Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
সহজ হলো প্রাইজবন্ডের লটারির ফলাফল জানার পদ্ধতি 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 March, 2022, 10:00 am
Last modified: 06 March, 2022, 10:18 am

Related News

  • জেলার এসপির পর লটারিতে ৫২৭ থানার ওসি চূড়ান্ত
  • আবুধাবিতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি ট্যাক্সিচালক
  • নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে এসপি-ওসিদের বদলি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নরওয়েতে লটারিতে কোটি টাকা জয়ের মেসেজ, পরে জানা গেল সবই ভুল
  • লটারিতে ২ কোটি দিরহাম জিতলেন বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর

সহজ হলো প্রাইজবন্ডের লটারির ফলাফল জানার পদ্ধতি 

একসময় জনপ্রিয় থাকলেও ধীরে ধীরে প্রাইজবন্ডের জনপ্রিয়তা কমে এসেছে। আশা করা যাচ্ছে, নতুন পদ্ধতির ফলে লটারির ফলাফল জানা সহজ হবে।
টিবিএস রিপোর্ট
06 March, 2022, 10:00 am
Last modified: 06 March, 2022, 10:18 am

প্রাইজবন্ডের লটারির ফলাফল জানার পদ্ধতি আরো সহজ করতে 'প্রাইজবন্ড রেজাল্ট ইনকোয়ারি সফটওয়্যার বা পিবিআরইএস' নামের বিশেষ সফটওয়্যার চালু করেছে অর্থ মন্ত্রণালয়ের ইন্টারনাল রিসোর্স ডিভিশন-আইআরডি। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতির উদ্বোধন করেন আইআরডির সিনিয়র সেক্রেটারি আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

অনুষ্ঠানে তিনি বলেন, প্রাইজবন্ডের লটারি থেকে পুরস্কার পেয়েছে কিনা সেটি খুঁজে বের করা বেশ কঠিন। ফলে একসময় জনপ্রিয় থাকলেও ধীরে ধীরে প্রাইজবন্ডের জনপ্রিয়তা কমে এসেছে। আশা করা যাচ্ছে, নতুন পদ্ধতির ফলে লটারির ফলাফল জানা সহজ হবে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মো. শফিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে জানানো হয়, www.irdbd.online ওয়েবসাইটে এ পদ্ধতির ফলাফল জানা যাবে।

দুটি পদ্ধতিতে এ ফলাফল জানা যাবে। প্রথম পদ্ধতিতে প্রাইজবন্ডের নম্বরটি (সিরিজ ছাড়া) বাংলায় বা ইংরেজিতে সার্চ বক্সে লিখে অনুসন্ধান করা যাবে। একাধিক নম্বর অনুসন্ধান করতে হলে নম্বরগুলোকে কমা (,) দিয়ে আলাদা আলাদা করতে হবে। ধারাবাহিক (সিরিজ নম্বর অনুসন্ধানের জন্য প্রথম ও শেষ) সংখ্যার মাঝে হাইফেন (-) ব্যবহার করতে হবে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক আলোচ্য পদ্ধতিতে ফলাফল জানার ব্যবস্থা রেখেছে।

দ্বিতীয় পদ্ধতি হলো মাইক্রোসফটের এক্সেল ফাইল আপলোড করে ফলাফল জানা। যদি কারো অনেক প্রাইজবন্ড থাকে, তাহলে তিনি বন্ডের নম্বরগুলো একটি মাইক্রোসফট এক্সেল শিটে অন্তর্ভুক্ত করে রাখবেন। প্রতি ড্র'র পর ওই এক্সেল ফাইল ওয়েবসাইটে আপলোড করলে কোনো নম্বর লটারিতে পুরস্কার জিতলে সেটি আলাদা করে দেখানো হবে।

এই ওয়েবসাইট সাবস্ক্রাইব করার সুযোগ রয়েছে প্রাইজবন্ড গ্রাহকদের। লটারি অনুষ্ঠানের পর সাবস্ক্রাইবারকে স্বয়ংক্রিয়ভাবে ইমেইলে জানিয়ে দেওয়া হবে।

বর্তমানে সর্বশেষ দুই বছরের লটারির তথ্য পাওয়া যাচ্ছে এই ওয়েবসাইটে। দেশে বর্তমানে ৬৭টি সিরিজের প্রাইজবন্ড রয়েছে। প্রতিটি সিরিজ থেকে ৪৬টি করে পুরস্কার দেওয়া হয়। প্রতি তিনমাস পরপর লটারি হয় প্রাইজবন্ডের। একটি লটারি সকল সিরিজে মোট ৩ হাজার ৮২টি প্রাইজবন্ড পুরস্কার পেয়ে থাকে। 

অনুষ্ঠানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম  বলেন, প্রাইজবন্ডের সকল পুরস্কার বিতরণ না হওয়ার অন্যতম কারণ প্রাইজবন্ডের গ্রাহকরা পুরস্কার সম্পর্কে অবহিত থাকেন না। অনেকে লটারির ফলাফল খুঁজে দেখেন না।  

Related Topics

টপ নিউজ

লটারি / প্রাইজবন্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • জেলার এসপির পর লটারিতে ৫২৭ থানার ওসি চূড়ান্ত
  • আবুধাবিতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি ট্যাক্সিচালক
  • নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে এসপি-ওসিদের বদলি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নরওয়েতে লটারিতে কোটি টাকা জয়ের মেসেজ, পরে জানা গেল সবই ভুল
  • লটারিতে ২ কোটি দিরহাম জিতলেন বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net