Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাষ হচ্ছে না শসা: হুমকিতে ব্রিটেনের খাদ্য নিরাপত্তার ভবিষ্যৎ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 March, 2022, 10:30 pm
Last modified: 31 March, 2022, 10:30 pm

Related News

  • কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • নিজেদের তেল নিজেরাই জোগাড় করুন: মিত্রদের হরমুজ প্রণালি দখলের পরামর্শ ট্রাম্পের
  • এপ্রিলের জন্য ৯ এলএনজি কার্গো নিশ্চিত করল সরকার
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাষ হচ্ছে না শসা: হুমকিতে ব্রিটেনের খাদ্য নিরাপত্তার ভবিষ্যৎ

গত বছর ব্রিটেনে একটি শসার উৎপাদন খরচ ছিল ২৫ পেন্স। চলতি বছর এ খরচ প্রায় ৭০ পেঞ্চ ছুঁয়েছে, অর্থাৎ প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
টিবিএস ডেস্ক
31 March, 2022, 10:30 pm
Last modified: 31 March, 2022, 10:30 pm
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে ব্রিটেনের গ্লাসহাউসে চাষ হচ্ছে না শসা, টমেটো, বেগুনের মতো সবজি। ফলে দেশটির খাদ্য নিরাপত্তা পড়ে গেছে হুমকিতে। ছবি: রয়টার্স

জ্বালানির মূল্যবৃদ্ধির আঁচ লেগেছে ব্রিটেনের শসার বাজারেও। উচ্চমূল্যের কারণে ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের গ্লাসহাউসগুলোতে উত্তাপের ব্যবস্থা করতে পারছেন না কৃষকেরা। ফলে শসা ফলাতে পারছেন না তারা।

এছাড়া গত বছরের শেষ দিকে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে গিয়েছিল একদফায়। তারপর রাশিয়ার ইউক্রেন হামলার জেরে প্রাকৃতিক গ্যাসের দাম এক লাফে আরেক দফা বাড়ে সম্প্রতি। এর ফলে ব্রিটেনের অন্যান্য অঞ্চলেও চাষিরা মরিচ, বেগুন ও টমেটোর চাষ করতে পারছেন না। 

যুক্তরাজ্যের আবহাওয়া ভীষণ ঠান্ডা। এ কারণে এ আবহাওয়ায় সেখানকার কৃষকদের গ্যাসের প্রয়োজন বেশি। গ্যাসের উত্তাপে তারা গ্লাসহাউসে বিভিন্ন সবজির চাষ করেন। কিন্তু সেই গ্যাসের সরবরাহই ব্যাহত হওয়ায় ব্যাহত হতে চাষবাস। 

এই ধাক্কা লাগতে পারে ব্রিটেনের খাবারের মূল্যে। এর জেরে রেকর্ড মূল্যস্ফীতির এই সময়ে আরও বেড়ে যেতে পারে খাবারের দাম। সেইসঙ্গে ব্রিটিশদের স্যান্ডউইচ বানানোর প্রয়োজনীয় উপকরণ শসারও ঘাটতি দেখা দিতে পারে উইম্বলডন টেনিস টুর্নামেন্ট ও লন্ডনের বড় হোটেলগুলোতে।

গত বছর ব্রিটেনে একটি শসার উৎপাদন খরচ ছিল ২৫ পেন্স। চলতি বছর এ খরচ প্রায় ৭০ পেঞ্চ ছুঁয়েছে, অর্থাৎ প্রায় দ্বিগুণ হয়ে গেছে। 

মঙ্গলবার ব্রিটেনের বৃহত্তম সুপারমার্কেট চেইনগুলোতে নিয়মিত আকারের শসা বিক্রি হচ্ছিল ৪৩ পেন্সে।

৫৪ বছর ধরে শসা ফলায় লা ভ্যালির রয়ডনের টনি মন্টালব্যানোর পরিবার। ফাঁকা গ্লাসহাউসের সামনে দাঁড়িয়ে তিনি রয়টার্সকে বলছিলেন, 'গ্যাসের আকাশছোঁয়া দামই বড় চিন্তার কারণ। বহু বছরের পরিশ্রমে আমরা এ অবস্থানে পৌঁছেছি। কিন্তু এই একটা বছরই আমাদের একেবারে ধ্বংস করে দিতে পারে।'

৩০ হাজার বর্গফুটের গ্লাসহাউস রয়েছে টনির। সেখানে ফলানো শসা পাঠান বিভিন্ন সুপারমার্কেট গ্রুপে। কিন্তু এই মুহূর্তে তার পুরো ৩০ হাজার বর্গফুটের গ্লাসহাউসই শূন্য। 

শূন্য গ্লাসহাউসের সামনে দাঁড়িয়ে টনি মন্টালব্যানোর। এই মুহূর্তে তার পুরো ৩০ হাজার বর্গফুটের গ্লাসহাউসই শূন্য। হচ্ছে না শসার চাষ। ছবি: রয়টার্স

বছরে তিনটি চক্রে শসা ফলান টনি। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বছরের প্রথম চক্রে—জানুয়ারিতে—শসার চারা রোপণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত বছর প্রতি থার্ম প্রাকৃতিক গ্যাসের জন্য তিনি ৪০-৫০ পেন্স দাম দিয়েছেন। কিন্তু গত সপ্তাহে প্রতি থার্ম প্রাকৃতিক গ্যাসের দাম ছিল ২.২৫ পাউন্ড। 

টনির মতো আরও অনেকেই শসা ফলাচ্ছেন না এবার। আর ছাড়া ফলাচ্ছেন, তারাও কম উত্তাপ ব্যবহার করছেন। কিন্তু তাতে একদিকে উৎপাদন যেমন কমে গেছে, অন্যদিকে বেড়ে গেছে রোগবালাইয়ের ঝুঁকিও।

এছাড়া গত বছর সারের দামও গেছে বেড়ে। 

ফলে সব মিলিয়ে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে গেছে অস্বাভাবিক হারে। এতে হুমকিতে পড়ে গেছে ব্রিটেনের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা। 

এহেন পরিস্থিতিতে সরকারের সহায়তা দাবি করছেন অনেক কৃষক। গ্যাসের ওপর থেকে কর তুলে নেওয়ার জন্য তদবির করছেন তারা। কিন্তু কর তুলে নেওয়ার ব্যাপারে দেশটির অর্থমন্ত্রী রিশি সুনাক কিছুই বলেননি।

ফেব্রুয়ারিতে ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়ে যায় যুক্তরাজ্যের মূল্যস্ফীতি (৬.২ শতাংশ)। পূর্বাভাস দেয়া হয়েছে, ২০২২ সালের শেষ নাগাদ মূল্যস্ফীতি হয়ে যাবে ৯ শতাংশ। তার জেরে ১৯৫০-এর দশকের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যাবে জীবনযাত্রার মান।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

শসা চাষ / যুক্তরাজ্য / জ্বালানির মূল্যবৃদ্ধি / গ্যাসের দাম বৃদ্ধি / কৃষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • নিজেদের তেল নিজেরাই জোগাড় করুন: মিত্রদের হরমুজ প্রণালি দখলের পরামর্শ ট্রাম্পের
  • এপ্রিলের জন্য ৯ এলএনজি কার্গো নিশ্চিত করল সরকার
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net