Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
ক্ষমতায় থাকতে পারবেন না পুতিন: বাইডেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 March, 2022, 09:10 am
Last modified: 27 March, 2022, 11:42 am

Related News

  • মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান; আজই জবাব আশা করছে যুক্তরাষ্ট্র: রুবিও
  • দেশের স্বার্থের অনুকূল না হলে মার্কিন চুক্তি পরিবর্তনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • হরমুজে ইরানের তেলবাহী জাহাজে হামলা যুক্তরাষ্ট্রের; মার্কিন যুদ্ধজাহাজে তেহরানের পাল্টা হামলা

ক্ষমতায় থাকতে পারবেন না পুতিন: বাইডেন

শনিবার (২৬ মার্চ) পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অবস্থিত রয়্যাল ক্যাসেলে বক্তৃতা দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।
টিবিএস ডেস্ক
27 March, 2022, 09:10 am
Last modified: 27 March, 2022, 11:42 am
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব বেশি দিন রাষ্ট্রক্ষমতায় থাকতে পারবেন না। শনিবার (২৬ মার্চ) পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অবস্থিত রয়্যাল ক্যাসেলে বক্তৃতা দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার। 

তিনি বলেন, "এই লোক (পুতিন) আর ক্ষমতায় থাকতে পারেন না।" ৪ দিনের ইউরোপ সফরে অন্যান্য ইউরোপীয় নেতাদের উপস্থিতিতেই পুতিন সম্পর্কে এ মন্তব্য করেন তিনি।

এদিকে, বাইডেন মন্তব্যকে প্রত্যাখ্যান করে ক্রেমলিন বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এ বিষয়ে কোনো কর্তৃত্ব নেই।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, "এই সিদ্ধান্ত বাইডেন নেবেন না। রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ানদের দ্বারা নির্বাচিত হয়।"

পরবর্তীতে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, "বাইডেন রাশিয়ায় ক্ষমতা পরিবর্তনের আহ্বান জানাননি; বরং এটি বলার অর্থ ছিল, পুতিন তার প্রতিবেশী দেশ বা অঞ্চলের ওপর বলপ্রয়োগ করার অধিকার রাখেন না।" 

বৃহস্পতিবার (২৪ মার্চ) উন্নত দেশের জোট জি-৭ ও ট্রান্স আটলান্টিক সামরিক জোট ন্যাটোর সম্মেলনে যোগ দিতে বেলজিয়ামের ব্রাসেলসে পৌঁছান বাইডেন। এরপর তিনি ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরে যান। এ সময় পোল্যান্ড সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরবর্তী পশ্চিম ইউক্রেনীয় শহর লিভিভে ৪ থেকে ৫টি রকেট বোমা আঘাত হানে। এ হামলার পরপরই ওয়ারশতে পুতিনকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

  • সূত্র: আল জাজিরা  
     
Related Topics

টপ নিউজ

ইউক্রেন সংকট / রাশিয়া / ইউক্রেন / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান; আজই জবাব আশা করছে যুক্তরাষ্ট্র: রুবিও
  • দেশের স্বার্থের অনুকূল না হলে মার্কিন চুক্তি পরিবর্তনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • হরমুজে ইরানের তেলবাহী জাহাজে হামলা যুক্তরাষ্ট্রের; মার্কিন যুদ্ধজাহাজে তেহরানের পাল্টা হামলা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net