Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
আইসিসির টুর্নামেন্টে বাংলাদেশি আম্পায়ারদের ব্যস্ত সূচি

খেলা

টিবিএস রিপোর্ট
11 September, 2024, 07:40 pm
Last modified: 11 September, 2024, 07:45 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

আইসিসির টুর্নামেন্টে বাংলাদেশি আম্পায়ারদের ব্যস্ত সূচি

আগামী দুই মাসে বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশের চারজন আম্পায়ারকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে আইসিসি। তিনজন পুরুষ ও একজন নারী আম্পায়ার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন। মাঠের চার আম্পায়ারের মতো ব্যস্ত সময় কাটবে বাংলাদেশের একজন ম্যাচ রেফারিরও।
টিবিএস রিপোর্ট
11 September, 2024, 07:40 pm
Last modified: 11 September, 2024, 07:45 pm
বাঁ থেকে মোর্শেদ, তানভীর, জেসি ও মাসুদুর। ছবি: সংগৃহীত

পাকিস্তান সফর শেষে দেশে ফিরেই আরেক সফরের প্রস্তুতি শুরু করতে হয় বাংলাদেশ ক্রিকেট দলকে। ভারত সফরের জন্য গত কয়েকদিন ধরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রস্তুতি সারছেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা। ভারত সফরের পর দেশে ফিরে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ। সব মিলিয়ে টানা খেলার মধ্যেই দল। এবার ব্যস্ত সূচিতে সময় কাটতে যাচ্ছে আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে থাকা বাংলাদেশের আম্পায়ারদেরও।

আগামী দুই মাসে বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশের চারজন আম্পায়ারকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে আইসিসি। বাংলাদেশের তিনজন পুরুষ ও একজন নারী আম্পায়ার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন। মাঠের চার আম্পায়ারের মতো ব্যস্ত সময় কাটবে বাংলাদেশের একজন ম্যাচ রেফারিরও। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এসব টুর্নামেন্টের বেশিরভাগই আইসিসির ইভেন্ট। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটি অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়াররা। এ ছাড়া একটি ত্রিদেশীয় সিরিজে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের ম্যাচ রেফারি। এসব টুর্নামেন্ট আগামী নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে। বাংলাদেশের চার আম্পায়ার হলেন মোর্শেদ আলী খান, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ ও সাথিরা জাকির জেসি। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিয়ামুর রষিদ রাতুল।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০২৬ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া 'এ' অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে দায়িত্ব পালন করে দেশে ফিরেছেন বাংলাদেশের আম্পায়ার মোর্শেদ আলী খান। আগামী অক্টোবর-নভেম্বরে আম্পায়ারিং করবেন ইমার্জিং এশিয়া কাপে। টিবিএসকে তিনি বলেন, 'মালয়েশিয়ায় আম্পায়ারিং করে কাল আমি দেশি ফিরেছি। আরেকটি টুর্নামেন্টে অ্যাসাইনমেন্ট পেয়েছি। ওমানে আগামী ২৬ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ইমার্জিং এশিয়া কাপে দায়িত্ব পালন করবো আমি, আজই এটা নিশ্চিত হয়েছে।'

কানাডাতে আগামী ১৪ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের লিগ-২ পর্বের খেলা। এই টুর্নামেন্টে আম্পায়ারিং করবেন মাসুদুর রহমান মুকুল। কানাডা ছাড়াও এই টুর্নামেন্টে খেলবে ওমান ও নেপাল। এরপর এই তিন দল নিয়েই একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হবে কানাডাতে। এই সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব থাকবেন নিয়ামুর রশিদ রাতুল।  

দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া প্রশান্ত সাব রিজিওনাল বি-এর খেলা। ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে আম্পায়ারিং করবেন তানভীর আহমেদ। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৪-১৪ নভেম্বর অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব-৪ এর ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের আম্পায়ার / আইসিসি / টি-টোয়েন্টি বিশ্বকাপ / সাথিরা জাকির জেসি / মাসুদুর রহমান মুকুল / তানভীর আহমেদ / মোর্শেদ আলী খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net