Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
বড় মন্ত্রণালয়গুলোর দুর্বলতা প্রভাব ফেলছে এডিপি বাস্তবায়নে

অর্থনীতি

সাইফুদ্দিন সাইফ
28 March, 2022, 10:10 am
Last modified: 28 March, 2022, 11:28 am

Related News

  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • ১৩% বরাদ্দ কমিয়ে ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করল সরকার
  • প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন হার ৫ শতাংশ বেড়েছে, তবে ব্যয় কমেছে ১,০৫৭ কোটি টাকা

বড় মন্ত্রণালয়গুলোর দুর্বলতা প্রভাব ফেলছে এডিপি বাস্তবায়নে

কোভিড-পূর্ব সময়ে যে হারে এডিপি বাস্তবায়ন হতো তার চেয়ে কম অর্থ ব্যয় করতে পারছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। 
সাইফুদ্দিন সাইফ
28 March, 2022, 10:10 am
Last modified: 28 March, 2022, 11:28 am

চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১৫ মন্ত্রণালয় ও বিভাগের একটি হলো নৌ-পরিবহন মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দর, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, পায়রা ও মোংলা বন্দরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে। 

কিন্ত অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এই মন্ত্রণালয় এডিপি বরাদ্দের মাত্র ১৮.৫২% অর্থ ব্যয় করতে সক্ষম হয়েছে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা সেতু বিভাগ, ব্যয় করছে মাত্র ২২% অর্থ। একই সময়ে স্বাস্থ্য বিভাগের এডিপি বাস্তবায়নের হার ২০.৫৭%। 

করোনা পরিস্থিতি বড় মন্ত্রণালয়গুলোর সার্বিক এডিপি বাস্তবায়নে প্রভাব ফেলেছে। এর ফলে কোভিড-পূর্ব সময়ে যে হারে এডিপি বাস্তবায়ন হতো তার চেয়ে কম অর্থ ব্যয় করতে পারছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। 

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়ন হার ৩৫.৮০%। গত অর্থবছর এ হার ছিল ৩৩.৮৩%, এই অর্থবছরে কোভিড পরিস্থিতিতে এডিপি বাস্তবায়নের গতি কম ছিল। 

তবে কোভিড-পূর্ব অর্থবছরগুলোতে ৩৭% থেকে ৩৯% হারে এডিপি বাস্তবায়ন হয়েছে। 

আইএমইডির এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থছাড় না হওয়া, ভূমি অধিগ্রহণ না হওয়া, দরপত্র আহ্বানে বিলম্ব, দরপত্র রেসপন্সিভ না হওয়া, সম্ভাব্যতা সমীক্ষা ছাড়া প্রকল্প নেওয়া, ভৌত কাজের সঠিক নকশা না থাকা, বৈদেশিক ঋণ নিশ্চিত না করে প্রকল্প নেওয়া, অপ্রতুল বরাদ্দ, মামলাজনিত সমস্যা, যথাসময়ে প্রকল্প সংশোধন না করা, কর্মপরিকল্পনা ও ক্রয় পরিকল্পনা না থাকায় প্রতি অর্থবছর বরাদ্দে অর্থ ব্যয় করতে পারে না বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো।

আইএমইডির কর্মকর্তারা বলেন, কোভিডের কারণে বৈদেশিক পরামর্শক ও বিশেষজ্ঞরা প্রকল্প এলাকায় আসা-যাওয়ায় সমস্যায় পড়েন। আবার একই কারণে বিদেশ থেকে প্রকল্পের মালামাল আনতে বিলম্ব হচ্ছে। আর এডিপি বাস্তবায়ন বাধাগ্রস্ত করছে।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআইবি) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, অর্থবছরের শুরুতে প্রকল্পে অর্থ ব্যয় কম করে সংস্থাগুলো। অর্থবছরের শেষে বেশি অর্থ ব্যয় করে। এতে অনিয়ম হওয়ার সুযোগ থাকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে থেকে রড-সিমেন্টসহ অন্যান্য নির্মাণ সামগ্রীর দাম বাড়তি ছিল। এ কারণে অনেক ঠিকাদারই এখন ধীর গতিতে কাজ করছে। প্রকল্পের ব্যয় পুনর্মূল্যায়ন হবে, এই  আশায় তারা বসে আছে।  ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ঠিকাদাররা বাস্তবায়ন গতি একেবারেই কমিয়ে দেয়।  

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক ড. জায়েদ বখত বলেন, বছরের পর বছর ধরে একই ধরণের দুর্বলতা নিয়ে এডিপি বাস্তবায়ন করা হচ্ছে। সঠিক পরিকল্পনা থাকে না বাস্তবায়নকারী সংস্থাগুলোর। এ কারণে ভূমি অধিগ্রহণ,  দরপত্র সংক্রান্ত কাজ সময়মতো করা যায় না।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও এডিপি বাস্তবায়নে সক্ষমতা গড়ে ওঠেনি। ফলে দেখা যায় চাপের মুখে অর্থবছরের শেষ দিকে বরাদ্দের ৬০ শতাংশ বেশি অর্থ ব্যয় করতে হয়। এতে কাজের গুণগত মান থাকে না এবং অর্থও অপচয় হয়।

Related Topics

টপ নিউজ

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) / এডিপি বাস্তবায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • ১৩% বরাদ্দ কমিয়ে ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করল সরকার
  • প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন হার ৫ শতাংশ বেড়েছে, তবে ব্যয় কমেছে ১,০৫৭ কোটি টাকা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net