Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
দেশে ফিরে আসছেন শরিফুল-তাসকিন, নেওয়া হবে না নতুন কাউকে

খেলা

টিবিএস রিপোর্ট
03 April, 2022, 08:55 pm
Last modified: 03 April, 2022, 09:05 pm

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • ‘নতুন একটা অভিজ্ঞতা হলো’- ম্যাচের দিন হোটেল বদলানো নিয়ে তাসকিন

দেশে ফিরে আসছেন শরিফুল-তাসকিন, নেওয়া হবে না নতুন কাউকে

দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের। আগামী ৫ এপ্রিল দেশে ফিরে আসছেন বাংলাদেশের এই দুই পেসার।
টিবিএস রিপোর্ট
03 April, 2022, 08:55 pm
Last modified: 03 April, 2022, 09:05 pm

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বিপাকেই পড়ে যেতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। চোটের কারণে প্রথম টেস্ট খেলছেন না শরিফুল ইসলাম। দ্বিতীয় টেস্টেও তার খেলা হচ্ছে না। আগামী ৫ এপ্রিল দেশে ফিরে আসছেন তিনি। ডান কাঁধের চোটে দেশে ফিরে আসছেন আরেক পেসার তাসকিন আহমেদও। শরিফুল-তাসকিন একসঙ্গেই দেশে ফিরবেন। 

দক্ষিণ আফ্রিকা থেকে বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তবে কারও ইনজুরিই গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি। এই দুই পেসারের জায়গায় দেশ থেকে কাউকে নেওয়া হবে না বলেও জানান জালাল ইউনুস। 

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, 'দুজনকে আমরা বিশ্রাম দিচ্ছি। কারোর ইনজুরিই সিরিয়াস কিছু নয়। শরিফুলের গোড়ালিতে সামান্য সমস্যা। তাসকিনের ডান কাঁধে কিছুটা ব্যাথা আছে। তাই আমরা ওদের পাঠিয়ে দিচ্ছি। দেশে গিয়ে কিছুদিন বিশ্রামে থাকলেই সুস্থ হয়ে যাবে।'

শরিফুল-তাসকিনের জায়গায় দেশ থেকে কাউকে নেওয়া হবে না বলে জানিয়ে জালাল ইউনুস আরও বলেন, 'আমাদের স্কোয়াডে যথেষ্ট বোলার আছে। স্পিনার আছে, পেসার আছে। দেশ থেকে নতুন করে আনার প্রয়োজন নেই। ওরাই যথেষ্ট।'

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও একই তথ্য দিয়েছেন। তিনি বলেন, 'তাসকিন প্রথম টেস্টের পর দেশে ফিরে আসবে। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবে সে। শরিফুলও তার সঙ্গে ফিরবে। তাদের ফেরায় কোনো বড় সমস্যা হবে না। ওখানে রাহি এবং শহিদুল রয়েছে। তারা খেলার জন্য বিবেচিত হবে।' পোর্ট এলিজাবেথে আগামী ৭ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরু হবে। 

ছোটখাটো চোট ও অনুশীলনের পর ক্লান্ত অনুভব করায় প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয় শরিফুলকে। দ্বিতীয় টেস্টে তার ফেরার কথা ছিল। কিন্তু আর হলো না। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের পর থেকেই কাঁধে ব্যথা তাসকিনের। ওই ইনিংসে ২৩ ওভার বোলিং করে উইকেটশূন্য থাকেন তিনি। দ্বিতীয় ইনিংসে তার বোলিং করার কথা ছিল না। কিন্তু ঝুঁকি নিয়ে বোলিং করেন ডানহাতি এই পেসার। ১১ ওভারে ২৪ রান খরচায় ২টি উইকেট নেন তিনি। 

Related Topics

টপ নিউজ

শরিফুল ইসলাম / তাসকিন আহমেদ / বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • ‘নতুন একটা অভিজ্ঞতা হলো’- ম্যাচের দিন হোটেল বদলানো নিয়ে তাসকিন

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net