Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
১৩ বছরের অপেক্ষা ফুরিয়ে আম্পায়ারিংয়ে জেসি

খেলা

টিবিএস রিপোর্ট
26 March, 2022, 08:05 pm
Last modified: 26 March, 2022, 08:16 pm

Related News

  • ‘উপমহাদেশে ছয় মাস আলোচনার বাইরে থাকলে মানুষ আপনাকে ভুলে যাবে’
  • বাড়ার পর কতো বেতন হলো বাংলাদেশের আম্পায়ারদের
  • ‘আমি কখনও হারতে চাই না’
  • আইসিসির টুর্নামেন্টে বাংলাদেশি আম্পায়ারদের ব্যস্ত সূচি
  • স্ট্রোক করেছেন নাফিস ইকবাল, আনা হয়েছে ঢাকায়

১৩ বছরের অপেক্ষা ফুরিয়ে আম্পায়ারিংয়ে জেসি

আম্পায়ারিংয়ের স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বাসের শেষ নেই জেসির। ছেলেদের ম্যাচে দায়িত্ব পালন করতে গিয়ে রোমাঞ্চের সঙ্গে ভয়ও কাজ করছিল তার।
টিবিএস রিপোর্ট
26 March, 2022, 08:05 pm
Last modified: 26 March, 2022, 08:16 pm
অন্য দুই আম্পায়ারের সঙ্গে সাথিরা জাকির জেসি (মাঝে)। ছবি: বিসিবি

জাতীয় নারী দলের ক্রিকেটার তিনি, খেলেছেন দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। ঘরোয়াতে আরও কয়েক বছর খেলে বিদায় জানান ক্রিকেট, সেটারও কয়েক বছর হয়ে গেল। তবে একটি ইচ্ছা অপূর্ণ রয়ে গিয়েছিল সাথিরা জাকির জেসির। ১৩ বছর পর অবশেষে পূর্ণ হলো তার স্বপ্ন। আম্পায়ার হিসেবে অভিষেক হলো বাংলাদেশের সাবেক এই নারী ক্রিকেটারের।  

২০০৯ সালে আম্পায়ারিং কোর্স করেন জেসি। ২০২২ সালে এসে তিনি মাঠে নামলেন আম্পায়ার হিসেবে। ২৬ মার্চ স্বাধীনতার ৫১ বছর পূর্তির দিনে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে প্রদর্শনী ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন জেসি। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির নতুন চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এর আগে জানিয়েছিলেন, আম্পায়ার, রেফারি ও স্কোরার; সব জায়গাতেই নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তিনি। সেটারই প্রথম ধাপ হিসেবে নারীদের আম্পায়ারিং করলেন জেসি।

শনিবার  মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বাংলাদেশ লাল ও সবুজ দলের হয়ে খেলেন মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাসুদ পাইলট, হাসিবুল হোসেন শান্ত, সৈয়দ রাসেল, জাভেদ ওমর বেলিম সহ আরও অনেক সাবেক ক্রিকেটার। এই ম্যাচে ৩ আম্পায়ারের দুজনই ছিলেন নারী। অনফিল্ড আম্পায়ার হিসেবে জেসি ও সৈয়দ মাহবুবউল্লাহ দায়িত্ব পালন করেন। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে ছিলেন আরেক নারী ডলি রানী সরকার। 

আম্পায়ারিংয়ের স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বাসের শেষ নেই জেসির। সাবেক এই ক্রিকেটার বলেন, '২০০৯ সালে জাতীয় দলে থাকতেই আমি, সালমা, পান্না থেকে শুরু করে সবাই কিন্তু মোটামুটি আম্পায়ারিং কোর্সটা করেছি। আজ ২০২২ সালে এসে আমরা কাজ করার সুযোগ পেলাম বা শুরুটা করলাম।'

রোমাঞ্চের সঙ্গে ভয়ও কাজ করছিল, জেসি বলেন, 'একটু নার্ভাস ছিলাম যে নান্নু ভাইরা খেলবে, রফিক ভাইরা খেলবে। তাদের খেলা দেখে ক্রিকেটার হয়েছি, বড় হয়েছি। তাদের ম্যাচে আম্পায়ারিং করব এটা নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার। রোমাঞ্চের সাথে নার্ভাসনেসও কাজ করেছিল। কিন্তু যখনই মাঠে চলে এসেছি, তখন আমার কাছে পুরো ব্যাপারটা পেশাদার মনে হয়েছে। খুবই ভালো লাগছে আমার জন্য এই ম্যাচে আম্পায়ারিং করা অনেক বড় পাওয়া।'

ভবিষ্যতে আম্পায়ারিংয়ে মেয়েদের সুযোগ দেওয়া হবে বলে আশা জেসির, 'আশা করছি ভবিষ্যতে আমরা আরও ভালো কাজ করার সুযোগ পাব। অবশ্যই লক্ষ্য তো আছে,আপনারা দেখবেন যেহেতু মেয়েদের বিশ্বকাপ চলছে, ম্যাচ রেফারি আছে,আম্পায়ার মেয়েরা আছে। এমনকি ছেলেদের ক্রিকেটে এখন মেয়ে আম্পায়ার আছে।'

Related Topics

টপ নিউজ

সাথিরা জাকির জেসি / আম্পায়ার / সাবেক ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • ‘উপমহাদেশে ছয় মাস আলোচনার বাইরে থাকলে মানুষ আপনাকে ভুলে যাবে’
  • বাড়ার পর কতো বেতন হলো বাংলাদেশের আম্পায়ারদের
  • ‘আমি কখনও হারতে চাই না’
  • আইসিসির টুর্নামেন্টে বাংলাদেশি আম্পায়ারদের ব্যস্ত সূচি
  • স্ট্রোক করেছেন নাফিস ইকবাল, আনা হয়েছে ঢাকায়

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net