Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
যমুনার চরে যেন মরিচের জমিন

ফিচার

হাসিবুর রহমান বিলু, বগুড়া
05 March, 2020, 04:05 pm
Last modified: 05 March, 2020, 05:03 pm

Related News

  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

যমুনার চরে যেন মরিচের জমিন

উত্তরাঞ্চলের চার জেলা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটে গত বছর মরিচ চাষ হয়েছিল ৭১ হাজার বিঘায়। আর এবার সেখানে হয়েছে ৭৪ হাজার ৫০০ বিঘারও বেশি জমিতে।
হাসিবুর রহমান বিলু, বগুড়া
05 March, 2020, 04:05 pm
Last modified: 05 March, 2020, 05:03 pm
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলায় বাজারে নেওয়ার আগে শুকানো হচ্ছে মরিচ। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় উত্তরাঞ্চলের যমুনাসহ বিভিন্ন নদীর চরে বেড়েছে মরিচ চাষ। গত কয়েক বছর ধরে দেশীয় মসলা উৎপাদনকারি বিভিন্ন প্রতিষ্ঠান ওই অঞ্চল থেকে মরিচ সংগ্রহ করায় এরই মধ্যে সেখানে স্থায়ী বাজারের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয়দের দাবি, যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় অনেক চরের মানুষই কম দামে মরিচ বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

প্রতি বছর নদী ভাঙনের কারণে কৃষকরা যেমন ক্ষতির সন্মুক্ষীণ হন, তেমনি ওই যমুনাই কৃষকদের জন্য আশীর্বাদ হিসেবে বয়ে আনে পলি মাটি। ওই পলি মাটিতে মরিচ চাষ করলে সার কীটনাশকের খরচ নেই বললেই চলে। 

যমুনা ও অন্যান্য নদ-নদীর চরাঞ্চলে উৎপাদিত মরিচ কিনছে স্কয়ার, এসিআই ও প্রাণসহ বিভিন্ন দেশীয় মসলা প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বাজারে চাহিদা বাড়তে থাকায় একদিকে বাড়ছে মরিচ চাষের এলাকা, অন্যদিকে ভালো দাম পেয়ে খুশি চাষিরা। এ বছরও মরিচ চাষ হয়েছে গত বছরের তুলনায় বেশি, কৃষকরা দামও পাচ্ছেন ভালো।

স্কয়ারসহ বিভিন্ন মসলা প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে গত কয়েক বছর ধরে মরিচ দিচ্ছেন সারিয়াকান্দি উপজেলার হাটফুল বাড়ি এলাকার ব্যবসায়ী সাহাজ্জাত করিম। গত মৌসুমে তিনি বিভিন্ন কোম্পানিতে প্রায় ৪০০ টন শুকনা মরিচ দিয়েছিলেন; এবার দিতে চান আরও বেশি। কিন্তু দাম বেশি হওয়ায় তা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন তিনি। 

তিনি বলেন, গত বছর যে মানের শুকনা মরিচ কিনেছি ছয় হাজার টাকায়; সেই মরিচ এবার কিনছি আট হাজার টাকায়। মৌসুম শেষে দাম আরও বাড়বে।

মরিচ প্রধানত তিন স্তরে বিক্রি হয়ে থাকে। কাঁচা, পাকা (লাল মরিচ) ও শুকনা। গত বছর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চাষিরা বিভিন্ন মসলা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে প্রায় ১০ হাজার টন মরিচ বিক্রি করেছেন। 

স্থানীয় সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের রফিকুল ইসলাম জানান, গত বছর তিনি ২২ শতাংশ জমির পাকা মরিচ বিক্রি করে পেয়েছিলেন ৩৩ হাজার টাকা। কিন্তু এ বছর পেয়েছেন প্রায় ৫০ হাজার টাকা। তিনি মসলা প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মরিচ দেওয়ার জন্য দুই হাজার টাকা দরে কিনেছেন প্রায় ২৫০ মণ পাকা মরিচ।

বগুড়ার হাটফুলবাড়িতে বেচা-কেনা হচ্ছে মরিচ। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

সারিয়াকান্দি উপজেলার পাকুরিয়া চরের বাসিন্দা মোসলেম উদ্দিন। গত বছর তিনি তিন বিঘা জমিতে মরিচের চাষ করলেও এবার লাগিয়েছেন দুই বিঘায়। কিন্তু গত বছর তিন বিঘায় ৯০ মণ মরিচ পেলেও এবার দুই বিঘাতেই পেয়েছেন ৮০ মণ কাঁচা মরিচ। দামও পেয়েছেন ভালো। 

তিনি বলেন, গত বছর কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হয়েছে ১৩ থেকে ১৫ টাকায়। কিন্তু এবার বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। তবে চাষিদের দাবি, মৌসুমের শুরুতে মরিচ আমদানি বন্ধ রাখা হলে মরিচে আরও লাভ পেতেন তারা।

উত্তরাঞ্চলের অন্যতম বড় মরিচ উৎপাদনকারি এলাকা সারিয়াকান্দিতে গত বছর মরিচ চাষ হয়েছিল প্রায় ২৯ হাজার বিঘায়। এবার হয়েছে প্রায় ৩০ হাজার বিঘায়। অর্থাৎ এক বছরে এ ফসলের চাষ বেড়েছে ১০ শতাংশের বেশি জমিতে। আবহাওয়া অনুকূলে ছিল জানিয়ে সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হালিম বলেন, এ বছর প্রতি বিঘায় মরিচের ফলন বেড়েছে গড়ে সাত মণ। এছাড়া চাষিরা ভালো দামও পেয়েছেন। 
"মাঠ পর্যায়ের যে তথ্য আমরা পেয়েছি তাতে গত বছরের তুলনায় প্রতি কেজি কাচাঁ মরিচের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত।" 

বগুড়া কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক আ ক ম শাহরিয়ার জানান, উত্তরাঞ্চলের চার জেলা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটে গত বছর মরিচ চাষ হয়েছিল ৭১ হাজার বিঘায়। আর এবার সেখানে হয়েছে ৭৪ হাজার ৫০০ বিঘারও বেশি জমিতে। 

পাকুরিয়া চরের বাসিন্দা মোসলেম উদ্দিন বলেন, মরিচ উৎপাদনের পর পার্শ্ববর্তী হাটে নিয়ে বিক্রি করতে দুর্ভোগের শেষ নেই। সড়কের বেহাল দশার কারণে কয়েক কিলোমিটার এলাকায় যেতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। এতে সময় ও অর্থ দুই-ই বেশি খরচ হয়।

চরাঞ্চলের সড়কের বেহাল দশা নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কাজী সাইফুল কবীর বলেন, যমুনা নদীর গতিপথ সব সময় পরিবর্তনশীল। ফলে নদীর পাশ ঘেষা সড়কগুলো প্রায়ই নদী ভাঙনের শিকার হয়। ফলে চরাঞ্চলের সড়ক নির্মাণে সরকারের পক্ষ থেকে আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে সারিয়াকান্দি, সোনাতোলা ও ধুনট এলাকার কিছু বৃহৎ চরে সড়ক নির্মাণের চিন্তা রয়েছে।

Related Topics

টপ নিউজ

যমুনার চর / বগুড়া / মরিচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net