Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
প্রথম পাকিস্তানি নারী হিসেবে গ্র্যামি জিতলেন আরুজ আফতাব  

বিনোদন

টিবিএস ডেস্ক
04 April, 2022, 09:10 pm
Last modified: 05 April, 2022, 10:46 am

Related News

  • প্রথম আফ্রিকান হিসেবে গ্র্যামির আজীবন সম্মাননা পাচ্ছেন ‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি
  • তোমাদের ভালোবাসি, তোমাদের জন্য আমি লড়ে যাবো: অভিবাসীদের গ্র্যামি উৎসর্গ করলেন শাকিরা
  • গ্র্যামি অ্যাওয়ার্ডে রেকর্ড গড়লেন টেইলর সুইফট
  • ২০২৪ গ্র্যামি পুরস্কারের তারাই সেরা: টেইলর সুইফট, মাইলি সাইরাস, বিলি আইলিশ…
  • গ্র্যামির আসরে টেইলর সুইফটের নতুন অ্যালবাম 'দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট'-এর ঘোষণা

প্রথম পাকিস্তানি নারী হিসেবে গ্র্যামি জিতলেন আরুজ আফতাব  

'মোহাব্বত' গানের জন্য 'গ্লোবাল পারফরমেন্স' বিভাগে সেরার খেতাব ছিনিয়ে নেন পাকিস্তানি এই শিল্পী। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার '২০২১ সামার প্লেলিস্টে'ও ছিল তার এ গানটি।
টিবিএস ডেস্ক
04 April, 2022, 09:10 pm
Last modified: 05 April, 2022, 10:46 am
ছবি: সংগৃহীত

প্রথম পাকিস্তানি নারী হিসেবে গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেছেন যুক্তরাষ্ট্রের ব্রুকলিনভিত্তিক পাকিস্তানি গায়িকা আরুজ আফতাব। নিজের গাওয়া 'মোহাব্বত' গানের জন্য 'গ্লোবাল পারফরমেন্স' বিভাগে সেরার খেতাব ছিনিয়ে নেন পাকিস্তানি এই শিল্পী।

রোববার লাস ভেগাসে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় গ্র্যামি অ্যাওয়ার্ড। রেকর্ডিং একাডেমি জানিয়েছে, ৩৭ বছর বয়সী আরুফ আফতাবই গ্র্যামিজয়ী প্রথম পাকিস্তানি নারী। একাডেমির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজেও একই ক্যাপশনে আরুজের ছবি পোস্ট করা হয়েছে।

পাকিস্তানি মা-বাবার ঘরে সৌদি আরবে জন্ম হয় আরুজ আফতাবের। এরপর লাহোরে বেড়ে ওঠা। পড়ালেখা করেছেন বোস্টনের খ্যাতনামা বার্কলি স্কুল অফ মিউজিকে মিউজিক্যাল প্রোডাকশন আর ইঞ্জিনিয়ারিং বিষয়ে। ২০১৪ সালে আসে প্রথম মিউজিক অ্যালবাম 'বার্ড আন্ডার ওয়াটার'। আপাতত নিউ ইয়র্কে বসবাস করছেন আরুজ। সেখানে একাধিক লাইভ পারফরমেন্স করে মঞ্চ কাঁপিয়েছেন তিনি।

View this post on Instagram

A post shared by Arooj Aftab (@aroojaftabmusic)

পুরস্কার মঞ্চের ছবি নিজের একাউন্টে পোস্ট করে এই গায়িকা লেখেন, "ওহ মাই গশ! এই মুহূর্তটার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে এবং এই ইন্ডাস্ট্রির জন্যও গর্বিত।"

তিনি আরও লেখেন, "... আজ রাতে আমরা একটা সামষ্টিক শক্তি হিসেবে সঙ্গীতকে উদযাপন করছি, এর খ্যাতি ও সীমাহীন ব্যপ্তির মধ্যেই আমরা নিজেদের খুশিমতো গান সৃষ্টি করতে পারি। ধন্যবাদ এবং অভিনন্দন।"

আরুজ আফতাব জ্যাজ, মিনিমালিজম ও নিও-সুফিসহ বিভিন্ন ঘরানার গান গেয়ে থাকেন।

আফতাবের এ অর্জনে প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান বলেন, গায়িকার এ বিজয়ে তিনি 'গর্বিত'। আফতাবের ছবি শেয়ার করে নিজের ইনস্টাগ্রামে মাহিরা লেখেন, "আরো আলোকিত হও তুমি!"

৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডে 'সেরা নবীন শিল্পী' শাখায়ও মনোনয়ন পেয়েছিলেন আরুজ। যদিও সেই খেতাব নিজের দখলে নিয়েছেন অলিভিয়া রদ্রিগো।

তবে আরুজ আফতাবই গ্রামিবিজয়ী প্রথম পাকিস্তানি নাকি প্রথম পাকিস্তানি নারী, তা এখনো স্পষ্ট নয়।

আরুজের গাওয়া, ভালচার প্রিন্স অ্যালবামের 'মোহাব্বত' গানটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার '২০২১ সামার প্লেলিস্ট' এও ছিল। 

সূত্র: ট্রিবিউন ইন্ডিয়া 

Related Topics

টপ নিউজ

আরুজ আফতাব / গ্র্যামি অ্যাওয়ার্ড / প্রথম পাকিস্তানি নারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • প্রথম আফ্রিকান হিসেবে গ্র্যামির আজীবন সম্মাননা পাচ্ছেন ‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি
  • তোমাদের ভালোবাসি, তোমাদের জন্য আমি লড়ে যাবো: অভিবাসীদের গ্র্যামি উৎসর্গ করলেন শাকিরা
  • গ্র্যামি অ্যাওয়ার্ডে রেকর্ড গড়লেন টেইলর সুইফট
  • ২০২৪ গ্র্যামি পুরস্কারের তারাই সেরা: টেইলর সুইফট, মাইলি সাইরাস, বিলি আইলিশ…
  • গ্র্যামির আসরে টেইলর সুইফটের নতুন অ্যালবাম 'দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট'-এর ঘোষণা

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net