Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
গ্র্যামি অ্যাওয়ার্ডে রেকর্ড গড়লেন টেইলর সুইফট

বিনোদন

বিবিসি
06 February, 2024, 02:30 pm
Last modified: 06 February, 2024, 02:35 pm

Related News

  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে
  • ১ লাখ ৭৫ হাজার মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, হতে পারে নতুন রেকর্ড
  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি

গ্র্যামি অ্যাওয়ার্ডে রেকর্ড গড়লেন টেইলর সুইফট

বছরের সেরা অ্যালবামের জন্য এটি সুইফটের চতুর্থ জয়। এর আগে ২০১০ সালে ‘ফিয়ারলেস’, ২০১৬ সালে ‘১৯৮৯’ এবং ২০২১ সালে ‘ফোকলোর’ অ্যালবামের জন্য এই পুরস্কার পান তিনি।
বিবিসি
06 February, 2024, 02:30 pm
Last modified: 06 February, 2024, 02:35 pm
ছবি: গেটি ইমেজেস

গ্র্যামির ৬৬তম আসরে 'মিডনাইটস' অ্যালবামের জন্য বছরের সেরা অ্যালবামের পুরস্কার বাগিয়ে নিয়েছেন পপ সুপারস্টার টেইলর সুইফট। এ নিয়ে চতুর্থবারের মতো এ ক্যাটাগরিতে পুরস্কার জিতে রেকর্ড গড়লেন তিনি। 

এর আগে তিনটি সেরা অ্যালবামের খেতাব নিয়ে যৌথভাবে স্টিভি ওয়ান্ডার, পল সাইমন ও ফ্রাঙ্ক সিনাত্রার সঙ্গে অবস্থান করছিলেন টেইলর। এবারের আসরে ছাপিয়ে গেলেন তাঁদেরও। 

টেইলরকে সেরা অ্যালবামের পুরস্কারটি হাতে তুলে দেন আরেক কিংবদন্তী গায়িকা সেলিন ডিওন। বিরল স্নায়ুবিক ব্যাধিতে আক্রান্ত সেলিন, বছরখানেক ধরে লাইভ শো ও গণমাধ্যম থেকে আড়ালে ছিলেন। তাঁকে মঞ্চে দেখার পর উষ্ণ অভ্যর্থনা জানান সকল দর্শক। 

সেলিন যখন সেরা অ্যালবামের বিজয়ী হিসেবে সুইফটের নাম ঘোষণা করেন, উচ্ছ্বসিত দর্শকদের করতালিতে ভরে যায় পুরো গ্যালারি। 

সেলিন শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, 'যখন আমি বলি যে আমি এখানে আসতে পেরে খুশি, তার মানে এটি আমি সত্যিই আমার হৃদয় থেকে বুঝিয়েছি।'  

কৃতজ্ঞতা প্রকাশ করে টেইলর বলেন, 'পুরস্কার জেতাটা আমার কাছে মনে হয়েছে আমার কঠোর পরিশ্রমের সার্থকতা। আমি সংগীত তৈরি করা চালিয়ে যেতে চাই, কারণ আমি এটি পছন্দ করি। এটা আমাকে অনেক আনন্দ দেয়। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের জন্যও আমার গান আনন্দ বয়ে এনেছে জেনে ভালো লাগছে।' 

পুরস্কার গ্রহণের সময় টেইলর তার পরবর্তী অ্যালবাম 'দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট এর ঘোষণা দেন। আগামী ১৯ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে অ্যালবামটি। 

রবিবারের (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে মাইলি সাইরাস এবং বিলি আইলিশ অন্যান্য শীর্ষ পুরস্কারগুলো তাঁদের ঘরে তুলেছেন। রেকর্ড অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মাইলি সাইরাস তার 'ফ্লাওয়ার' অ্যালবামের জন্য। সেরা একক পারফরম্যান্সের পুরস্কারও (ফ্লাওয়ার) ঘরে তুলেছেন এ গায়িকা। বছরের সেরা গান নির্বাচিত হয়েছে বার্বি সিনেমা থেকে বিলি আইলিশের 'হুয়াট ওয়াজ আই মেড ফর'। 

এছাড়া, র‌্যাপ সংগীতশিল্পী কিলার মাইক জিতেছেন তিনটি গ্র্যামি পুরস্কার। কিন্তু সাফল্যের স্বাদ বেশিক্ষণ উপভোগ করতে পারেননি তিনি। অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে অনুষ্ঠান চলাকালীনই কিলারকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায় স্থানীয় পুলিশ। 

বছরের সেরা অ্যালবামের জন্য এটি সুইফটের চতুর্থ জয়। এর আগে ২০১০ সালে 'ফিয়ারলেস', ২০১৬ সালে '১৯৮৯' এবং ২০২১ সালে 'ফোকলোর' ছবির জন্য এই পুরস্কার পান তিনি।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 
Related Topics

টপ নিউজ

টেইলর সুইফট / গ্র্যামি অ্যাওয়ার্ড / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
    বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

Related News

  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে
  • ১ লাখ ৭৫ হাজার মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, হতে পারে নতুন রেকর্ড
  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি

Most Read

1
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ

2
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net