Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
মার্চের শেষ থেকে যাত্রা শুরু করবে ঢাকা-শিলিগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 March, 2022, 06:00 pm
Last modified: 20 March, 2022, 06:02 pm

Related News

  • চট্টগ্রাম–দোহাজারী রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা, টেন্ডার প্রক্রিয়া চলছে: রেলপথ প্রতিমন্ত্রী
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • রেললাইন তুলে ফেলায় ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ
  • নাখালপাড়ায় রেললাইন মেরামতের কারণে ঢাকায় ট্রেন চলাচল ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু

মার্চের শেষ থেকে যাত্রা শুরু করবে ঢাকা-শিলিগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস

বাংলাদেশ ও ভারতের মধ্যকার তৃতীয় যাত্রীবাহী ট্রেনের শিডিউল ও টিকেটের মূল্য ঘোষণা করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
20 March, 2022, 06:00 pm
Last modified: 20 March, 2022, 06:02 pm
ছবি: সংগৃহীত

ঢাকা ও শিলিগুড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন সেবা মিতালী এক্সপ্রেস মার্চ মাসের শেষ দিক থেকে চালু হতে যাচ্ছে।

প্রায় এক বছর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ রুটে এই ট্রেন সেবাটি উদ্বোধন করেন।

আজ রবিবার (২০ মার্চ) ট্রেনটি চালু করার তারিখ ঠিক করতে রেল মন্ত্রণালয় এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহ্বান করেছে।

এর আগে ভারতীয় রেলওয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেনসেবা চালু করার জন্য একটি চিঠিতে বাংলাদেশকে অনুরোধ জানায়।

মিতালী এক্সপ্রেসের যাত্রাসূচি ও ভাড়া

বাংলাদেশ রেলওয়ে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, সপ্তাহে প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে যাবে ট্রেনটি। আর প্রতি রবিবার ও বুধবার ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে আসবে এটি।

কাস্টম ও অভিবাসন-সংক্রান্ত কাজগুলো নিউ জলপাইগুড়ি, ঢাকা ক্যান্টনমেন্ট, ও চিলাহাটি স্টেশনে সারা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা থেকে রাত ৯:৫০ মিনিটে ছেড়ে গিয়ে পরদিন সকাল ৭:১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে ট্রেনটি।

প্রতি রবি ও বুধবারে নিউ জলপাইগুড়ি থেকে সকাল ১১:৪৫ মিনিটে ছেড়ে মিতালী এক্সপ্রেস একই দিন রাত সাড়ে ১০টায় ঢাকা পোঁছাবে।

বাংলাদেশ রেলওয়ে তিন ক্যাটাগরিতে মিতালী এক্সপ্রেসের টিকেট বিক্রি করবে। প্রতিটি বার্থের জন্য ৪৪ মার্কিন ডলার খরচ করতে হবে যাত্রীকে। এর সঙ্গে আরও যুক্ত হবে ১৫ শতাংশ ভ্যাট এবং ৫০০ টাকা ভ্রমণ কর।

সব মিলিয়ে বার্থে ওয়ান-ওয়ে ভ্রমণে একজন যাত্রীকে ৪৯০৫ টাকা খরচ করতে হবে।

অন্যদিকে প্রতি কেবিন আসনের টিকিটের দাম ধরা হয়েছে ৩৩ মার্কিন ডলার। সব মিলিয়ে কেবিনে খরচ হবে ৩৮০৫ টাকা। চেয়ার সিটের টিকেট মূল্য ২২ মার্কিন ডলার, যার চূড়ান্ত মূল্য হবে ২৭০৫ টাকা।

তবে পাঁচ বছরের কমবয়সী শিশুদের জন্য টিকেটের দাম অর্ধেক রাখা হয়েছে।

করোনা মহামারির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন সেবা ২০২০ সালের মার্চ মাসে স্থগিত করা হয়। তার আগে দুই দেশের মধ্যে দুইটি ট্রেন চলাচল করত। এগুলো ছিল ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা রুটের বাঁধন এক্সপ্রেস।

Related Topics

টপ নিউজ

মিতালী এক্সপ্রেস / ট্রেন চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • চট্টগ্রাম–দোহাজারী রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা, টেন্ডার প্রক্রিয়া চলছে: রেলপথ প্রতিমন্ত্রী
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • রেললাইন তুলে ফেলায় ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ
  • নাখালপাড়ায় রেললাইন মেরামতের কারণে ঢাকায় ট্রেন চলাচল ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net