Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
‘আন্দ্রের মতো নাচতে চাই’- কামিন্স তাণ্ডবের পর শাহরুখ

খেলা

07 April, 2022, 03:00 pm
Last modified: 07 April, 2022, 03:03 pm

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • ‘বাংলাদেশ পাকিস্তান নয়, তারা সন্ত্রাসী পাঠায় না’—মোস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে তোপ শশী থারুরের

‘আন্দ্রের মতো নাচতে চাই’- কামিন্স তাণ্ডবের পর শাহরুখ

লোকেশ রাহুলের রেকর্ড ছোঁয়া ছাড়াও সুরেশ রায়নার একটি রেকর্ড নিজের করে নিয়েছেন প্যাট কামিন্স। অজি পেসারের খুনে ব্যাটিং দেখে উচ্ছ্বাসের শেষ নেই কলকাতার মালিক শাহরুখ খানের।
07 April, 2022, 03:00 pm
Last modified: 07 April, 2022, 03:03 pm

হাত থেকে ছিটকে গিয়েছিল ম্যাচ, জয় তখন অনেক দূরের পথ মনে হচ্ছিল কলকাতা নাইট রাইডার্সের। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো জয়ের হাসি হাসার অপেক্ষায়। কিন্তু প্যাট কামিন্স উইকেটে যেতেই বদলে যায় দৃশ্যপট। খুনে ব্যাটিংয়ে রেকর্ড গড়া হাফ সেঞ্চুরিতে কলকাতাকে জিতিয়ে দেন অজি এই পেসার। তার এমন ব্যাটিং দেখার পর কলকাতার মালিক বলিউড কিং শাহরুখ খান জানিয়েছেন, ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের মতো করে নাচতে চান তিনি।

বুধবার পুনেতে মাত্র ১৫ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৫৬ রানের ঝড়ো ইনিংসে ২৪ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কামিন্স। অপরাজিত ৫৬ রানের ইনিংসের মধ্যে ৫২ রানই বাউন্ডারি থেকে তোলেন তিনি। ১, ৬, ৪, ০, ০, ৬, ৪, ১, ৬, ৪, ৬, ৬, ২, ৪, ৬, মুম্বাইয়ের বিপক্ষে তার খেলা এই ১৫টি বলই বদলে দেয় কলকাতার ভাগ্য। 

মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কামিন্স। এতে আইপিএলের ইতিহাসে যৌথভাবে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক হয়ে যান তিনি। এতোদিন রেকর্ডটি লোকেশ রাহুলের দখলে ছিল। ২০১৮ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৪ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। 

কামিন্সের রেকর্ডময় ইনিংসটি দেখে উচ্ছ্বাসের শেষ নেই শাহরুখ খানের। কলকাতার স্বত্বধিকারী এক টুইটে লিখেছেন, 'আমি আন্দ্রের মতো নাচতে চাই এবং পুরো দলের মতো করে তোমাকে আলিঙ্গন করতে চাই। দারুণ! আর বলার কী আছে!' 

লোকেশ রাহুলের রেকর্ড ছোঁয়া ছাড়াও সুরেশ রায়নার একটি রেকর্ড নিজের করে নিয়েছেন কামিন্স। আইপিএলে ৫০ এর বেশি রান করা ইনিংসে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট এখন কামিন্সের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৭৩.৩৩ গড়ে ব্যাটিং করেন তিনি। ২০১৪ সালে পাঞ্জাবের বিপক্ষে ৩৪৮.০০ স্ট্রাইক রেটে  ব্যাটিং করেছিলেন রায়না।

Related Topics

টপ নিউজ

আইপিএল / কলকাতা নাইট রাইডার্স / শাহরুখ খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • ‘বাংলাদেশ পাকিস্তান নয়, তারা সন্ত্রাসী পাঠায় না’—মোস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে তোপ শশী থারুরের

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net