Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
মোদির সফরে প্রাধান্য পাবে আঞ্চলিক সংযোগ পরিকল্পনা 

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
07 March, 2020, 11:55 am
Last modified: 07 March, 2020, 04:39 pm

Related News

  • লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ
  • ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে ২৫ লাখ টন পণ্য ও ৫৫ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার আয়োজক হতে চায় পাকিস্তান, ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ

মোদির সফরে প্রাধান্য পাবে আঞ্চলিক সংযোগ পরিকল্পনা 

বাংলাদেশের নদীপথের নাব্যতা বৃদ্ধি এবং সেগুলো ব্যবহার করে দুই দেশের মাঝে নৌযান চলাচলা বৃদ্ধিতে এক যৌথ প্রকল্প নিতে চায় ঢাকা ও নয়াদিল্লি। বাংলাদেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলকে যুক্ত করা প্রধান নদীগুলো সেখানে প্রাধান্য পাবে। 
টিবিএস ডেস্ক
07 March, 2020, 11:55 am
Last modified: 07 March, 2020, 04:39 pm

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৭ মার্চ জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে ঢাকা আসছেন। তবে এই সফরে শতবার্ষিকী উদযাপনের পাশাপাশি দুই দেশের মাঝে নানা যোগাযোগ প্রকল্প বাস্তবায়নে বেশি গুরুত্ব দিতে চায় ভারত।

সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস এসব তথ্য জানিয়েছে। 

মোদির এবারের সফরের পরিকল্পনা অনুসারে বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের সংযোগ বৃদ্ধিতে বাংলাদেশের নদীপথ, নদী বন্দর এবং অন্যান্য স্থাপনা ব্যবহার করতে চায় ভারত। 

এলক্ষ্যে নয়াদিল্লি এবং ঢাকা বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলকে যুক্ত করা প্রধান প্রধান নদীপথের নাব্যতা বৃদ্ধির উদ্যোতে যৌথ উদ্যোগ নেবে। পাশাপাশি থাকবে বাংলাদেশের নদীবন্দরগুলো আধুনিকায়ন এবং তাদের পণ্য ও মালামাল পরিবণের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ। 

এর মাধ্যমে ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলোর সঙ্গে চট্টগ্রাম বন্দর হয়ে সরাসরি বাণিজ্যিক সংযোগ স্থাপন করা যাবে। 

ভারত ইতোমধ্যেই চট্টগ্রাম বন্দর ব্যবহার করে এলপিজি গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে। বাংলাদেশি মালিকানাধীন এলপিজি বহনে সক্ষম বিশেষ ট্রাকগুলো গ্যাস নিয়ে যাবে ভারতের ত্রিপুরা রাজ্যে । এই পরিকল্পনায় ত্রিপুরায় ভারি শিল্প গড়ে তোলার পাশাপাশি উত্তরপূর্ব ভারতের ভোক্তাদের জন্য গ্যাস সংযোগের মূল্যও কমছে। 

তবে ভারতীয় সরকারি সূত্রের দাবি, এর ফলে অর্থনৈতিকভাবে বাংলাদেশও লাভবান হতে পারবে। 

এর আগে গত মাসে বাংলাদেশ, ভূটান, ভারত এবং নেপাল নিয়ে গঠিত (বিবিআইএন) জোটের বৈঠকে উপ-আঞ্চলিক সড়ক পরিবহন সংযোগ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। 
এই পরিকল্পনার আওতায় একটি খসড়া প্রস্তাবে বাংলাদেশ, ভারত এবং নেপালের মাঝে সরাসরি সড়ক পরিবহন ব্যবস্থা চালু করতে ত্রিপাক্ষিক এক সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও ওই আলোচনায় স্থান পায়। 

চলতি বছরের শুরুতেই ভারতের বিখ্যাত পর্যটন কেন্দ্র দার্জিলিং এবং শিলিগুড়ির সঙ্গে সরাসরি সড়ক সংযোগ চালু করে বাংলাদেশ সরকার। বঙ্গোপসাগর অঞ্চলে ভারত-বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা আরও দৃঢ় করতে এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করছে বলে জানিয়েছে ভারতীয় সূত্রগুলো। 
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত সম্পর্ক / মোদি / নৌ ট্রানজিট / চট্টগ্রাম বন্দর / বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • লাইটার জাহাজে জ্বালানি সংকট, ঝুঁকিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও একটি জাহাজ
  • ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে ২৫ লাখ টন পণ্য ও ৫৫ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার আয়োজক হতে চায় পাকিস্তান, ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net