Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
নরমুণ্ড শিকারিদের গ্রাম, যেখানে আজও রয়েছে রাজার রাজত্ব!

অফবিট

টিবিএস ডেস্ক
19 February, 2022, 03:25 pm
Last modified: 19 February, 2022, 03:33 pm

Related News

  • ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী   
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ

নরমুণ্ড শিকারিদের গ্রাম, যেখানে আজও রয়েছে রাজার রাজত্ব!

সমাজের রীতি অনুযায়ী, যার বাড়িতে যত বেশি নরমুণ্ড বা মানুষের মাথার খুলি আছে, সে তত বেশি সম্মাননীয়। শুনে মনে হতে পারে কোনো রূপকথা কিংবা আদিম যুগের কোনো রীতির কথা বলা হচ্ছে। কিন্তু না, এটি মোটেও তা নয়।
টিবিএস ডেস্ক
19 February, 2022, 03:25 pm
Last modified: 19 February, 2022, 03:33 pm

মনে করুন, আপনি যেখানে থাকেন সেখানকার এক অদ্ভুত নিয়ম হলো, যার বাড়িতে যত বেশি নরমুণ্ড বা মানুষের মাথার খুলি আছে, সে তত বেশি সম্মাননীয়। শুনে মনে হতে পারে কোনো রূপকথা কিংবা আদিম যুগের কোনো রীতির কথা বলা হচ্ছে। তবে না, এটি মোটেও সেরকম কিছু নয়।

১৯৬০ সালেও ভারতের একটি গ্রামে এটিই ছিল মান্যগণ্য হওয়ার সামাজিক একটি রীতি। অবিশ্বাস্য মনে হলেও এটিই সত্য। 

তাহলে কোথায় সেই গ্রাম?

ছবি: সংগৃহীত

সেই গ্রামের খোঁজে যেতে হবে ভারতের নাগাল্যান্ড। প্রদেশের 'লংওয়া' নামের গ্রামটিতেই প্রচলন ছিল এই অদ্ভুত রীতির। এই গ্রামে থাকেন কোনিয়াক উপজাতির মানুষ। প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার ছোট্ট পাহাড়ি এই গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪০০ মিটার উঁচুতে অবস্থিত। নাগাল্যান্ডের মোন জেলা সদর থেকে ৪২ কিলোমিটার দূরে লংওয়া। গ্রামটির অবস্থানও আকর্ষণীয়৷ ভারত-মিয়ানমার সীমান্তের ঠিক মাঝখানে পড়ে গ্রামটি৷

গত শতাব্দীর ষাটের দশেকেও গ্রামের পুরুষরা যখনই সংঘর্ষে জড়িয়েছেন, তখনই শত্রুপক্ষের মাথা কেটে, তা সঙ্গে নিয়েই বাড়ি ফিরেছেন৷ বহুকালের রীতি অনুযায়ী, যার সংগ্রহে যত বেশি মানুষের মাথা সে তত সম্মাননীয়৷

কোনিয়াক নারী-পুরুষরা মুখে ও গায়ে এক ধরনের 'কল্কা' (নকশা) করেন। মাথায় পরেন অদ্ভুত এক ধরনের মুকুট। গোটা শরীরে থাকে বড়সড় অলঙ্কার। সে এমন সাজ যা দেখে সভ্য মানুষের মনে ভয়ের উদ্রেক হয়৷ এমনকি গ্রামের বাড়িগুলোও সাজানো হয়েছে পশুর কাটা মাথা দিয়ে ৷ 

ছবি: সংগৃহীত

কোনিয়াকদের গ্রাম প্রধানকে বলা হয় অঙ্ঘ ৷ এই নৃ-গোষ্ঠীতে বহুবিবাহের প্রচলন আছে। বর্তমান অঙ্ঘের ৬০ জন স্ত্রী রয়েছেন বলে জানা যায়৷ বিরাট ক্ষমতা অধীকারী হয়ে থাকেন গ্রামের অঙ্ঘ। আশপাশের ৭০টি গ্রামের শাসক তিনি৷ যার কিছু রয়েছে ভারত ভূখণ্ডে আর বাকিগুলো মিয়ানমারে। 

লংওয়া গ্রামটি ভারত ও মিয়ানমার দুই দেশে বিস্তৃত৷ জেনে রাখা ভাল, এটি একটি বিরল আন্তর্জাতিক সীমান্ত৷ এখানে ভিসা ছাড়াই দুই দেশে যাতায়াত করতে পারেন স্থানীয়রা৷ গ্রাম প্রধানের বাড়িটিও ঠিক সীমান্তের মাঝামঝিই অবস্থিত। 

আরও বদনাম রয়েছে লংওয়ার। এখানকার মানুষের জীবিকার মূল উৎস হলো, গাঁজা ও আফিমের চাষ৷ মিয়ানমারে মাদকের চাহিদা থাকায়, এখানে উৎপাদিত গাঁজা এবং আফিমের ব্যবসা বেশ রমরমা। সমালোচকরা বলেন, অধিকাংশ কোনিয়াকই মাদক পাচারের সঙ্গে যুক্ত৷ তবুও পর্যকদের পছন্দের ঠিকানা লংওয়া। কিন্তু কেন?

যেহেতু ভয় আর রহস্যকে জয় করতে মানুষ ভালবাসে, তাই পর্যটকদের কাছে এই জায়গা আকর্ষণীয় বলে মনে করেন বিশ্লেষকরা। রূপকথার গল্প থেকে উঠে আসা নরমুণ্ড শিকারি কোনিয়াকদের সামনিসামনি দেখার সুযোগ কে ছাড়তে চাইবে! গ্রামে এখনও ১৩ জন নৃমুণ্ড শিকারি বেঁচে আছেন। আর আছে সবুজ পাহাড়, পাহাড়ি নদী, টলটলে পানির লেক। লংওয়া যেন ভয় আর সুন্দরের নেশা ধরানো এক মাদক!


 

  • সূত্র: সংবাদ প্রতিদিন

Related Topics

টপ নিউজ

নরমুণ্ড / মানুষের মাথা / রীতি / ভারতের গ্রাম / ভারত / লংওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী   
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net