঞান প্রমাণ সাপেক্ষ"। 

রেকর্ড করার দু'দিন পর ২২ মার্চ স্কুলটির প্রধান শিক্ষক সংবাদমাধ্যমকে জানান, হৃদয় মন্ডলের শাস্তি চেয়ে শিক্ষার্থী ও অন্যান্যরা স্কুলের বাইরে বিক্ষোভ করছে। সেদিনই স্কুলটির একজন অফিস সহকারি হৃদয় মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

গ্রেপ্তারের পর থেকেই কারাগারে আছেন তিনি, দুইবার তার জামিনের আবেদন নাকচ করা হয়েছে। পরবর্তী জামিনের শুনানি হবে ১০ এপ্রিল। 

বাংলাদেশ অ্যাস্ট্রনমিকাল অ্যাসোসিয়েশন ও সেন্টার ফর উইমেন জার্নালিস্টসসহ বেশ কিছু সংস্থা তার গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে ও শিক্ষকদের শিক্ষকতা করার উদ্বেগ প্রকাশ করেছে। 

দেশজুড়ে মানবাধিকার কর্মী, আইনজীবী ও শিক্ষকরা এ গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছেন, এ ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন তারা।  

"হৃদয় চন্দ্র মন্ডলকে আটক করা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির  অবক্ষয়ের লজ্জাজনক উদাহরণ। এ পরিস্থিতি উন্নয়নে কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নিতে হবে যাতে মানুষ মুক্তভাবে ও নিরাপদে মত প্রকাশ করতে পারে। কোনো ধরনের ভয় ছাড়াই শিক্ষকরা ক্লাসে কথা বলতে পারবেন তা নিশ্চিত করতে হবে", বলেন স্মৃতি সিং। 

 

Related Topics

টপ নিউজ

হৃদয় চন্দ্র মন্ডল / অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল / মুক্তির দাবি / মত প্রকাশের অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীরও সমালোচনার সুযোগ চাই: হাসনাত আবদুল্লাহ  
  • বিশ্বজুড়ে মানবাধিকার ধ্বংসের মূলে তিন ‘ক্ষুধার্ত শিকারি’—ট্রাম্প, পুতিন ও নেতানিয়াহু: অ্যামনেস্টি
  • হাদি হত্যা ও 'মব ভায়োলেন্সে হওয়া' বিভিন্ন হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চায় অ্যামেনেস্টি
  • বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে ‘সম্প্রীতি যাত্রা’র বিক্ষোভ
  • মৃত্যুদণ্ডের রায় মানবাধিকার লঙ্ঘন: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net