Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
বাবু খানের জীবনে সবচেয়ে কঠিন যাত্রা

ফিচার

টিবিএস ডেস্ক
04 March, 2020, 10:35 am
Last modified: 04 March, 2020, 04:18 pm

Related News

  • যেসব কারণে ভারতীয় কৃষি পণ্য রপ্তানিতে ‘রেড ফ্ল্যাগ’ জারি করেছে কিছু দেশ
  • ভারতের উত্তরপ্রদেশে গোমূত্র সংগ্রহে পাইলট প্রকল্প, প্রতি লিটার কেনা হচ্ছে ১০ টাকা দরে
  • ‘আমার বাবা আরএসএস করেন’: মোদি সমর্থক বাবা-মায়ের মুখোমুখি ভারতের জেন-জি সন্তানরা
  • বাংলাদেশের সঙ্গে ‘টেকসই’ সম্পর্ক জোরদার করতে মোদির দিকনির্দেশনা চাইলেন ভারতীয় হাইকমিশনার ত্রিবেদী
  • হাসিনার আমলের মতো ভারতের কোনো সংস্থা বাংলাদেশে কাজ করতে পারবে না: ‘র’-প্রধানের সফর নিয়ে জাহেদ

বাবু খানের জীবনে সবচেয়ে কঠিন যাত্রা

বাবু খান পুত্রহারা হয়েছেন চারদিন ব্যাপী দিল্লির সহিংসতা চলার সময়েই। কিন্তু ওই পরিস্থিতি সঙ্গে সঙ্গেই তার তা জানার উপায় ছিল না। জানতে পারেন কয়েকদিন পর।
টিবিএস ডেস্ক
04 March, 2020, 10:35 am
Last modified: 04 March, 2020, 04:18 pm
গুরু তেগ বাহাদুর হাসপাতালের অ্যাম্বুলেন্সে রাখা আমির আর হাশিমের লাশ

পিতার কাঁধে সবচেয়ে ভারী বোঝা- পুত্রের লাশ। সেটা বাবু খানের চাইতে ভালো আর কে বলতে পারবেন! 

ভারতের উত্তরপূর্ব দিল্লির মুস্তফাবাদ এলাকার বাসিন্দা বাবু খান নিজ জীবনের সবচাইতে দীর্ঘ আর কষ্টকর যাত্রা শেষ করেছেন। একটি নয়, দুই পুত্রের লাশের ভার বহনের পিতৃদায়িত্ব পালন করেন এ হতভাগ্য পিতা। 

বাবু খান পুত্রহারা হয়েছেন বিজেপি ও অন্য উগ্রপন্থী দাঙ্গাবাজদের শুরু করা চারদিন ব্যাপী দিল্লির সহিংসতা চলার সময়েই। কিন্তু ওই পরিস্থিতির মাঝে তার পুত্র হারানোর কথা জানার উপায় ছিল না। 

জানতে পারেন কয়েকদিন পর। নগ্ন করে পিটিয়ে হত্যা করা দুই পুত্রের ক্ষতবিক্ষত লাশ গুরু তেগ বাহাদুর হাসপাতালের মর্গ থেকে সংগ্রহ করেন বাবু খান। এসময় চিকিৎসক তার হাতে ধরিয়ে দেন ময়নাতদন্ত রিপোর্ট। 

রিপোর্টে লেখা ছিল মৃত্যুর বীভৎস বিবরণ। সবাই ভেবেছিলেন বাবু খান কান্নায় ভেঙ্গে পড়বেন, না তিনি কাঁদেননি। শুধু চিকিৎসকের দিকে শূন্য বোবা দৃষ্টিতে তাকিয়েছিলেন। 

গাড়িতে আগেও অনেকবার চড়েছেন তিনি। কিন্তু এবার অ্যাম্বুলেন্সে করে দুই পুত্রের লাশ নিয়ে ঘরে ফিরে আসলেন। পুরোটা পথ বাবু খান মাথা নিচু করে রেখেছিলেন। তবু চোখের জল পড়েনি। খবর দ্য ওয়্যার ও দ্য প্রিন্টের। 

অনন্তকালের ৫ মিনিট যাত্রা

বড় পুত্র আমির খান (৩০) ও ছোট হাশিম আলী (১৯) গত ২৬ জানুয়ারি মোটরসাইকেলে করে গাজিয়াবাদ এলাকায় অসুস্থ নানীকে দেখতে গিয়েছিলেন। 

মুঠোফোন কলে এই বিপদজনক পরিস্থিতিতে তাদের ঘরে ফিরে আসতে বলেছিলেন মা আসগরি বেগম। উত্তরে তারা আশ্বস্ত করে বলেছিল, পাঁচ মিনিটের মধ্যেই ফিরে আসবেন। সেই পাঁচ মিনিট এখন অনন্তকাল পুরো পরিবারের জন্য। 

আমির ও হাশিমের ছোট বোন দু'জন। একজনের বয়স সাড়ে পাঁচ আরেকজনের মাত্র দুই বছর। লাশ নিয়ে ফিরে আসার পর তাদের কান্না দেখে প্রতিবেশীদের কেউ চোখের পানি চেপে রাখতে পারেননি। 

কান্না থামেনি পুত্রহারা জননী আসগরির

নিহতদের চাচা মোহাম্মদ আজিজ বলেন, নানীর বাড়ি এলাকায় পরিস্থিতি বিপদজনক দেখে তারা সেখানেই অপেক্ষা করছিল, কিন্তু বাড়িতে সবাই দুশ্চিন্তা করছে দেখে তারা ফিরে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেটাই কাল হলো তাদের জীবনে। ফিরে আসার পথে দাঙ্গাবাজদের কবলে পড়ে ওরা।

পরবর্তী সময়ে আমির আর হাশিমের নগ্ন ক্ষত-বিক্ষত লাশ পাওয়া গেছে ভজনপুরার এক পয়নিস্কাশনের নালা থেকে। ওই একই ড্রেন থেকে এখন পর্যন্ত মোট ১১টি লাশ উদ্ধার করা হয়েছে। 

চাচা আজিজ আরও জানান, দুই সহোদরের শরীর জুড়ে ছিল ধারালো অস্ত্র দিয়ে কোপানোর নিশান। মুখ, ঘাড়, পিঠ, বুক কোনো জায়গা বাদ পড়েনি। এমনকি তাদের হাত দেখে বোঝা যায় সেগুলো পায়ের নিচে ফেলে পিষে ফেলা হচ্ছিল।

নিহত হাশিমের ছবি দেখাচ্ছেন চাচা আজিজ

গত রোববার অনুষ্ঠিত হয় আমির ও হাশিমের জানাজা। হাজার হাজার মানুষ এই জানাজায় অংশ নেন। গোরস্থানের পথে এক এক করে দুই পুত্রের খাটিয়ায় কাঁধ লাগিয়েছিলেন বাবু খান। আর দাফনের পর কবরের দিকে নয়, তার দৃষ্টি ছিল শূন্য আকাশের দিকে। 

 

Related Topics

টপ নিউজ

দিল্লি দাঙ্গা / সাম্প্রদায়িকতা / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • যেসব কারণে ভারতীয় কৃষি পণ্য রপ্তানিতে ‘রেড ফ্ল্যাগ’ জারি করেছে কিছু দেশ
  • ভারতের উত্তরপ্রদেশে গোমূত্র সংগ্রহে পাইলট প্রকল্প, প্রতি লিটার কেনা হচ্ছে ১০ টাকা দরে
  • ‘আমার বাবা আরএসএস করেন’: মোদি সমর্থক বাবা-মায়ের মুখোমুখি ভারতের জেন-জি সন্তানরা
  • বাংলাদেশের সঙ্গে ‘টেকসই’ সম্পর্ক জোরদার করতে মোদির দিকনির্দেশনা চাইলেন ভারতীয় হাইকমিশনার ত্রিবেদী
  • হাসিনার আমলের মতো ভারতের কোনো সংস্থা বাংলাদেশে কাজ করতে পারবে না: ‘র’-প্রধানের সফর নিয়ে জাহেদ

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net