Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
২ এপ্রিল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে বন্ধ হচ্ছে জাহাজ চলাচল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 March, 2022, 08:35 pm
Last modified: 28 March, 2022, 09:12 pm

Related News

  • টেকনাফে দুই অস্ত্রধারী গ্রুপের গোলাগুলি: বসতবাড়িতে কিশোরী গুলিবিদ্ধ
  • মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর
  • টেকনাফে মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে; মাথায় লাগা গুলিটি বের করা যায়নি
  • টেকনাফে গুলিবিদ্ধ শিশুটি বেঁচে আছে; মিয়ানমারের সংঘাতে বাংলাদেশে পালিয়ে এল সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য
  • সেন্টমার্টিন রুটের আটলান্টিক ক্রুজ জাহাজে আগুন, ১ ক্রু নিহত

২ এপ্রিল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে বন্ধ হচ্ছে জাহাজ চলাচল

বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকে বলে এ সময় উপজেলা প্রশাসন এই রুটে জাহাজ চলাচল বন্ধ রাখে।
টিবিএস রিপোর্ট
28 March, 2022, 08:35 pm
Last modified: 28 March, 2022, 09:12 pm

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণ বন্ধ হচ্ছে আগামী ৩১ মার্চ। চলতি পর্যটন মৌসুম শেষ হওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে সকল প্রকার পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী সকল পর্যটকবাহী জাহাজের অনুমতির মেয়াদ হচ্ছে আগামী ৩১ মার্চ। তাই এরপর থেকে এই নৌরুটে সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। কেবল একটি জাহাজের (কেয়ারি সিন্দাবাদ) আগামী ৪ এপ্রিল পর্যন্ত সেন্টমার্টিনে চলাচলের অনুমতি রয়েছে। তাও ৪ এপ্রিলের পর চলাচল বন্ধ করে দেওয়া হবে।" 

তবে আর কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য মেয়াদ বাড়ানো হলে, সেক্ষেত্রে তাদের অনুমতি প্রদান করা হবে বলেও জানান তিনি।

এদিকে, আগামী ২ এপ্রিল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কুয়াব)।

সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে স্কুয়াবের সভাপতি তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, "টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি আছে ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু ২ এপ্রিল পর্যন্ত কিছু পর্যটক সেন্টমার্টিনে রাত্রিযাপন করবেন বলে তাদের আনার জন্যওই দিন পর্যন্ত জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে।"

এছাড়া, ২ এপ্রিল সেন্টমার্টিন থেকে ফেরার সময় প্রতিটি জাহাজে করে দ্বীপের আবর্জনা টেকনাফে আনা হবে। এরপর এসব আবর্জনা টেকনাফের বিভিন্ন এলাকায় মাটিতে পুঁতে ফেলা হবে। আর প্লাস্টিক বর্জ্য লোকজনের কাছে বিক্রি করা হবে। এরপর আগামী অক্টোবর পর্যন্ত টানা সাত মাস এ দ্বীপে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে বলেও জানান স্কুয়াবের সভাপতি তোফায়েল আহমেদ।

উল্লেখ্য, পর্যটক ভ্রমণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ১০টি জাহাজ চলাচল করে। বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকে বলে এসময় উপজেলা প্রশাসন এসব জাহাজ চলাচল বন্ধ রাখে।

Related Topics

টপ নিউজ

সেন্ট মার্টিন / টেকনাফ / জাহাজ চলাচল বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • টেকনাফে দুই অস্ত্রধারী গ্রুপের গোলাগুলি: বসতবাড়িতে কিশোরী গুলিবিদ্ধ
  • মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর
  • টেকনাফে মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে; মাথায় লাগা গুলিটি বের করা যায়নি
  • টেকনাফে গুলিবিদ্ধ শিশুটি বেঁচে আছে; মিয়ানমারের সংঘাতে বাংলাদেশে পালিয়ে এল সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য
  • সেন্টমার্টিন রুটের আটলান্টিক ক্রুজ জাহাজে আগুন, ১ ক্রু নিহত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net