Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
লাজিও ইন লাভ: যে অঞ্চলে বিয়ে করলেই পাবেন ২০০০ ইউরো! 

অফবিট

টিবিএস ডেস্ক
01 March, 2022, 02:10 pm
Last modified: 01 March, 2022, 02:15 pm

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ২ বছর প্রেমের পর নার্সকে বিয়ে করলেন রাজা চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস
  • চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ
  • বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

লাজিও ইন লাভ: যে অঞ্চলে বিয়ে করলেই পাবেন ২০০০ ইউরো! 

অভিনব এ উদ্যোগের জন্য ১০ মিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে লাজিও অঞ্চল কর্তৃপক্ষ। তহবিল যদি শেষ না হয়ে যায়, তাহলে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত এই অর্থ সহায়তার জন্য আবেদন করতে পারবেন বিবাহিত দম্পতিরা।
টিবিএস ডেস্ক
01 March, 2022, 02:10 pm
Last modified: 01 March, 2022, 02:15 pm
রোমান কলোসিয়ামের সামনে এক সদ্য বিবাহিত দম্পতি। ছবি: সংগৃহীত

বিয়ের অনুষ্ঠান রোমে হোক বা কোনো প্রাসাদে কিংবা সমুদ্রসৈকতে, শুধুমাত্র বিয়ে করার পুরস্কারস্বরূপই নবদম্পতিদের ২০০০ ইউরো দিবে ইতালির লাজিও অঞ্চল কর্তৃপক্ষ! লাজিও অঞ্চলে বিয়ে করলেই আপনি পেয়ে যাবেন বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৯৩ হাজার টাকা। করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্থ বিবাহ খাতকে আগের গতিতে ফিরিয়ে আনার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছেন তারা।

'ইন লাজিও উইথ লাভ' নামের এই উদ্যোগটি সকল ইতালীয় ও বিদেশী নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যারাই লাজিওতে বিয়ে করেছেন, তারা এই সুবিধা পাবেন।

সোমবার থেকে যুগলেরা সর্বোচ্চ ৫টি রিসিপ্টের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ করা হলে তারা ২০০০ ডলার ফেরত পাবেন। লাজিওতে বিবাহসংক্রান্ত ব্যয়, ফটোগ্রাফার, ফুল, ক্যাটারিং সেবা, বিয়ের পোশাক মিলিয়ে যে খরচ তাদের হয়েছে, সেটি পুষিয়ে দেওয়া হবে এই টাকার মাধ্যমে।

অভিনব এ উদ্যোগের জন্য ১০ মিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে লাজিও অঞ্চল কর্তৃপক্ষ। তহবিল যদি শেষ না হয়ে যায়, তাহলে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত এই অর্থ সহায়তার জন্য আবেদন করতে পারবেন বিবাহিত দম্পতিরা।

লাজিওর প্রেসিডেন্ট নিকোলা জিংগারেত্তি বলেন, "মহামারিতে এই খাতটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে, তাই আমরা তাদেরকে সহায়তা করতে এই স্কিম চালু করেছি। এখানে বিনিয়োগের পাশাপাশি আমরা পর্যটন খাতের দিকেও নজর রাখছি। ইতালিতে রয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দর কিছু স্থান। আমাদের নিজস্ব সংস্কৃতি ও সৌন্দর্য্যের জন্য আমরা গর্বিত। তাই বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের আগের জৌলুস ফিরিয়ে আনতে চাই।"

মহামারি শুরু পর থেকে লাজিওতে এখনো পর্যন্ত ৯০০০ জুটি বিয়ে সেরেছেন; যেখানে ২০১৯ সালেও এ অঞ্চলের বিয়ের সংখ্যা ছিল ১৫,০০০।

রাজধানী থেকে শুরু করে মধ্যযুগীয় পাহাড়ি চূড়া এবং সিসেরো পার্কের সাথে সংযুক্ত সমুদ্রসৈকত- লাজিওর প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য! এ অঞ্চলে যারা গাঁটছড়া বেধেছেন, তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো হলিউড তারকা টম ক্রুজ ও কেটি হোমসের বিয়ে, যদিও পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটে। ২০০৬ সালে ওডেস্কালচি ক্যাসলে বিয়ে করেন তারা।

লাজিওর পর্যটন কাউন্সিলর ভ্যালেন্তিনা কোরাডো বলেন, "চলুন আবারও আমরা লাজিওর ঐতিহ্যবাহী সেই বিয়ের উত্তেজনাকে ফিরিয়ে আনি, যা গত দুই বছর মহামারির জন্য থেমে ছিল।"

সূত্র: দ্য গার্ডিয়ান         
 
Related Topics

টপ নিউজ

ইতালি / বিয়ে / ইউরো / লাজিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ২ বছর প্রেমের পর নার্সকে বিয়ে করলেন রাজা চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস
  • চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ
  • বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net