Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
শ্রীলঙ্কায় কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 April, 2022, 05:25 pm
Last modified: 03 April, 2022, 05:41 pm

Related News

  • এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী   
  • বিরোধী দলের সদস্যদের শানিত করতে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে বিশেষ কর্মশালার আয়োজন করা উচিত: সড়কমন্ত্রী
  • কারণে-অকারণে সংসদ ওয়াকআউট করবেন না: বিরোধী দলকে স্পিকারের আহ্বান
  • ঠুনকো বিষয় নিয়ে বিরোধী দলের ওয়াকআউটে আমরা খুব দুঃখ পেয়েছি: চিফ হুইপ
  • বিরোধী দল কথা বলছে, আমরা উত্তর দিচ্ছি—এটাই গণতন্ত্রের সৌন্দর্য: পানিসম্পদ মন্ত্রী

শ্রীলঙ্কায় কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ 

কারফিউ উপেক্ষা করেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে কলম্বোর পথে নেমে এসেছেন শত শত বিক্ষোভকারী। এদিকে ইন্ডিপেনডেন্স স্কয়ারে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ ও সশস্ত্র সৈন্যরা।
টিবিএস ডেস্ক
03 April, 2022, 05:25 pm
Last modified: 03 April, 2022, 05:41 pm
শ্রীলঙ্কায় সরকারবিরোধী আন্দোলনে স্লোগান দিচ্ছেন বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাস (বামে)। ছবি: এএফপি

দেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দা মোকাবিলায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ অব্যহত রেখেছে শ্রীলঙ্কার সাধারণ জনগণ। বিক্ষোভকারীদের ঠেকাতে কারফিউ জারি করেছে সরকার, বন্ধ করে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও। কিন্তু কারফিউ উপেক্ষা করেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে কলম্বোর পথে নেমে এসেছেন শত শত বিক্ষোভকারী।

রবিবার কারফিউ ভঙ্গ করে কলম্বোর ইন্ডিপেনডেন্স স্কয়ারে জড়ো হয়েছেন বিরোধী দল সামাগি জন বালাবেগায়া জোটের কয়েক ডজন রাজনীতিবিদ ও তাদের সমর্থকরা। সেই সাথে সরকারবিরোধী 'গো হোম, গোতা, গো হোম' স্লোগানে মুখরিত হচ্ছে রাজপথ। অন্যদিকে, দেশে মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট ও বিদ্যুতের ঘাটতির প্রতিবাদে নগরীর উপকন্ঠে সমাবেশ করেছে ভিন্ন একটি বিরোধী দল জাথিকা জন বালাবেগায়া।

এদিকে ইন্ডিপেনডেন্স স্কয়ারে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ ও সশস্ত্র সৈন্যরা। বিক্ষোভকারীরা যেন মিছিল নিয়ে এগোতে পারে, তার জন্য নিরাপত্তা বাহিনীর কাছে আর্জি জানান বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। 

প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ শ্রীলঙ্কান সরকারের প্রধান পদগুলোতে রয়েছেন রাজাপাকসে ও তার ভাইয়েরা। শুক্রবার দেশব্যাপী জরুরি অবস্থা জারি করে ৩৬ ঘন্টার কারফিউ দেয় রাজাপাকসে সরকার। শনিবার সন্ধ্যা ৬টা থেকে এ কারফিউ কার্যকর হয়।

চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রবিবার শ্রীলঙ্কায় ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ ও ভাইবারের মতো ম্যাসেজিং প্ল্যাটফর্মগুলো ব্লক করে দেয় দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা। তারা জানায়, প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে সরকারের সাথে ভিন্নমত পোষণ করে শ্রীলঙ্কার যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী এবং প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাগ্নে নামাল রাজাপাকসে বলেন, তিনি কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার পক্ষে নন। তিনি আরও বলেন, প্রশাসনের উচিত আরও প্রগতিশীল চিন্তা করা এবং এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।

সূত্র: আল জাজিরা 

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / কারফিউ উপেক্ষা / বিক্ষোভ / বিরোধী দল / সাজিথ প্রেমাদাসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী   
  • বিরোধী দলের সদস্যদের শানিত করতে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে বিশেষ কর্মশালার আয়োজন করা উচিত: সড়কমন্ত্রী
  • কারণে-অকারণে সংসদ ওয়াকআউট করবেন না: বিরোধী দলকে স্পিকারের আহ্বান
  • ঠুনকো বিষয় নিয়ে বিরোধী দলের ওয়াকআউটে আমরা খুব দুঃখ পেয়েছি: চিফ হুইপ
  • বিরোধী দল কথা বলছে, আমরা উত্তর দিচ্ছি—এটাই গণতন্ত্রের সৌন্দর্য: পানিসম্পদ মন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net