Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
আকাশপথে রূপপুর পারমাণবিক কেন্দ্রে ভারী যন্ত্রপাতি পাঠালো রাশিয়া

বাংলাদেশ

ইয়ামিন সাজিদ
14 March, 2022, 01:00 pm
Last modified: 14 March, 2022, 01:09 pm

Related News

  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • নিষেধাজ্ঞা মোকাবিলা ও যুদ্ধের খরচ জোগাতে ইরানকে যেভাবে সাহায্য করছে চীন
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

আকাশপথে রূপপুর পারমাণবিক কেন্দ্রে ভারী যন্ত্রপাতি পাঠালো রাশিয়া

রোববার দুপুরে ৮৪ টন কার্গো অফলোড করার জন্য একটি বিশেষ কার্গো ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইয়ামিন সাজিদ
14 March, 2022, 01:00 pm
Last modified: 14 March, 2022, 01:09 pm
ছবি- মুমিত এম/ টিবিএস
  • ৮৪ টন ওজনের যন্ত্রপাতি রোববার দুপুরে ঢাকায় পৌঁছেছে
  • রাশিয়া এর আগে সমুদ্রপথে বিদ্যুৎ কেন্দ্রের কার্গো পাঠাত
  • সামুদ্রিক নিষেধাজ্ঞা মস্কোকে আকাশপথে পণ্য সরবরাহে বাধ্য করেছে
  • পরিস্থিতি স্বাভাবিক না হলে কার্গো প্লেনের মাধ্যমে সরবরাহ চালিয়ে যেতে পারে রাশিয়া

ইউক্রেনে আগ্রাসনের জবাবে রাশিয়ার উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিষেধাজ্ঞার মধ্যেই দেশের রুপপুর পারমাণবিক কেন্দ্রে প্রয়োজনীয় ভারী সরঞ্জাম পাঠালো মস্কো।

প্রথমবারের মতো দেশে সরঞ্জাম পাঠিয়েছে তারা। ভারী এসব সরঞ্জাম আকাশপথে নিয়ে আসা হয়েছে।

রোববার দুপুরে ৮৪ টন কার্গো অফলোড করার জন্য একটি বিশেষ কার্গো ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 'এম্বেডেড কম্পোনেন্টস অব ফাস্টেনার অফ প্যাসিভ কোর ফ্লাডিং সিস্টেম হাইড্রো-অ্যাকুমুলেটর' উল্লেখ করা ছিল কার্গোর ট্যাগে।

রূপপুর পাওয়ার প্ল্যান্ট এবং ঢাকা বিমানবন্দরের সূত্র জানায়, পশ্চিমাদের নিষেধাজ্ঞা এবং সামুদ্রিক বিধিনিষেধের পর পরিস্থিতির পরিবর্তন হওয়ায় প্রকল্পের সাইটে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর জন্য বিমানপথ বেছে নিয়েছে রাশিয়া।

যন্ত্রগুলো সড়কপথে পাবনার ইশ্বরদীতে অবস্থিত সাইটে পাঠানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে, সমুদ্রপথে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয় যন্ত্রপাতি পাঠাতো রাশিয়ার স্টেট নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশন রোসাটম।

রূপপুর পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের দুটি ইউনিটের ভারী যন্ত্রপাতি ইতোমধ্যে বাংলাদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে স্টিম জেনারেটর এবং রিয়্যাক্টর প্রেশার ভেসেল।

পশ্চিমের নিষেধাজ্ঞার ফলে রাশিয়া সমুদ্রপথে পণ্যের চালান থেকে বিরত থাকলেও আকাশপথে সরবরাহ চালু রাখবে বলে জানা গেছে।

রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ডিজাইন ও নির্মাণ করেছে রোসাটম।

প্ল্যান্টে দুটি জেনারেশন III+ VVER-1200 রিঅ্যাক্টর পাওয়ার ইউনিট থাকবে যার প্রত্যাশিত মেয়াদ ৬০ বছর। এছাড়া, একটি প্রভিশন এক্সটেনশনের মেয়াদ আরও ২০ বছর।

Related Topics

টপ নিউজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র / রাশিয়া / মার্কিন নিষেধাজ্ঞা / রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • নিষেধাজ্ঞা মোকাবিলা ও যুদ্ধের খরচ জোগাতে ইরানকে যেভাবে সাহায্য করছে চীন
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net